৩য় পর্ব:
নীড় গম্ভীর হয়ে তাকায় তারপর কঠিন মুখ করে বলে,
>>> কলেজে ঝামেলা করতে চাইনা। গুড বাই।
নীড় চলে গেল। এই মুহূর্তে নীড়ের চলে যাওয়ার দৃশ্যটা ছিল ঠিক যেন সুদূরের অরণ্যে ঝোপ ঝাড়ে বেড়ে ওঠা পাহাড় প্রকৃতির মতো। জাহিদ, মিজান, ইমনের মুখ চাওয়াচাওয়ি করে চুপচাপ সিগারেট টানে। কামাল বলল,
>>> আরে দোস্ত আমরা আছি তোর সাথে। তোর প্রবলেম মানে আমাদের প্রবলেম। আমরা সেটা সলভ'ড করব। কন্ট্রাক্টটাও আজ হয়ে যাক তাহলে?
চমকে ওঠে ইমন,
>>> এই কিসের কন্টাক্ট?
ইমনের পিঠে চাপড় বসিয়ে রেজা বলল,
>>> কেন তোর নীড়কে লাউ এর বস বানানোর কন্টাক্ট?
ইমন চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর বলল,
>>> কাজটা ঠিক হবে না।
রেজা চিৎকার করে বলল,
>>> আরে ইমন রাখতো তোর আউট কথা। এ সব আউট কথায় কাজ হবে না, কাজের কথা বল। তোর নীড়কে একটা উচিত শিক্ষা দিব আমরা।
হঠাৎ ইমন বলল,
>>> এই দেখনা বুকের মাঝে বাজছে বিষের বাঁশী। তিন সত্যি বলছি নীড়কে আমি ভালোবাসি। এই খানে হৃদয় মাঝে লিখেছি একটি নাম নীড়..নীড়...নীড়...।
সবাই এক সাথে তালি দিয়ে, ‘হাঃ হাঃ করে হেসে উঠল।’
রুমে ফিরে একা একা খুব কাঁদে ইমন। দু’একবার নীড়ের কথা তার মনে পড়ছে। ইমনের হাতটা ওঠে আসে চোয়ালে। যেখানে নীড় ঠাস ঠাস করে দু’টি চড় বসিয়ে দিয়েছিল। ইমন বেশ কয়েক বার হাত বুলায়। তারপর ইমন এলোমেলো ভাবে একটি কবিতা লেখে….
নীড় ও কবিতা
"তুমি বৃষ্টিতে ভিজে সারা দিন রাত
নেশা নেশা খেলো
চোখ খোল আর বুজো
শুষ্ক উষ্ণতায় তুমি শুধু নীড়
আর আমি সেই নীড় হারা পাখি
আমি শুধু তোমাকে দেখি
যেখান থেকে চোখের পাতা ছুঁয়ে
নেমে আসে চিকচিকে নোনা জল
আমি শুধু তোমাকে ভালোবাসি
তুমি নীড়...তোমার কবিতাটাই আমি লিখি।"
আজকে তুমি আমার দু’চোখে শ্রাবণের বাঁধ ভাঙলে নীড়। বিড়বিড় করে বলল ইমন, ‘তুমি আমাকে অনেক দিয়েছ। দুঃখ কষ্ট, ব্যথা , বেদনা সব কিছুই দিয়েছ তুমি আমাকে। আমিও তোমাকে কিছু দিতে চাই প্রেম ভালোবাসা, স্বপ্ন, সুখ স্বর্গ, যা কিছু ভালো সবটুকুই তোমার জন্য নীড়। আমি অকৃপণ হাতে তোমাকে উজাড় করে দিব। তুমি গ্রহণ করে আমাকে ধন্য কর।’
মন টন খুব খারাপ হয়ে আছে ইমনের। কি করবে কিছুই ভেবে পায় না। একটার পর একটা সিগারেট শেষ করে। আশেপাশে তাকায় একবার। কেউ নেই, চোখ দু’টো লাল হয়ে আছে। ইমন ঠাস করে বিয়ার খোলে। ইচ্ছা মত চুমুক দেয় তাতে। আজ তাকে কেউ বাঁধা দেবে না। কেমন একটা নেশার ঘোরে বুঁদ হয়ে থাকে ইমন।
দরজা ঠেলে ঘরে ঢোকে মৌ। মৌ বলল,
>>> এ্যাই ইমন শুনলাম তোকে নাকি চার্জ করেছে নীড়। কিন্তু কেন?
ইমনের মাথাটা ঝিমঝিম করছে। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
>>> সব কেনর উত্তর হয় না। তুই এখন যা মৌ। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার।
>>> সেটা বুঝলাম কিন্তু ইমন তুই এমন ভাবে কথা বলছিস কেন? তোর কি হয়েছে? নেশা করেছিস? ছিঃ ইমন তুই এতটা বাজে হয়ে গেছিস ভাবতে আমার ঘৃণা লাগছে।
বিরক্ত হয় ইমন।
>>> আহ্ মৌ অবজেকশন। বাদ দে তোর এসব কথা শুনতে ভালো লাগছে না। তুই এখন যা দিস ইজ মাই লাস্ট ওয়ারনিং। ওকে? প্লিজ তুই এখন যা?
