একটা দুষ্টু সকাল,
একটা রোমান্টিক মিষ্টি সকাল কেটে গেল অলসভাবে,
একটা দুপুর ঘুমিয়ে কাটে,
একটা কমলা রঙের রোদেলা বিকেল হেঁটে-
একটা রাত কেটে গেল
নিঃসঙ্গ আকাশ পানে চেয়ে!
আমি যাচ্ছি তবে…
বৃষ্টিঝরা অনেক দূরের পথে,
এ জন্ম আমার কেটেই গেল
অমানিশার ঘুমঘোরে।
আহা! পরের জন্মে না হয়
কবি হবো
সবার জন্যে…।
রচনাকাল: ০৬-০৬-২০২৬ ইং।
মন্তব্য করুন