একটা সুখী মানুষ কখনো দুঃখের ভাগ নিতে চায় না
সুখ তখন তার আজীবন লালিত সম্পত্তি হয়ে ওঠে,
সেটাই স্বাভাবিক নয় কি?
সুখের বাগান কে চায় দু’হাতে তছনছ করতে?
বোকারা কেবল দুঃখের পিছনে পড়ে থাকে…
আমার এক জীবনের সকাল গড়িয়ে যায় অচেনা এক শহরে
দুপুর মৃতপ্রায় বনবাসে,
সন্ধ্যার আঁচল আঁধারে ঢাকে
নিঃশব্দ রাত্রি শিশির হয়ে দূর্বা ঘাসের বুকে ঝরে!
আমার এক আকাশ ভীষণ আপন
আমার প্রিয় আকাশ ছুঁয়েছে বেদনার নীল দহন
এ দুঃখ আমি কোথায় রাখি ধরে?
আমার বৃষ্টি রাত দূর পরবাসে
আমি হাত বাড়িয়ে পাই না ছুঁতে-
আমার এমনি এক পোড়া কপাল
সীমাহীন এক আকাশ নীল দুঃখ শুধুই আমার!
রচনাকাল: ০১-১১-২০২৬ ইং।
মন্তব্য করুন