বৃষ্টির বর্ষণ বুঝি ছিটিয়ে পড়েছে,
বৃষ্টির মতো- তবে বৃষ্টি নয়,
বুলেটের তর্জন-গর্জন,
গুলির ঝনঝনানিতে
বৃষ্টির মতো বর্ষণ বুঝি হয়।
পথের ধারে শরতের কাশফুল
ছন্দের মতো দুলছে তাই,
ও মা! তার গায়ে কত রক্ত-
রক্তের ছটা বুঝি দেখা যায়।
কত বিবর্ণ, কত বীভৎস
ক্ষতবিক্ষত তার দেহখানি,
কত বুলেটের ক্ষতচিহ্নে
ঝাঁঝরা আজ এই জননী।
পুলিশ, আর্মি, সাধারণ মানুষ-
রক্তে ভিজে যায় পথঘাট,
তবু স্বপ্নের বাংলাদেশ
খোঁজে মানুষ দিন-রাত।
ও মা! তোর গায়ে কত রক্ত ঝরে,
রক্তের ছটা আলোর মিছিল,
শরতের সেই কাশফুল দোলে-
রক্তমাখা তারই শিউলি।
বিবর্ণ বাংলাদেশ- রক্তের ছটা,
ছন্দের মতো দুলছে তাই,
রক্তমাখা সাদা কাশফুলে
বাংলাদেশের ছবি পাই।
হাওড়া নদীতে ভেসে চলে
মর্টারের শেল, রক্তমাখা শার্ট,
নাকের নোলক, কানের দুল-
হারিয়ে যায় কত শত প্রাণের পাঠ।
তিতাস হয়ে মেঘনায় মেশে,
নদী যায় মোহনার কূলে,
সমগ্র বাংলার বুকজুড়ে আজ
রক্তের রঙিন ফুল ফোটে দুলে।
বিবর্ণ রক্তের ছটা,
লাল লোহিতে বর্ষণ,
বাংলার নদী, আকাশ, বাতাস, স্থল-
সবখানে আজ রক্তের স্পন্দন।
তবু এই রক্তের স্রোত পেরিয়ে
জাগুক নতুন প্রত্যাশা,
রক্তমাখা বাংলাদেশ একদিন
হোক শান্তি-সৌন্দর্যের ভাষা।
রচনাকাল: ১৯-০৪-২০২৬ ইং।
স্থান - ইমাম পাড়া, কসবা।
সময়: সকাল ০৬:০০ টা
মন্তব্য করুন