প্রিয়তম হে–
হাত ধরো,
আমাকে নিয়ে চলো আকাশ সান্ধ্য পথে,
যেখানে রাশি রাশি নীল বিছানো থাকে,
আমি আঁচল ভরে মুঠো মুঠো নীল কুড়োব,
প্রিয়তম হে
এবার ফাগুন এলে
আমাকে বসন্ত আর ভালোবাসা দিবসের কাছে নিয়ে যেও,—
এবার বসন্তে ওরা হাত ধরাধরি করেই আসবে,
হাত খোঁপাটায় গুজে দিও আমার প্রিয়,
১০৮ টি নীল গোলাপ থেকে
একটি গোলাপ:
প্রিয়তম হে
শ্রাবণ আসতে কত দেরি…
আমাকে কালো মেঘের খোঁপায় ভাসিয়ে দিও,
আসছে আষাঢ়ে কদম ফোঁটার আয়োজনে ঝরবো,
প্রথম কদমটা তুমিই নিও
না হলে কদম ফোঁটা বৃথা যাবে;
প্রিয়তম হে–
তোমার জন্য আর কত অপেক্ষা…
তোমায় ছুঁয়ে চলছে ব্যস্ত শহর,
আমার যে দিন কাটে না
একলা লাগে ভারী তুমি ছাড়া..!
রচনাকাল: ২৪-০৪-২০১৬ইং।
মন্তব্য করুন