নিস্তব্ধ আকাশ,
গহিন আকাশের একঝাঁক বলাকা,
নদীর পাড়ে
কাশফুল শুধু দুলছে, মনে একা।
রাস্তার পাশে
শিকল-বেড়ির ঝনঝন শব্দ,
নদীর পাড়ের পাশে দোচালা ঘর,
গানে তুমি মগ্ন।
খোলা আকাশ,
রংধনুর সাত রং,
রঙের বাহার,
সেজেছ তুমি ভালোবাসার সাজে।
নদী,
নদীর ঢেউ,
মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান,
শুনেছ কেউ?
গগনের চারদিক অন্ধকার,
তুমি পাশে বসা,
আলিঙ্গন,
নাকে নোলক, ললাটে তিলক,
তার মাঝে চুম্বন।
অবাক চোখে
হতবিহ্বল অঙ্কন
জড়িয়ে ধরা
নীল পদ্ম
এক হাত
মুষ্টিবদ্ধ হাত
এক ছাদে
কাটাব ষাট।
রচনাকাল: ১৭-১১-২০২৬ইং।
স্থান: কর্নেল বাজার, আখাউড়া।
সময়: সকাল ০৮:০০ টা
মন্তব্য করুন