>>> ইমন আমি দেখতে এসেছি তোর কতটা অধঃপতন হয়েছে। আমি তোকে ভালোবাসি। তুই নীড়কে ভুলে যা নীড়ের জন্য তুই নিজেকে ধ্বংস করতে পারিস না। এ পথে শুধু কষ্টই আছে।
ইমন হাঃ হাঃ হাঃ করে হাসে।
>>> তুই সত্যি খুব বোকা মেয়ে।
ইমন মাথা নাড়ায় একটা সিগারেট ধরায়। তারপর বলে,
>>> আমাকে ভালোবাসবি তুই? এত ভালোবাসা কোথায় পাবি? তোকে তো তাহলে নীড় হতে হবে। আমি নীড়কে চাই একমাত্র নীড় পারে আমাকে ভালোবাসতে।
ইমনের আরো কাছে সরে আসে মৌ। ইমনের একটা হাত ধরে বলে,
>>> তুই এসব ছেড়ে দে ইমন?
লাফিয়ে ওঠে ইমন।
>>> কি ছাড়বো মৌ?
>>> কেন এই সব ক্যাডারিজম জীবন?
>>> মানে? আরে যাহ মৌ এসব ছাড়া যায় নাকি?
মৌ বিব্রত বোধ করে। ঠোঁট জোড়া ফাঁক করে এক সময় বলে,
>>> এক্সিসিলেন্ট ইমন তুই খুব সুন্দর। তোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। এত সৌন্দর্য তোর কোথায় লুকিয়ে ছিলরে? আমি সত্যিই পাগল হয়ে যাব।
ইমন মৌর দিকে তাকায়। তারপর ফিসফিস করে বলল,
>>> মৌ তুই কি আসলে এ্যাডামেন্ট?
>>> তার মানে? 'ভ্রু কুঁচকে জানতে চায়লো মৌ।'
>>> মানে আর কি? তুই কি সত্যি আমাকে ভালোবাসতে এসেছিস?
মৌ নিরুত্তর ওর মুখ থেকে আর কোন কথা বের হলো না।
ইমন হাসে বিয়ারটা ধরেছে খুব। এই নিয়ে দু’টো চলছে। মৌর দিকে তাকিয়ে ইমন বলল,
>>> ১৩ নং রুম বয়কে ডেকে বল এক বোতল বিয়ার সাথে বরফ দিতে।
মৌ কিছুক্ষণ সময় কঠিন মুখ করে ইমনের মুখের দিকে তাকিয়ে থাকলো। মৌ কিছুক্ষণ পর বিয়ার নিয়ে রুমে ফিরে আসলো। তারপর বলল,
>>> এটা আমি খাব। চেয়ে চেয়ে তুমি দেখ।
ঠাস করে মৌ বিয়ারের ছিপিটা খুলে তাতে চুমুক দেয়। মৌ দুলছে মুহূর্তে যেন মৌর কাছে মনে হলো এই পৃথিবীর জগৎ সংসারটা তার দু’পায়ের নিচে দুলছে। ওকে বাঁধা দেয় ইমন। ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ইমন মৌর গালে। মৌ কাঁদছে, হঠাৎ সে ইমনের বেডে শুয়ে পড়ল। বিরক্ত হয় ইমন। কি বলবে সে নিজেও কিছু ভেবে পায় না। ইমনের রাগ হলো। সে বলে উঠল,
>>> কিরে তুই আমার বেডে শুয়ে পড়লি কেন? মাঝে মাঝে তুই এমন বোকার হদ্দর মত ডিসিশন নিস কেন মৌ? কি ভাবছিস?
>>> কিছু না। 'মৌর নীরব উত্তর।'
>>> তাহলে?
>>> না, আমি তোর কথা ভাবছি?
>>> কেন আমার আবার কি হলো? 'প্রশ্ন করল ইমন।'
>>> কিছু না তোর জন্য আমার খুব কষ্ট।
>>> কোথায় মৌ?
>>> এই বুকের মাঝে।
হুট করে ইমন বলল,
>>> আমার জন্য তোর এত দরদ দেখাতে হবে না। তুই এখন যা। রাত অনেক হয়েছে কেউ দেখে ফেললে আবার মহা কেলেংকারি হয়ে যাবে।
মৌ বেড ছেড়ে উঠে দাঁড়াল। তারপর বলল,
>>> স্যরি তোকে আমি কষ্ট দিলাম। ইমন তোকে আমি একটা রিকোয়েস্ট করবো তুই এসব ছেড়ে দে। লেখাপড়ায় মনোযোগী হ। দেখবি সব ঠিক হয়ে যাবে। কি ছাড়বি তো এসব?
>>> কি ছাড়তে হবে মৌ?
>> কেন এই যে তোর ভাবনা হীন এলোমেলো অগোছালো জীবনটা?
