সবুজ ঘাসের বুকে তাজা রক্তের স্তূপ
সবুজে-লালে হয়ে যায় একাকার,
ভালোবাসি আমি, ভালোবাসি দেশ
সবুজের মাঝে লাল বৃত্ত হলো পতাকার।
চর্যাপদ থেকে পলাশীর প্রান্তর
লড়ে যায় ঈশা খাঁ, তিতুমীর,
৫২-র ভাষা আন্দোলন, ৬৬-র ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১, ৯০ ও বিশেষ করে ২৪
এর জন্য লড়ে যায় বহু বীর।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
ভালোবাসি পুকুর, নদী, ভালোবেসে মাছ ধরে জেলে, নদীতে জাল ফেলে
হেমন্তের নতুন ধান তুলে কৃষাণীর মুখে ঝিলমিল হাসি।
ছবির মতো দেশ তা আর খুঁজে পাব কোথায়?
আখাউড়া, ভৈরব, ঈশ্বরদী ও দর্শনা রেলজংশন
কুল্লাপাথর, নীলগিরি, স্বর্ণমন্দির, পাহাড়পুর, মহাস্থানগড় ও ময়নামতি
তাদের দর্শনে কেড়ে নেয় মন।
ভালোবাসি পাখি, ভোরে খুলে আঁখি
লেবু তলে পথ চলে দেখি রাতের জাগা জোনাকি জ্বলে আর নিভে
অতিথি পাখি কুহু কুহু ডাকে
গ্রীষ্মকে আমন্ত্রণ জানাতে আসে দেখি তবে।
চড়ুই আর টিয়ে, ময়না, শালিক, শকুন
আম, জাম, কলা, কাঁঠাল, সুন্দরী, শাল আর সেগুন
মায়ের ভালোবাসা, বাবার শাসন, ভাইবোন জড়িয়ে ধরে গায় গান
গরম-ঠান্ডার মাঝে বসন্তের গুণ বড় প্রমাণ।
এমন দেশ কোথায় খুঁজে পাব বল
যদি যাই ভিন্ন-দেশে, ভিন্ন সংস্কৃতি দেখে চোখে আসে জল
বারংবার জন্মের মাঝে প্রাণের বন্ধনে ফিরে আসি
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
রচনাকাল: ১১-০৯-২০২৪ ইং।
স্থান: কর্নেল বাজার, আখাউড়া।
সময়: সকাল ০৬:০০ টা
মন্তব্য করুন