৫ম পর্ব
মৌ সাগরের হাঁটু পানিতে নেমে গেছে। নীড়কে ও আমন্ত্রণ জানাল। কিছুতেই ওকে সাগরের নোনা পানিতে নামানো যাচ্ছে না। ভয় ভাঙানোর শেষ চেষ্টা যে করা হয়নি তা নয়। মৌ এবং বিপ্লব দু'জন খুব চেষ্টা করে নীড়কে সাগরের পানিতে নামাল। মুহূর্তে সাগর নিস্তরঙ্গ হয়ে গেল। আর সে নিস্তরঙ্গ সাগরের পানিতে সে কি অবস্থা হলো নীড়ের। সাগরের কয়েক ঢোক পানি খেয়ে ফেলল। সাগরের নোনা পানি পেটে ঢুকে বমি করে চোখ মুখ উল্টিয়ে এমন কান্ড শুরু করল নীড় যে শেষ পর্যন্ত ওই দু'জনকেই আবার তুলে আনতে হলো নীড়কে। মাত্র কয়েক ঢোক নোনা পানি গলাধঃকরণে এমন হতে পারে সেটা বিশ্বাস হতে চায় না নীড়ের। অথচ নীড় সাঁতার জানত না।
মৌ সাঁতার কেটে অনেক দূরে চলে গেছে। সে ফিরে আসার সময় কয়েকটা বড় বড় ঢেউ তাকে আরো দূরে এবং কিছুটা তলিয়ে নিয়ে গেল সাগরের তলানিতে। কেঁপে উঠল মৌ। ও যেন তলিয়ে যাচ্ছে, সে ধরা পড়ে গেল একেবারে শেষ সময়ে। যখন আর সময় ছিল না। এখন তার মনে হচ্ছে আত্মবিশ্বাস হারালে জীবন সামান্য ধাক্কাতেই টলে উঠতে পারে। উত্তাল সাগরে সাঁতার কেটে প্রাণ পণ বাঁচার চেষ্টা করছে মৌ।
ব্যাপারটা বিপ্লব টের পেল, ও ঝাঁপিয়ে পড়ল মৌকে বাঁচানোর জন্য। নীড় বুদ্ধি করে একটা ভারী গাড়ির টায়ার ফেলে দেয় ওদের সম্মুখে। তাতেই এ যাত্রায় পার পেয়ে যায় মৌ। বিপ্লব ওকে তীরে তুলে আনে, নীড় দেখল মৌ বরফের মত ঠান্ডা হয়ে গেছে।
পাশেই একজন ভালো ডাক্তার মিলে গেল উনি সস্ত্রীক সী বিচে বেড়াতে এসেছেন। উনার চিকিৎসা খুব কাজে লাগল। একটু পর মৌ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। বিপদের সময় এই ডাক্তার মৌর পেট থেকে পানি বের করা থেকে শুরু করে বেশ ভালোই চিকিৎসা দিলেন, সেটা দেখে আধুনিক মায়েরাও লজ্জা পাবেন।
নীড় লক্ষ্য করেছে ডাক্তার সাহেব যেভাবে মৌকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন তাতে উনার ওয়াইফ ভীষণ ভাবে বিরক্ত বোধ করছেন। তারপরও উনি একজন ডাক্তার মানুষ হয়ে মানুষের বিপদে সাহায্য না করে এড়িয়ে যেতে পারেন না।
বিদায় নেওয়ার সময় ডাক্তার সাহেব বললেন,
--- আমি ডাঃ সাইদুর রহমান। ও জেরিন আমার স্ত্রী, গত সপ্তাহে আমরা বিয়ে করেছি। হানিমুনে দেশের বাইরে না যেয়ে আমার দেশে চট্টগ্রাম পতেঙ্গা সী-বিচে এসেছি।
নীড় বলল,
--- আমরা পতেঙ্গা গ্রীন হাউজে উঠেছি। এক দিন সময় করে আসুন না চায়ের টেবিলে বসা যাবে?
