একটি ছেলে, একটি মেয়ে
দু’জনই খুব ভালো বন্ধু হয়
তবু,
ছেলেটি আরও কাছে আসতে চায়,
ছেলেটি হাত বাড়িয়ে দেয়-
আশ্চর্য! মেয়েটি তখন নানা বাহানায়
কষ্টের কথা শোনায়।
মেয়েটির নিঃসীম শূন্যতা
ওকে দারুণ ভাবে নাড়া দেয়।
মেয়েটি বলে,
এই বিচ্ছিরি অর্থহীন জীবনটাকে বাঁচিয়ে
রাখার কোন মানে আছে?
মানুষ যে কেন লাইফে পার্টনার খোঁজে?
কেন যে ভালোবাসার পথে পা বাড়ায়
আসলে ভালোবাসা শূন্য ফাঁকা ছাড়া
আর কিছুই নয়
সোনালির এমন প্রশ্নে,
মেঘের মুখে ছায়া জমেছে!
তবু,
নিষ্প্রভ কণ্ঠে সে বলে,
তোমাকে কবিতার মতই ভালো লেগেছে…
আমি কবিতা বড় ভালোবাসি
ভালোবাসার এ আহ্বানে
আমি প্রথম হাত বাড়িয়েছি।
আমার এ হাতটি ধরো,
আঙুলগুলো স্পর্শ কর
দেখবে প্রগাঢ় প্রেম অনুভব করবে তুমি
কে তোমায় এমন কষ্টের প্রস্রবণে ভিজিয়ে দিয়েছে?
বড় অদ্ভুত চোখে সোনালির চোখে
তাকিয়ে বলেছে
মেঘ—
এই হাতে হাত রাখো,
একবার বিশ্বাস করে দেখো,
এ হাত ভালোবাসার হাত
আমার ভালোবাসা তোমাকে অনেক দূরে
ভাসিয়ে নিয়ে যাবে
সোনালির অবাক লাগে বলে,
আশ্চর্য! তুমি কবিতা ভালোবাসো
আমি ও:
কেন এভাবে তোমাকে আগে দেখিনি
সোনালির পৃথিবীতে প্রেমের ছায়া-রাত
নামে;
সোনালির চোখে,
মুখে,
সূর্যাস্তের মায়া খেলা করে-
আর মেঘ,
তখন দিনের ধাবমান রোদ্দুর হয়।
রচনাকাল: ১৫-০৬-২০১৯ইং।
মন্তব্য করুন