২য় পর্ব:
নীরা ইমনকে কিছু ফল খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ইমন হেসে বলল,
>>> হয়েছে, হয়েছে, আমাকে আর অত সেবা করতে হবে না। আমাকে এখন যেতে দাও। আমি এখন কলেজে যাব।
নীরার মন খারাপ হয়ে গেল।
>>> তোমাকে আমি যেতে দিলে তো?
অভিমান ঝরে পড়ল নীরার কণ্ঠে।
>>> তোমার শরীরের যা অবস্থা? তোমাকে আরো কিছু দিন পরিচর্যা করতে হবে। তবেই তুমি সুস্থ হয়ে উঠবে। এ আমার প্রেসক্রিপশন।
নীরা আবার বলল,
>>> কি ব্যাপার মিষ্টার ইমন- মন খারাপ করছ কেন? আমিই দায়ী তোমার এ অবস্থার জন্য। আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।
ইমন শোয়া থেকে উঠে বসল।
>>> না নীরা, এটা আমার ভাগ্য। আসলে আমিই অন্যমনস্ক ভাবে পথ হাঁটছিলাম।
>> কেন? 'নীরার প্রশ্ন!'
>>> সে অনেক কথা। 'বলল ইমন।'
>>> ইমন তুমি বলো আমি শুনব।
ইমন নীরাকে নীড়ের কথা বলল। নীরা কাঁদছে, »> কিন্তু ইমন আমি ভুল করে ফেলেছি। আমি না জেনে তোমাকে ভালোবেসেছি….
আর বলতে পারে না নীরা। ওর কণ্ঠ রোধ হয়ে আসে। নীরা অনেকক্ষণ চুপ করে ইমনের পাশে দাঁড়িয়ে থাকল।
ইমনের বিবেক বুদ্ধি অত্যন্ত গভীর। সে নীরাকে বলল,
>>> নীরা তুমি আমাকে একজন ভাল বন্ধু মনে করতে পার।
নীরা চোখ মুছে বলল,
>>> হ্যাঁ বন্ধুই তো। তুমি আমার বন্ধু। যে বন্ধুর এত বড় একটা ক্ষতি করলাম সে বন্ধুকে আমি সারা জীবন মনে রাখব।
নীরা বলল,
>>> আজ আমারও রেজাল্ট বেরিয়েছে। আমিও ভাল রেজাল্ট করেছি। সেই আনন্দে একটু বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে দেখ তোমার কত বড় সর্বনাশ আমি করলাম। তোমার এর চেয়ে বেশি কিছু হতে পারত।
>>> হ্যাঁ তা পারত, তবে কি আর হত? হয়তো মারা যেতাম। 'হেঁয়ালি করল ইমন।'
>>> ওভাবে বলতে হয় না ইমন। মুহূর্তে নীরার কণ্ঠ বেদনায় ভরে ওঠে।
ইমন দেখল তার জন্য নীরার বুকে কেমন একটা মায়া। মুহূর্তে ইমন নীরাকে নীড়ের সাথে মেলাতে চেষ্টা করে। কিন্তু মিলছে না কোথায় যেন গরমিল। ইমন লক্ষ্য করল প্রধানত এক রঙা পরিধানে নীরাকে খুব সুন্দর লাগছে। হালকা পাতলা দোহারা গড়ন। খুব ফর্সা একবার দেখলেই ভাল লাগার মত মেয়ে সে। অবিন্যস্ত চুলগুলো ছড়িয়ে আছে নীরার কোমর পর্যন্ত। উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। সব মিলিয়ে খুব সুন্দর একটি মেয়ে নীরা। নীরার মা শহরের নাম করা একজন ব্যারিস্টার। নীরা তার মায়ের একমাত্র নয়নমণি।
নীল মেঘের মত ভেসে আসছে নীলে, কখনও আবার সমাচ্ছন্ন হচ্ছে নীরার মুখোচ্ছবি। নীরা পরে আছে আকাশ নীল কালারে একটা ড্রেস। বড় অদ্ভুত লাগছে মেয়েটিকে। নীরা ইমনকে গাড়ি থেকে নামিয়ে দিল।
সব মানুষই নিভৃত মুহূর্তে নিজের কাছে ফিরে আসে। ইমনও ফিরে আসলো নিজের অবস্থানে। সে নিজেকে সামলে নিল। তারপর নীড়কে বলল,
>>> আজকে অ্যাক্সিডেন্টে ঘটে যাওয়া ঘটনাটা।
মুহূর্তে নীড়ের মুখাবয়ব ধূসর ও নীল বর্ণের হয়ে যায়। মুখখানা ভয়ানক কঠিন শীলায় পরিণত হয়। মনে হল ও মুখে কালো মেঘ জমেছে এক্ষণিই বৃষ্টি নামবে। ইমন দেখল দূরাভাসের মত কোন গড়নের আংশিক উপস্থিতি চোখে পড়ে। নীড়ও কোন অংশে কম নয়। ইমন ভাবল কথাগুলো বিমূর্ত হয়ে পড়েছে। আরেকটু স্বচ্ছ করা দরকার। ইমনের মাথা ব্যথাটা আবার বেড়ে গেল। এত যন্ত্রণা সহ্য করতে পারছে না ইমন।
ইমন ভাবল, “হাসপাতাল ছেড়ে চলে এসে কাজটা সে ঠিক করেনি। কিছু দিন থেকে সুস্থ হয়ে তারপর আসা উচিত ছিল।”
নীরবতা ভাঙল নীড়।
>>> তোমার খুব কষ্ট হচ্ছে ইমন? ডোন্ট রিগার্ড দি পাষ্ট ইমন। স্যরি যা হবার তাতো হয়েছে। কিছু মনে কর না ইমন।
>>> তাহলে বলো নীড় তুমি আমাকে ভালোবাস?