--- শুধু কি চায়ের টেবিল থেকে বিদায় দেবেন? 'ডাঃ সাহেবের স্ত্রী বললেন কথাটা'
উনিও যে কথা বলতে পারেন বোধ হয় সেটা তিনি বোঝালেন। মুহূর্তে নীড়ের মুখের হাসি কোথাও উধাও হয়ে গেল।
--- না না ভাবি চায়ের সঙ্গে টাও হবে প্লিজ আসুন না একদিন।
--- আমি বিপ্লব, ও নীড়, আমার বন্ধু। ও মৌ নীড়ের বন্ধু।
'পরিচয় পর্ব সেরে নিল বিপ্লব।'
ও আবার বলল,
--- কিন্তু আপনি ডাঃ মানুষ বিয়ে করেছেন মাত্র কয়েক দিন। নব বিবাহিতা স্ত্রীকে নিয়ে আপনি হানিমুনে উড়াল দিবেন ব্যাঙ্কক, সিঙ্গাপুর, লন্ডন এসব স্বপ্নের দেশে তা এখানে কেন?
হেসে ওঠে ডাঃ,
--- কিন্তু মিঃ বিপ্লব আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে হানিমুন করার জন্য। এটা কি আমাদের জন্য কম বলুন? ধরুন সিলেটে জলপ্রপাত, চা বাগান, কুয়াকাটা, সুন্দর বন, কটকা, চট্টগ্রামে সী বিচ, কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ, রাঙামাটি... ফয়েজ লেক কি নেই আমার দেশে। এত সুন্দর একটা দেশ আর কোথায় পাবেন? এখানে চোখ ভরে শুধু সাগরের বিচিত্র ও বহুরূপী সৌন্দর্য দেখে নেওয়া যায়। ঢেউয়ের নাগরদোলায় চড়ে এখানে মন হয়ে যায় কবি কবি ভাব। আর অন্য দিকে দেখুন পাহাড় ঘেরা পরিবেশ। উঁচু উঁচু পাহাড় গুলো যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নামছে ওরা। সুখ আর স্বপ্ন তো এখানেই স্মৃতির বাঁকেই মন আমার ডুবে আছে। আমি যত বার এখানে এসেছি ততবারই নিজেকে নতুন ভাবে পেয়েছি। এই দেখুন না, সাগরের পানি এখন কেমন নীল দেখাচ্ছে ওই আকাশ আর এই সাগর যেন মিলেমিশে একাকার। আবেগ এখানে উচ্ছ্বাসিত হয় সাগরের কাছে আসলে সবারই কবিতার দু' এক লাইন মনে পড়ে যায়। নাকি সময়ে সব কিছুই সয়ে যায় হয়তোবা। যেখানে যে পরিবেশে যায় সেখানেই সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। এরই নাম হয়তো জীবন, এই বয়সে এটাই মানায় বোধ হয়। একটু বেশি অ্যাডভেঞ্চারস হওয়া এই আর কি!
বিদায় নিয়ে চলে গেল ডাক্তার সাহেব এবং তার স্ত্রী। এই দিনটি দারুণ এক নতুন অভিজ্ঞতার পাশাপাশি টেনশনেও কাটছে ওদের। মৌ চোখ মেলতেই সমুদ্রকে আবারও নীল মনে হতে লাগল ওর কাছে। অথচ কিছুক্ষণ আগেও সমুদ্রের পানি ঘন কালো লেগেছে, অথৈ সমুদ্রের নোনা পানিকে।
আচমকা মৌ বলল,
--- আর যে কটা দিন আছি এখানে আমি আর রুম থেকে বের হব না, বাকিটা সময় রুমেই কাটিয়ে দেব।
--- তাহলে তোমার সময়টা কাটবে কেমন করে মৌ? মাত্র কয়েক ঢোক সমুদ্রের নোনা পানি খেয়েই তোমার এই অবস্থা?
'হাঃ হাঃ করে হাসল বিপ্লব!'
--- না বিপ্লব ভাইয়া এখনও আমার কাছে সব কিছু দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে আর আপনি হাসছেন? মৃত্যুর ভয়ঙ্কর এক বিচিত্র রূপ আজ আমি দেখে ফেলেছি। মুহূর্তে শত সহস্র দংশনে নিমিষে নীল হয়ে যেতাম আমি।
বিপ্লব দুঃখ প্রকাশ করে বলল,
--- অ্যাই এম স্যরি মৌ।
আজ তৃতীয় দিন সকালের দিকে কেউ রুম থেকে বেরুলো না। মৌ আসার সময় আটটা উপন্যাস এনেছিল। সময় কাটানোর জন্য, ও বেশির ভাগ সময় উপন্যাসের পাতায় ডুবে আছে। বিকেলের সোনা ঝরা রৌদ্দুর বিপ্লব নীড়ের চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে।
বিপ্লব একটু নড়ে বসে বলল,
--- নীড় এখন কোথায় যাবে বলো?