>>> মৌ আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিতে পারি। কিন্তু একটা শর্ত... জাস্ট ফর ইউর ইনফরমেশন নীড়। ওকে ছাড়া আমি বাঁচব না।
মৌ দেখল ইমন তার অবস্থানে অবিচল। ওকে কোন ভাবে ফেরানো যাবে না।
>>> থ্যাঙ্ক ইউ ইমন। তোর জন্য নীড়কে আমি গিফট করবো। আমি আমার সাধ্যমত চেষ্টা করব নীড়কে ফেরানোর জন্য।
মৌর অস্বস্তি বাড়ে ফিসফিস করে বলে সে… »> হায় ইমন! তুমি এক নিমিষেই কত দূরেই না চলে গেলে। কিন্তু আমার কি হবে তা তুমি একবারও ভাবলে না। তোমার মাথায় শুধু নীড়..নীড়..আর নীড়।
মৌ সা করে বেরিয়ে যায়। ইমনের অস্বস্তি ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যায়। ভাঙতে ভাঙতে একাকার হয়ে যায় ইমন নীড়ের মাঝে।
বিপ্লব ফিসফিস করে বলল,
>>> এই প্রিয়া..প্রিয়া... প্লিজ কথা শোন।
নীড় অভিমান মাখা কণ্ঠে বলল,
>>> কি? কি শুনবো? তোমার কথা শুনতে ভালো লাগছে না।
নীড় কান্না জড়িত কণ্ঠে বলল,
>>> এত দিন কোথায় ছিলে তুমি? আমাকে ছেড়ে? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না বিপ্লব। লন্ডন থেকে কবে আসলে?
>>> গত পরশু, যাহ্ ওসব বলো না আর। ও সব বলে তুমি আমার মনটা খারাপ করে দিও না।
বিপ্লব আরো কাছে আসে। তারপর নীড়ের মুখটা উন্মোচন করে বলল,
>>> প্রিয়া আমার লন্ডন যাওয়ার ডেটটা আবার হয়ে গেল। এ মাসের এগারো তারিখ আমার ফ্লাইট।
>>> তুমি আবারও আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে যাবে? তবে তোমাকে ছাড়া আমি কি করে থাকব বিপ্লব। আমি কিন্তু মরে যাব এই তিন সত্যি বলছি।
>>> তুমি মরে গেলে আমি খুব বেঁচে থাকব নীড়? আমিও মরে যাব
>>> শোন নীড় কষ্ট তো হবে। কিন্তু উপায় কি? উচ্চ শিক্ষার জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। তুমি আমার জন্য দোয়া কর নীড়, আমি যেন আমার সাফল্যে পৌঁছাতে পারি।
>>> দোয়া? অবশ্যই আমার বিপ্লবের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব।
বিপ্লব একটু আশ্চর্য হয়। ওর জন্য এই মেয়েটির বুকে এত প্রেম এত ভালোবাসা? বিপ্লব কণ্ঠে রহস্য নিয়ে বলল,
>>> চলো না নীড় দূরে কোথাও থেকে ঘুরে আসি।
>>> কোথায় যাবে? 'প্রশ্ন করল নীড়।'
>>> আপাতত চট্টগ্রাম যাওয়া যেতে পারে। সমুদ্র সৈকতের কাছে যাওয়া যাবে। পাশে যদি তুমি থাক তাহলে তো আর কথাই নেই।
নীড় বলল,
>>> বড্ড লোভনীয় প্রস্তাব মন্দ হয় না, চলো ঘুরে আসি! কবে যাবে বিপ্লব?
বিপ্লব কোন কথা না বলে তাকাল নীড়ের দিকে। ধূসর আলোয় চোখে তার বিদ্যুৎ চমকাল।
>>> সত্যিই যাবে নীড়? কিন্তু তোমার বাবা যেতে দিবেন?
একটু ভাবনায় পড়ে নীড়,
>>> সমস্যা তো একটু আছে। 'নীড় হেসে ফেললো'
>>> উপায় একটা আছে। মৌকে বললে ও সব কিছু ম্যানেজ করবে।
>>> তার মানে আমাদের সাথে তৃতীয় কেউ যাচ্ছে?
>>> হ্যাঁ যাচ্ছে, তাতে সমস্যা কোথায়?
বিপ্লব ঘুরে বলল,
>>> ঠিক আছে নীড় তাহলে আমরা আগামী পরশু যাচ্ছি।
ঠিক তাই বলল নীড়।
>>> বিপ্লব শোন গাড়ি ড্রাইভ করব কিন্তু আমি। ঠিক আছে ম্যাডাম তুমি আমার ড্রাইভার হবে আর আমি তোমার পেসেঞ্জার দু'জনেই এক সঙ্গে হেসে ওঠে।
নীড় মাথা তুলে তাকায়,
>>> এবার আমাকে বিদায় দাও।
>>> সত্যি যাবে? আর কিছুটা সময় থাক না নীড়, তুমি আমার কাছে। ভালোই তো লাগছে।
রচনাকাল: ১০-০২-২০০৫ইং।
মন্তব্য করুন