প্রবাসীরা স্বর্ণসন্তান
তাদের ঘামে জোনাক যেমন জ্বলে,
তাদের অর্থে বাংলায় আজ
সূর্য তেমন ঢলে।
তাদের বুকে চাপা মায়াকান্না,
দেখে না যে কেউ?
তাদের অর্থে বাংলায় আজ
বয়ে যায় আনন্দের ঢেউ।
বুকে চাপা কষ্ট শুধু বছর ধরে চলে,
মুখে হাসি দেখায় শুধু ভিডিও কলে।
ধার-দেনা শোধ হয়েছে এই বছরই,
ঋতুর বিয়ে দেব তাই- অর্থের কথা কই।
পরের বছর ঘর তুলব
শুধু খাট রইবে বাকি,
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
সবটাই জীবন ফাঁকি।
করতে করতে চলে গেল
ত্রিশটা বছর পাড়,
ঋতু, মিতু ও সেতারা
রইল না যে কেউ বিয়ের বাকি আর।
আমার, আমার করে আমি
নীরবে করছি বাস,
ষোল আনায় সব মিথ্যে দেখি
সত্যি আমার প্রবাস।
রচনাকাল: ১১-০৬-২০২৪ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সকাল ০৮:০০ টা
মন্তব্য করুন