কবিতা | প্রতিবাদ
প্রতিটি শব্দ, প্রতিটি আওয়াজ
একেকটি মুষ্টিবদ্ধ হাত।
উজান বেয়ে স্রোতের বেগে,
ভেঙেছে আজ বাঁধ।
ওরে মাঝি, শক্ত করে ধর পাল,
পূর্বাভাস রেডিওতে কয়-
প্রবল বেগে সাইক্লোন বহে,
তীরে চল, নইলে বুঝি হবে ভয়!
ঈশান কোণে ঝড়ের প্রবাহ,
হিমালয়ে আসিয়াছে প্রভাত।
ইসরাফিলের শিঙা ফুঁকারে আজি,
আমরা সিন্দাবাদ!
রাষ্ট্রে আজ বেজেছে আজি
গণতন্ত্রের ঝনঝন শব্দ-ঝন
ফ্যাসিবাদ বুঝি মাথাচাড়া দিয়েছে,
কাঙালের ধন করেছে হরণ।
পশুর পশুত্ব বিলীন আজি,
গণতন্ত্রের করিয়াছে শ্বাসরোধ।
পাঞ্জেরি, আজ ঘুম থেকে উঠিবে কি?
উদয় হবে কি সুবোধ?
লেজকাটা কুকুর লেজ গুটিয়েছে আজি,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া-
রাষ্ট্রের সকল বাদ্যযন্ত্র এক;
ফ্যাসিবাদের বীজ বপন করিয়াছে আজি,
পাঞ্জেরি, এসে দেখ!
রক্তের কণিকা, লাল লোহিত, টগবগে হাত-
স্রোতের প্রবল বেগে কীভাবে বাঁধিবে বাঁধ?
কণ্ঠে কণ্ঠে আজি এক আওয়াজ-
শুধু প্রতিবাদ!
রচনাকাল: ১৮-১০-২০২৬ইং।
সকাল ৬:০০ শোনলৌহঘর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
মন্তব্য করুন