[পর্ব: ০৩]
স্নিগ্ধার কথায় অহনা প্রচণ্ড ভাবে চোট খাওয়ার মত থমকে দাঁড়ালো।
--- এ তুমি কি বলছ? আমার পৈতৃক সূত্রে পাওয়া নেইমটাকে কাট-ছাঁট করতে চাও? এ অন্যায়। আমার নামের এটুকু বৈশিষ্ট্য অন্তত বিগড়ে দিও না প্লিজ..!
--- তাহলে মানুষ আমাকে চিনবে কেমন করে? আমি না হব মেয়ে, না হব ছেলে। দু'টোতেই হাফ হাফ থেকে যাব। তখন অহনা নামটা আমাকে উদ্ধার করবে। পুরোটা পুরুষ হতে চাই না। নিজেকে সেভ করার জন্য শুধু কৌশলটা অবলম্বন করেছি।
স্নিগ্ধা বলল:
--- অহনা চলো আমরা অজিত স্যারের ইংলিশ ক্লাস করে আসি।
ওরা ক্লাসে বসতেই স্যারের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল অহনার উপর। স্যার বললেন:
--- অহনা তুমি পলিটিক্স করা থেকে বিরত থাক। লেখা পড়ায় মনোযোগী হও। সেটাই ভাল হবে।
অহনা দাঁড়িয়ে গেল, সে যুক্তি তর্ক দিয়ে স্যারকে বুঝিয়ে বলল:
--- স্যার কঠোর অধ্যয়ন তো চলছেই। কোন ক্ষতি হবে না।
হঠাৎ ফার্স্ট বয় আকাশ আহমেদ বলল:
--- কেন স্যার? মিস অহনা দাঁড়াক না? ও আমার প্রতিদ্বন্দ্বী। নো মাইন্ড স্যার। ওর মত আধুনিক মেয়ের কাছে হার মানাটাও শান্তির। আর প্রতিপক্ষ যদি হয় সুন্দরী মেয়ে তাহলে কোন কথাই নেই।
সৌজন্যতার খাতিরে স্যার বললেন:
--- ওকে। আকাশ যখন বলছে, আর কোন কথা চলে? ফার্স্ট বয় বলে কথা। আকাশ অহনার কাছে হার মানতে রাজি। ওর কথা তোমরা শুনেছ নিশ্চয়ই।
স্যারের কথায় ক্লাসের সবাই হো হো করে হেসে উঠলো।
ক্লাস ভর্তি ছেলে মেয়েদের মাঝে এক আকাশ যেন অহনাকে সবার কাছ থেকে একেবারেই আলাদা করে রাখলো। অহনা আকাশের আচরণে ঘাবড়ে গেল। ভাবে, ‘সত্যিই কি আকাশ আমার কাছে হার মানতে রাজি আছে? নাকি সব ওর পাতানো ফাঁদ? আমাকে সমস্যায় ফেলবে না তো? কি জানি পুরুষের মন বোঝা বড়ই মুশকিল। অহনা মন থেকে উত্তর পেল, না আকাশ তোমার সঙ্গে কোন নাটক করবে না। তুমি সামনে এগিয়ে যাও।’
এই মুহূর্তে আকাশ অহনাকে নিজের গাইডেন্সে রেখে দিল। অনেকটা সম্পত্তির মতই!
অহনা আবার ভাবে, ‘আকাশ আমার প্রেমে পড়ল নাকি? যে ছেলেটা আমার থেকে দশ হাত দূরে অবস্থান করতো এখন সে হার মানতে ও রাজি? অথচ কোনো প্রতিযোগিতা ছাড়াই? এও কি সম্ভব? নাহ্, হিসেবে মিলছে না।’
(চলমান……)
রচনাকাল: ০৮-১২-২০১৬ইং।
মন্তব্য করুন