ব্রাহ্মণবাড়িয়া নামটি শুনলে
লাগে কি মনে ভয়?
তারা বুঝি মানুষ হিসেবে
পাষাণ নাকি নির্দয়?
শুনেছ,
অতিথি আপ্যায়নে
হৃদয়-হৃদয় ঘেরা,
ভালোবাসার
শস্যক্ষেত্র এই বুঝি ভরা।
ঝগড়া-ফ্যাসাদ
স্থানীয়দের মাঝে
একটু-আধটু,
সামাজিক মাধ্যমে ঘেরা।
জমিদার বীর ঈশা খাঁ,
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ,
ওস্তাদ আয়েত আলী খাঁ,
নায়ক আলমগীর, অর্থনীতিবিদ আকবর আলী খান।
গভর্নর সালেহউদ্দিন আহমেদ,
পূর্ব বাংলার গভর্নর এম. আলী আজম,
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত,
অলি আহাদ, বীর মুক্তিযোদ্ধা আলী আযম।
কবি আবদুল কাদির, সানাউল,
আল মাহমুদ—কবির নাম,
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি,
ইতিহাসের গৌরবধাম।
কুল্লাপাথরের গণকবর,
গঙ্গাসাগরের দীঘি,
গুনি শাহ, ওয়ালি শাহ,
ছতুরা, আবদুল খালেক, খরমপুর।
মুনায়েম খাঁ, বসুন্ধরা গ্রুপ,
তিতাস গ্যাস, সালদা গ্যাস,
তিতাস নদী, হাওড়া নদী,
রেমিট্যান্স যোদ্ধার অবদান
অর্থনীতিতে এই শহর আর।
ব্যারিস্টার রুমিন ফারহানা মানে বেশ,
ব্রাহ্মণবাড়িয়া মানে
বাংলাদেশ।
রচনাকাল: ২৯-১০-২০২৬ইং।
মর্নিং সান স্কুল, লাইব্রেরি, কর্নেল বাজার, আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
মন্তব্য করুন