সকল বয়সী নারীদের আজ
পর্দা তাদের কোথায়,
বস্ত্র ছাড়াই দেখছি যাদের
সোশ্যাল মিডিয়ায়?
যে নারী জাতি পর্দায় রহিবে
তাঁরাই সেজেছে পণ্য,
পুরুষরাও বেশ দৃষ্টি হারিয়ে
কিনছে যারাই যোগ্য।
এমন কিছু নারীদের বিষয়ে
দেই যদি তার বিবরণ,
উল্টো আমি সাজবো দোষী
সঠিক বলার কারণ।
দেয়ালে আজ পিঠ ঠেকেছে
বলবো তাই কিছু,
ভুল যদি রে ভাই বলি তাতে
মস্তক করছি নিচু!
যেমন ধরুন ফেসবুক রিলে
নাচছে তা ধিন-ধিন,
যেমন তেমনি পোশাক পরে
মা মেয়ে বেশ রঙিন।
কারো পরনে ছায়া ব্লাউজ
কারো পরনে নাই,
ভিডিও একটা ছাড়তেই হবে
ভাইরাল হওয়া চাই।
টাকার লালসায় যেসব নারী
সম্মান বিক্রি করছে,
তাদের অভিভাবকও অমনি
দোকান খুলে বসেছে।
সংবাদ সম্প্রচার করেন যিনি
তিনিও ঢঙের নারী,
তা ব্যতীত মরবেন অনাহারে
টিভি চ্যানেলধারী!
কিছু কবিদেরও পোস্টে দেখি
ঐ নারীরই এক ছবি,
তাছাড়া নাকি লাইক কমেন্ট
কেহই করে না শুনি!
জানি, নারীই স্বর্গ নারীই নরক
কোন সে নারী তিনি?
আমিও তাই ঝুলিয়ে রাখলাম
তেমনি এক নারীর ছবি!
রচনাকাল: ১২-০৪-২০২৬ ইং।
মন্তব্য করুন