নীড় নিরুত্তর। সে নিজেকে মুক্ত করতে চাইছে যেন। নীড় বলল,
>>> ইমন আসলে মনটা একটা সমতল ভূমি। আর এখানে একজনের ঠাঁই হয়। দু' জন নয়। আমার এ মনটা একজন দখল করে আছে। ওকে তুমি চেন না ওর নাম বিপ্লব। আমাকে ভীষণ ভালোবাসে। আমিও ওকে.....
ইমন দীর্ঘ শ্বাস ছেড়ে বলে,
>>> কিন্তু আমার কি হবে নীড় তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো?
ঠিক তখন ইমনের যে কি হয়! চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। একটা সিগারেট ধরায় সে। তারপর মলিন হেসে বলে,
>>> দেবী একবার তুমি শুধু বলো আমাকে তুমি ভালোবাস। আর কিছু চাইনা আমি।
আসলে ভালোবাসা মানে ইচ্ছে মত ছেলে মানুষী করা। ভালোবাসা মানে গভীর রাতে নেশা করে বাড়ি ফেরা। ভালোবাসা মানে এক টুকরো কবিতা…
"এই হৃদয় ছুঁয়েছে তোমার হৃদয়
এই ওষ্ঠ বলেছে তোমাকে ভালোবাসি
তোমারা আসলে কথা রাখো না
তোমাদের জন্য সুন্দর হৃদয় তছনছ হয়ে যায়
দেবী আমি সব সময় তোমার কথা মনে রাখব
মানুষ দূরে চলে গেলে ছায়া থাকে
স্মৃতি থাকে, ভালোবাসা থাকে, আর কিছু না
দেবী আমি সত্যি মরে যাব
আমি মরে যাব শুধু তোমার জন্য"
>>> আমার জীবনে কোন প্রত্যাশা নেই নীড়। তবে জীবনে বড় রকমের প্রাপ্তি আছে।
নীরবতা ভঙ্গ করে নীড় বলল,
>>> কিন্তু প্রত্যাশা বিহীন জীবনের প্রাপ্তির ব্যবধানটা তাহলে ঘুঁচবে কেমন করে ইমন? মানবীয় প্রজন্মের মর্মান্তিক দুঃখ ময়তা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে প্রান্তিক অবস্থান। প্রার্থীত অথচ দূরবর্তী। কাঙ্ক্ষিত অথচ স্পর্শের অগম্য, স্বপ্নময় কিন্তু অধরা.... ব্যর্থতার জীবনালেখ্যই হলো জীবনের ট্রাজেডি। এ পথের শেষ কোথায় ইমন? 'নীড়ের দাঁত ভাঙ্গা প্রশ্ন!'
>>> নাইবা হলো সে পথ সমাপ্ত। তবুও জীবন তো পূর্ণ হলো দেবী তোমাকে ভালোবেসে।
ইমন মুখ এগিয়ে দিয়ে বলল,
>>> আর একটা থাপ্পর মারো নীড়? তবুও তোমাকে আমি ভালোবাসি, এইখানে বুকের ভেতর লিখে রেখেছি তোমার নাম।
নীড় সত্যিই আর একটা থাপ্পর মারল ইমনের বাম গালে। দূর থেকে তুড়ি বাজালো রেজা, জাহিদ, মিজান, কামাল ওরা এসে ইমনের পাশে দাঁড়াল। ইমন পাশ ফিরে বলল,
>>> তোরা দেখ নীড় আমাকে এখানে আদর দিয়েছে। ইমন হাত ঘষলো একবার চোয়ালে।
রচনাকাল: ১০-০২-২০০৫ ইং।
মন্তব্য করুন