এক নদী আমার অনেক প্রিয়!
তার থেকে সমুদ্র..
সমুদ্র থেকে ভালো লাগা শুরু
মেঘ আমার অনেক পছন্দের
তার থেকে ফুল..
ফুল থেকে ভালোবাসা: যদি ভেসে যায় দু’কুল–
আমি দেখেছি সমুদ্রের বুকে ঢেউ কেমন
আছড়ে পড়ে
এ প্রান্ত থেকে ও প্রান্তে,
রাশি রাশি জলের ঢেউ
প্রতিধ্বনিত হয়ে ভেসে যায় বহুদূরে!
আকাশ সমুদ্র বুকে ইচ্ছে নীল ছড়িয়েছে
রৌদ্রের প্রখর তাপে
ফুল পোড়ে–
সমুদ্র নিজেও পোড়ে নিঃশব্দে!
পূর্ণিমা রাতের শিওরে জাগে কবি মন
এক আকাশ মেঘ,
দক্ষিণের হাওয়ায় মিশে আছে অবাধ
জ্যোৎস্নার ধূ-ধূ শূন্যতা;
আমি চাই কবিতায় ডুবে যেতে
অথচ অশান্ত সমুদ্র আমাকেই ডোবাই।
এক মেঘলা দিনের শুরুতে
পৃথিবীর নরম বিকেল নেমে আসে আমার
চোখে–
মেঘ গলে আবেগের সুতীক্ষ্ণ চোখে দু’ফোটা
অশ্রু গড়ায়!
এ অশ্রু তখন আগুন:- নীল ঢেউয়ের
মেঘ ফুল ভালোবাসার
এক অবাক সমুদ্র হয়ে ওঠে;
শেষ রাতে সাদা বেতফলের শিশির ঝরে সমুদ্র বুকে।
রচনাকাল: ২৩-০৩-২০১৪ইং।
মন্তব্য করুন