শুনেছ?
বাজারে আগুন লেগেছে।
যাও, দেখো- কিসের আগুনে বাজার উত্তাল?
চাল, ডাল, পটল, শসা ও শাক-
সব মিলিয়ে গোলমরিচের জ্বালা।
যাও, এই আগুনের উত্তাপ
ঊনুনে জ্বলা পাখানো কুণ্ডলির মতো
সব মেরুতে ছড়িয়ে যায়।
পিশাচের গুলিতে সীমান্তের কাঁটাতারে
কত লাশ ঝুলতে দেখা যায়!
কত লাশ কবর থেকে তুলে
পুড়িয়ে করা হয় ছাই।
কত আসামির হাতে
মৃত্যুর পরও হাতকড়া দেখা যায়।
মৃতদেহ যেন যাত্রী হয়ে
অভিভাবককে দেখতে জেলে যায়!
অরে, শুনেছ?
গরু, মহিষ, বাঘ, শেয়াল, সিংহের মতো নই-
আমরা সর্বভুক ভাই।
তাই বুঝি- শকুন! সত্যিই শকুন-
শকুনের মতো লম্বা ঠোঁট।
তা ভাই, মানুষ কি
গরুর মতো সব চিবিয়ে খায়?
এমনই কি ক্ষমতা?
প্রশাসন? উচ্চ আসন?
অফিস, আদালত, আইন-
স্বরাষ্ট্র, পররাষ্ট্র-
সব জায়গাতেই যাই!
এই বুঝি-
ওই লম্বা ঠোঁটওয়ালা ক্ষুধার্ত শকুন।
টিস্যু দিয়ে মুছে নেয় শুধু তার মুখ-
কেউ কি বুঝতে পারে
সে সুখে আছে, না দুঃখে?
নীতিতে অটল দেখা যায়,
নামাজ না পড়েও ঈমানদার বলা যায়।
বোধের খবর খোদাই জানেন-
জানে যে ভাই!
কত কিছু খাই- ধরাতে যে ভাই-
কাঁচা খাই আইন,
শুকনো খাই প্রশাসন,
উজাড় করে নিই
সব টাকার ব্যাংক।
উলম্ব অক্ষ, অনুভূতির অক্ষ-
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যদি যাই,
সেন্ট মার্টিন দ্বীপ
কি অপূর্ব লাগে!
কক্সবাজার সমুদ্র সৈকত
কি সুন্দর দেখা যায়!
জানো-
সে লম্বা ঠোঁটওয়ালা ক্ষুধার্ত শকুন
বলে-
“আর কত মাংস চাই?”
রচনাকাল: ২০-১২-২০২৬ইং।
স্থান - ইমাম পাড়া, কসবা।
সময়: ০৮:০০ টা
মন্তব্য করুন