নীড় বিপ্লবের খুব কাছে এসে দাঁড়াল। এই মুহূর্তে নীড়ের রঙিন মনটা কত না স্বপ্নের জাল বুনছে। প্রথম ভালোবাসার আহ্বান বিপ্লবের পক্ষ থেকে আসে। নীড় এ আহ্বান উপেক্ষা করতে পারে না। নীড়ের সাথে বিপ্লবের সম্পর্ক বেশ গাঢ়-ই বলা যায়। বিপ্লবের ভেতরে কেমন যেন একটা ভালোলাগা বোধ সৃষ্টি হয় নীড়ের জন্য। ও নীড়কে এক ঝটকায় কাছে টেনে নেয়। মুহূর্তে নীড়ের অনুভূতি কেমন সে নিজেও জানে না।
বিপ্লব নীড়কে আদর করে পর পর কয়েকটি চুমু দিলো ওর কপালে।
অদ্ভুত একটা ঘ্রাণ আসছে নীড়ের মাথার চুল থেকে সেটা টের পেল বিপ্লব।
--- নীড় তুমি কোন শ্যাম্পু ইউজ করেছ?
--- প্যানটিন
ছোট্ট উত্তর নীড়ের।
বিপ্লব ব্যথিত কণ্ঠে বলল:
--- প্রিয়া তোমাকে ছেড়ে লন্ডনে যেতে আমার একদমই ইচ্ছে করছে না। তবু যেতে হবে তবে কি জানো- তোমাকে আমি ভুলবো না। সব সময় তোমার কথা মনে পড়বে তুমি আমার আকাশের একমাত্র শুকতারা। তোমার উপস্থিতি সারা আকাশ জুড়ে।
বিপ্লব আবারো ফিসফিস করে নীড়ের কানে বলল:
--- একটা গোপন কথা ছিল বলার, বন্ধু সময় হবে কি তোমার শোনার...?
মুহূর্তে নীড় বুঝে গেল বিপ্লব তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। নীড় বিপ্লবের মুখ চেপে ধরে হাত দিয়ে তারপর বলে:
--- প্লিজ বলো না। আর একদিন শুনব।
এদিকে বিপ্লবের মন ব্যাকুল হয়ে আছে নীড়কে কিছু কথা বলার জন্য। কিন্তু হঠাৎ বাঁধা পেয়ে ও কেমন যেন মিইয়ে গেল। এক খন্ড ঘাসের গালিচার উপর নীড় বিপ্লবের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার দু'ধারে সবুজ বনাঞ্চল ও সুউচ্চ পাহাড়। চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানের মধ্যে দিয়ে এঁকেবেঁকে স্বপ্নিল গতিতে বয়ে গেছে পাহাড়ি বনাঞ্চল। পাহাড়ের কোথাও আছে শুধুই লাল মাটি। বিপ্লব লক্ষ্য করল নীড় যেন গভীর ভাবে কি ভাবছে। ও নীড়কে মৃদু ধাক্কা দিয়ে বলল:
--- এই নীড় এত কি ভাবছো?
সম্বিত ফিরে পেয়ে নীড় বলল:
--- ভাবছি একটা ছেলের কথা।
--- কেন কি হয়েছে ছেলেটির?
চোখ কপালে তুলল বিপ্লব।
--- কিছু হয়নি, তবে ও আমাকে প্রচন্ড ভালোবাসে। খুব ভালো ছেলে নাম ইমন। আমার ইয়ার মেট। আমাদের ডিপার্টমেন্ট আলাদা, ও এখন ইন্টার্ন করছে। ও খুব মেধাবী ছাত্র মেডিক্যালে পড়ছে, ফাইনাল ইয়ার।
নীড়ের কথায় চৈতন্য ফিরে পায় বিপ্লব। তারপর হেসে বলে:
--- তুমি এতোক্ষণ যার কথা বললে ও আমার কাজিন, আবরার ইমন।
চোখ দু'টো বিস্ফোরিত হয়ে গেল নীড়ের।
--- কি..? ও তোমার কাজিন...?
--- হ্যাঁ তারপর কি হলো নীড়? তার আর পর কি? আমি রিপ্লাই করিনি।
--- কেন করোনি নীড়?
