আমার মনে জমে আছে
অগণিত কষ্টের ঢেউ,
কাকে বলি, কারই বা পাশে
বুকে ব্যথা, মুখে নেই কেউ।
রাতের ঘুমে চোখে জল
স্বপ্নেরা করে বিদায়,
ভোরে উঠে ভাবি শুধু
এই পথ কি সত্যিই সোজা ভাই?
আপন জনের পরের সাজে
ভেঙে যায় হৃদয়ের বাঁধ,
চেনা মুখে অচেনা ছায়া
কে শুনে আমার আর সাধ?
কালো চশমা পরতে হবে
চোখের জল লুকোতেই,
সবাই কষ্টই দিয়ে গেল
কে দেখল, কার কী ক্ষতি?
বউয়ের কষ্ট, ছেলের অভাব
লাল জামাটাও পেল না সে,
বোনের মেয়ে তাকায় চোখে
হতাশায় ডুবে যায় হাসির দেশে।
শালা, শালির কষ্টও আছে
হৃদয় জুড়ে ভার,
বাবা-মায়ের চাহনিতে
চুপচাপ ব্যথার চারিধার।
শাশুড়ি মা, নামেই শুধু মা
কোনো মায়া কি পায় রয়ে?
সবাই কেবল চায় কিছু
আমার শূন্য হাতে কেঁদে।
এই পৃথিবী কষ্টের ঘর
ভালোবাসা হারিয়ে গেছে,
কে রাখে খবর মনটা কেমন
কার কষ্ট কতটা বেছে?
যদি একদিন থেমে যায় সব
গোছাবে কি এ জীবনটা?
নাকি কষ্ট লিখে যাবে
আমারই মতন কারো ছায়াপথটা?
রচনাকাল: ০৪-০৪-২০২৪ইং।
স্থান: নিমাই কান্দা, মুরাদনগর, কুমিল্লা।
সময়: ০৮:০০ টা
মন্তব্য করুন