ইতিহাস বিকৃত করে, সেজেছ মহানায়ক,
সময় জানে, মুখোশের আড়ালে কে খলনায়ক।
ভাবছ তোমার নামেই লেখা হবে ইতিহাস,
মিথ্যার রঙে ঢাকবে সত্য, দেখাবে মিথ্যে আভাস!
ওহে মহাজন, এত অহংকার কিসের তোমার মনে?
মহানায়ক কি একাই গড়ে ওঠে ইতিহাসের ক্ষণে?
যাঁদের নাম জ্বলছে আজও মানুষের হৃদয়জুড়ে,
তাঁদের স্মৃতি মুছবে কী দিয়ে, ক্ষমতার জোরে?
ইতিহাসের পাতা নয় যে ইচ্ছেমতো লেখার,
সত্যের শিকড় অনেক গভীর, সাধ্য নেই উপড়াবার।
মিথ্যার প্রাচীর যতই তোলো, যতই করো ক্ষয়,
কালের বিচারে সত্যের কাছেই মিথ্যার পরাজয়।
মনে রেখো, খলনায়কও পরিচিতি পায়,
মহানায়কের মহিমাতেই ইতিহাসে ঠাঁই।
যতই চেষ্টা করো মুছতে তাঁদের গৌরবগাথা,
ইতিহাসই বলবে শেষে, মহানায়কের কথা।
লেখক: বাঁধন মৈত্র
শিক্ষার্থী: বাংলা বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
রচনাকাল: ৩১ অক্টোবর ২০২৬ ইং।
মন্তব্য করুন