বিপ্লব হাসে। ফিসফিস করে বলে বিপ্লব:
--- আসলে তুমি খুব বোকা মেয়ে। এতো সুন্দর প্রস্তাব আর তুমি হাত ছাড়া করলে? কাজটা তুমি ঠিক করোনি ও আমার কাজিন বলে কথা।
--- এসব তুমি কি বলছো বিপ্লব?
নীড়ের মন খুব খারাপ হয়ে যায়। বেলা অবেলায় বিষণ্ণতা আরো বেড়ে যায়। হঠাৎ করে নস্টালজিক হয়ে গেল নীড়ের মন, এই বিষণ্ণতা ভাঙার জন্য বিপ্লব বলল:
--- নীড়.. এই নীড়... প্লিজ প্লিজ একটি কবিতা শোন...
শুদ্ধ, সুন্দর মুখ, তীক্ষ্ণ নাসিকা
উজ্জ্বল পবিত্র বর্ণ গায়ের রং তার
প্রফুল্ল অধরে হাসি মাখা
ভাঁজে ভাঁজে রয়েছে যৌবন
কথা আছে তেমনি থাকবে
যতদিন আমি আছি
সে ও থাকবে তেমনি অবিকল।
নীড় বলল:
--- বিপ্লব, প্লিজ বন্ধ করো তোমার কবিতা।
--- কেন নীড় ভালো লাগছে না শুনতে?
--- তা নয়, তবে আমার মন একদম ভালো নেই। আজ চলো ওঠা যাক।
--- এতো তাড়া কেন নীড়? আমার কিন্তু বেশ লাগছে, আর ক'টা দিন পরই তো খুব একা হয়ে যাব। বড় নিঃসঙ্গ লাগবে নিজেকে। তখন হাজার চেষ্টা করলেও আর তোমাকে আমার গোপন কথা বলা হবে না। তোমার এই হাত স্পর্শ করতে পারব না, এই সুন্দর মুখটা দেখতে পারব না।
বিপ্লবের মন খারাপ হয়ে গেল।
নীড় বলল:
--- লন্ডনে গেলে তোমার কত মেয়ে বন্ধু জুটবে? তখন কি আর এই নীড়ের কথা মনে রাখবে তুমি?
বিপ্লবের মন আরো কোমল হয়ে গেল,
--- হুম তা হয়তো জুটবে। কিন্তু শুধুই বন্ধুত্ব তার বেশি কিছু নয় নীড়। তোমাকে কিন্তু আমি সত্যি হৃদয় থেকে ভালোবাসি নীড়। তুমি আমাকে অবিশ্বাস করছো না তো?
--- এই না না বিপ্লব, এর মধ্যে অবিশ্বাসের কি আছে? আমি জানি আমার বিপ্লব আমাকে কত বেশি ভালোবাসে!
নীড় বিপ্লবের কানে কানে বলল:
শোন...
ভালোবাসি আমি তোমাকে
ভালোবাসি আমি তোমার স্নিগ্ধ হাসিকে
ভালোবাসি আমি তোমার মুগ্ধতাকে
ভালোবাসি আমি তোমার চলন ভঙ্গিকে
ভালোবাসি আমি তোমার সমস্ত সত্তাকে।
নীড়ের চোখ দু'টো অশ্রুসিক্ত হয়ে উঠল, নীড় কাঁদছে। বিপ্লব একেবারে অপ্রস্তুত হয়ে গেল।
--- এই নীড় কাঁদছো কেন? আমি অজান্তে তোমাকে কোন আঘাত করেছি বলো?
পাশ ফেরে নীড়,
--- না বিপ্লব, না এ আমার সুখের কান্না।
বিপ্লব নীড়কে খুব শক্ত করে জড়িয়ে ধরল। নীড় বাঁধা দেয় না। নীড়ের যাবতীয় দুঃখ কষ্ট গুলো ধুয়ে মুছে যেন একাকার হয়ে গেল। নিজেকে খুব হালকা মনে হলো নীড়ের। নীড়ের মনে হলো তার মতো সুখী মানুষ বোধ হয় এ পৃথিবীতে আর নেই। নীড় তখন আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সন্ধ্যা এসে ছুঁয়ে দিলো ওদের দু'টো অপ্রত্যাশিত মনকে। ওরা রুমে ফিরে এলো।
মন্তব্য করুন