সর্বশেষ আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬
দৈনিক চালচিত্র ওমান দেশ থেকে প্রকাশিত একটি জনপ্রিয় বাংলা সাহিত্য, সংবাদ ও সমসাময়িক চিন্তাচর্চার অনলাইন প্ল্যাটফর্ম। ওমান দেশে বসবাসরত প্রায় ৭ লক্ষ বাংলাদেশি প্রবাসীর মুখপত্র হিসেবে এর যাত্রা শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে এটি দুকম, আল-উস্তা থেকে পরিচালিত হয়।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও যেন বাংলার সাথে আত্মার যোগাযোগ অটুট থাকে, সেই চেষ্টা থেকেই এই পত্রিকার জন্ম।
আমাদের উদ্দেশ্য:
- নবীন ও অভিজ্ঞ লেখকদের জন্য একটি উন্মুক্ত ও নিরপেক্ষ প্রকাশমঞ্চ তৈরি করা
- ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিসা, শ্রম আইন ও কমিউনিটি সংবাদ সবার আগে পৌঁছে দেওয়া
- বাংলা সাহিত্যকে আধুনিক ডিজিটাল পরিসরে নান্দনিকভাবে উপস্থাপন করা
- প্রবাসের বাস্তবতা, অভিজ্ঞতা ও চিন্তাকে সাহিত্যিক রূপায়ণে উৎসাহিত করা
আমরা কী প্রকাশ করি?
দৈনিক চালচিত্রে প্রতিদিন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, দেশ ও বিশ্বের সকল সংবাদ, ওমান প্রবাস সংবাদ, চাকরির খবর, সম্পাদকীয়, সাক্ষাৎকার, ফিচার ও সমালোচনামূলক লেখা প্রকাশিত হয়। আমরা সৃজনশীল, তথ্যবহুল ও গঠনমূলক লেখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।
আমাদের অঙ্গীকার:
দৈনিক চালচিত্র সবসময় স্বচ্ছ ও সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো গুজব, ভুয়া সংবাদ বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করি না। সত্য, বস্তুনিষ্ঠতা ও পাঠকের আস্থাই আমাদের মূল শক্তি। আমরা মনে করি, একটি সংবাদপত্রের প্রধান দায়িত্ব হলো সত্যকে নির্ভয়ে তুলে ধরা।
সম্পাদক ও প্রকাশক:
সম্পাদক ও প্রকাশক: শামীম নিমু
ওমান প্রবাসী সাংবাদিক, লেখক ও সংগঠক। ওমানের দুকম থেকে দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও প্রবাস সাংবাদিকতা নিয়ে কাজ করছেন।
কপিরাইট নোটিশ:
দৈনিক চালচিত্রে প্রকাশিত সকল লেখা, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও সংবাদের স্বত্ব লেখক ও দৈনিক চালচিত্র কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। এখানকার কোনো লেখা লেখকের অনুমতি ব্যতীত কপি, পেস্ট বা অন্য কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ অনুমতি ছাড়া লেখা কপি করলে তার বিরুদ্ধে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় নীতি:
আমরা সম্পূর্ণ অরাজনৈতিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। ধর্ম, রাষ্ট্র বা কোনো ব্যক্তি/গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক, উস্কানিমূলক বা কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করা হয় না। প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্ণ লেখকের।
প্রতিষ্ঠা: ২০১৯ ইং। ঠিকানা: দুকম, আল-উস্তা, ওমান।
যোগাযোগ: nimushamim46@gmail.com | WhatsApp: +96893815016
ওয়েবসাইট: https://www.dailychalchitra.com