'নীড়ের ছোট্ট উত্তর'
--- পাহাড়ে।
'বিপ্লব ক্ষীণ আপত্তি তুলল,'
--- কেন পাহাড়ে কেন? আহারে! সমুদ্রের মতো অনন্ত উদার বিষয় দিয়েই আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর এখন পাহাড় কেন? পাহাড় তো বড় বেশি কঠিন রুক্ষ কর্কশ। তারচেয়ে বরং আবার সমুদ্রে চলো। কাছ থেকে সমুদ্র দেখার সাধ আমার মেটেনি।
--- আবারও?
'নীড়ের চোখে বিস্ফোরিত প্রশ্ন।'
--- বিপ্লব আমরা কি শুধুই সমুদ্র দেখতে এসেছি? আর কিছু নয়?
নীড় বলল,
--- বিপ্লব সমুদ্র অতি ব্যবহারে পানসে হয়ে গেছে। সমুদ্র সৈকতের একটা আলাদা বিশেষত্ব আছে।
'নীড় থামিয়ে দিল বিপ্লবকে'
--আরে থামো ঠিক কোথায় যাব আমরা? হয়ে যাক একটা টস,
'নীড় পাঁচ টাকার একটি কয়েন হাতে নিয়ে বলল,'
--- শাপলা এক পিঠে - অন্য দিকে ব্রীজ তুমি কোন পিঠ?
একটু ভেবে বিপ্লব বলল,
--- আমি ব্রীজ!
নীড় বুঝতে পারল তার ভাগ্যে অন্য পিঠ অর্থাৎ শাপলা! শাপলা মানে পাহাড়। ওরা দু'জন মৌর রুমে চলে গেল, মৌ কয়েনটা উপরে তুলে ছেড়ে দিল নিচে। ঝনাৎ করে কয়েনটা ফ্লোরে পড়ার শব্দ হলো। মুহূর্তে তিন জোড়া চোখ খুঁজতে লাগল কয়েনটাকে। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কয়েনটি লুকিয়ে আছে বিপ্লবের পায়ের তলায়। এক নিমিষেই বিপ্লব দেখল শাপলা ও আর পা তুলছে না।নীড়ের কাছে এভাবে হেরে যাওয়া? না, আর ভাবতে পারছে না বিপ্লব। কিন্তু উপায়ও নেই।
কিঞ্চিত ধাক্কা দিয়ে নীড় বিপ্লবকে সরিয়ে দিল,
--- তুমি খুঁজেছো না কেন?
হঠাৎ নীড় দেখল কয়েনটা বিপ্লবের পায়ের নিচে। ছোঁ মেরে নীড় কয়েনটা হাতে নিল। দেখল শাপলা। চিৎকার করে উঠল নীড়।
--- ইয়েস পাহাড়। চলো পাহাড়েই যাব।
নীড়ের চিৎকারে বিপ্লব যেন অবশ হয়ে গেল ওরা পাহাড়েই গেল। ফেব্রুয়ারির বিকেল সামনে নিশ্ছিদ্র কুয়াশা। কুয়াশার চাদর ঝুপ করেই কে যেন মেলে ধরে রাস্তার চারিদিকে। সমুদ্র সৈকতের ঠিক পূর্ব দিকে বিশাল পাহাড়। ঠিক যেন সমুদ্র সৈকতের গা-ঘেঁষে দণ্ডায়মান এই বিশাল পাহাড়টি। দক্ষিণ দিকে দূরে মাইলের পর মাইল জুড়ে ঘন ঝাউ বীথি বন। বিপ্লব এক ছুটে চলে গেল পাহাড়ের গা-ঘেঁষে দণ্ডায়মান বিশাল পাহাড়ি নিম বনের তলায়। অদূরেই দেখা যায় হাজার হাজার সেগুন গাছের ঘন বাগান। বিপ্লব একটা নিম গাছে স্মৃতি চিহ্ন এঁকে দিল। "বিপ্লব, নীড়" নীড় স্মৃতি চিহ্নের উপর হাত দিয়ে স্পর্শ করল একবার। ও বলল,
--- আমরা আর এক জনমে এখানে আসব।তখন কি এই গাছ এখানে থাকবে?
বিপ্লব মৃদু হেসে বলে,
--- কাছে এসো নীড়।
রহস্য আর কৌতূহলে সারাক্ষণ জমকালো বিপ্লব। ব্যতিক্রম শুধু নীড়, একদম সাদামাটা একটা জীবন ওর।
মন্তব্য করুন