বাংলা নামের ভূখণ্ড লাখো শহীদের
বুকে তাজা রক্তের দামে কেনা এই দেশ।
ধান শিষ, শালিক, টিয়া, সবুজ শ্যামল-
লাল-সবুজের পতাকায় গৌরবের বাংলাদেশ।
সাবাস, উদীয়মান বাঙালি!
সাবাস, মোরা বীর! মোরা মাথা নোয়াবার নই,
বঙ্গ থেকে বাংলা- শব্দটি জন্ম নিল ঐ।
টি এস সি চত্বর,
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান,
মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর-
নিয়াজীর আত্মসমর্পণে গৌরবের সেই মাঠ।
আখাউড়া, ভৈরব, ঈশ্বরদী ও দর্শনা রেলজংশন,
রেলযোগাযোগের বড় এক বিস্ময়।
নীলগিরি, স্বর্ণমন্দির, কুল্লাপাথর,
ময়নামতি, মহাস্থানগড়-
ঘুরে ফিরে জুড়ায় মোর মন।
পদ্মা, মেঘনা, কর্ণফুলী, কপোতাক্ষ-
তেরো শত নদীর দেশ।
এমন দেশ কোথায় পাব বল,
সেই তো আমার গৌরবের বাংলাদেশ।
লাখো শহীদের আত্মত্যাগ,
বহুবার রক্তের মিছিল হয়েছিল,
তন্মধ্যে ৫২-এর ভাষা আন্দোলন,
৭০-এর নির্বাচন,
৭১-এর মুক্তিযুদ্ধ- ত্রিশ লক্ষ শহীদের দান।
৯০-এ নূর হোসেনের বুকে তাজা রক্ত,
২৪-এ আবু সাঈদের বুকে তাজা রক্ত, মুগ্ধ আর্তচিৎকার-
“পানি লাগবে, পানি লাগবে!”
বুকে জাগালো প্রাণের বিদ্রোহ।
বহু গৌরবের- কড়িতে নয় কেনা,
বাংলা নামের নতুন সূর্যের দেশ।
রক্তে রঞ্জিত লাল-সবুজের পতাকা,
পতপত উড়ছে আজ স্বাধীন বাংলাদেশ!
রচনাকাল: ০৮-০৯-২০২৪ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: রাত ০৮:০০ টা
মন্তব্য করুন