রূপনগরের অভাব অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া
LIVE
ই-পেপার
ছোট গল্প

রূপনগরের অভাব

লেখক: বাঁধন মৈত্র

প্রকাশ: 27 September, 2026, 08:27 PM

অমলদের গ্রামের নাম ছিল রূপনগর। কিন্তু নামটা কে দিয়েছিল, তা কেউ বলতে পারত না। তবে কেন দিয়েছিল, তা অনুমান করা যায়।

এত সুন্দর একটি গ্রাম- সবুজে ঘেরা, মাঠে মাঠে ফসল, সকালে পাখিদের ডাকাডাকি, গাছভরা ফুল-ফল, গ্রামের সুন্দর মেঠোপথ- আরও কত কী! কোনো কিছুরই যেন কমতি নেই গ্রামে।

তবুও গ্রামের মানুষগুলো কেমন যেন ছন্নছাড়া জীবন কাটায়। কেনই বা কাটাবে না? পেটে ভাত না থাকলে গ্রামের নাম রূপনগর হলেই বা কী! গ্রামের এত রূপ থাকলেই বা কী! অভাবের কাছে সৌন্দর্যও যেন ম্লান হয়ে যায়।

তবু একটা চিন্তা আমাকে ভাবায়- রূপনগরের এত রূপ, অথচ এই গ্রামের মানুষের এত অভাব কেন?

আচ্ছা, এত রূপ থাকার পরও যদি অভাব থাকে, তাহলে এই গ্রামের মানুষগুলোর রূপের প্রতি এত মোহ কেন?
কেনই বা বেশিরভাগ মানুষ রূপ দেখে মানুষকে বিচার করে?
আমার একটু অবাকই লাগে!

গ্রামের এক কোণে একটি ছোট কুঁড়েঘরে অমল বসবাস করত। অমলের অবস্থা ছিল খুবই খারাপ। ছেলেটির বাবা মারা গিয়েছিলেন, যখন তার বয়স মাত্র ছয় বছর। ঘরে ছিল তার বৃদ্ধা মা আর সে। দিন এনে দিন খেয়ে কোনো রকমে তাদের সংসার চলত।

তার ওপর অমল ছিল কালো, খুব একটা লম্বাও নয়। চুলগুলো কেমন যেন ফ্যাকাশে। তার এক হাতের বৃদ্ধাঙ্গুলিও ছিল না। কিন্তু ছেলেটি ছিল অত্যন্ত সহজ-সরল ও ভদ্র।

তবু এই গ্রামের মানুষ সরলতা কিংবা ভদ্রতার চেয়ে চেহারাকেই বেশি প্রাধান্য দিত। তাই অমলকে তারা একটু হেয় করেই দেখত। তার সঙ্গে মিশতে চাইত না। তবুও অমল তার বৃদ্ধা মাকে নিয়ে কোনো রকমে দিন কাটিয়ে দিচ্ছিল।

কিন্তু সমস্যা সৃষ্টি হলো তখন, যখন গ্রামের সবচেয়ে রূপবতী মেয়ে চারুর সঙ্গে অমলের ভালোবাসার কথা গ্রামের লোকেরা জানতে পারল।

চারু অমলের সরল মনটাকেই ভালোবেসেছিল, চেহারাকে নয়। অমলও চারুকে ভালোবেসে ফেলেছিল। তারা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করত, চিঠি দেওয়া-নেওয়া করত। কখনো কখনো অমল নিজের বাজারের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে চারুর জন্য একজোড়া কাচের চুড়ি কিনে নিয়ে গিয়ে লুকিয়ে দিয়ে আসত।

এভাবেই ভালোই চলছিল কয়েক দিন।

তারা ভেবেছিল, অমলের একটু আর্থিক স্বচ্ছলতা এলেই তারা বিয়ে করবে।

কিন্তু তা আর হলো কই!

একদিন গ্রামের লোকজন বকুলগাছের নিচে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলল। তারপর শুরু হলো সালিশ, বিচার, কটুকথা, সমাজের হাজারো বাধা- কত কী!

চারুর অপরাধ- সে কুৎসিত চেহারার অমলকে কেন ভালোবেসেছে?

আর অমলের অপরাধ- নিজের এই তথাকথিত কুৎসিত চেহারা নিয়ে কোন সাহসে সে চারুকে ভালোবাসার স্বপ্ন দেখেছে?

গ্রামের সবাই যখন তাদের কাছে এই প্রশ্নগুলো করছিল এবং অমলকে রীতিমতো মারতে যাচ্ছিল, তখন অমল চুপ করে ছিল। তার বৃদ্ধা মা কাঁদছিলেন।

কিন্তু চারু চুপ থাকেনি।

সে দৃঢ় কণ্ঠে বলেছিল,

চেহারা হলেই কি মানুষ ভালোবাসতে পারে? আমি অমলের এই কুৎসিত চেহারাকেই ভালোবাসি, আর সারাজীবন ভালোবাসব।

চারুর কথা শুনে গ্রামের লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সাফ জানিয়ে দিল, এই গ্রামে বাস করতে চাইলে চারুকে অমলকে ছেড়ে দিতে হবে। তা না হলে এই গ্রামে তাদের ঠাঁই হবে না।

সেই যে সেদিন চারু অমলের হাত ধরে, অমলের বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে রূপনগর গ্রাম ছেড়ে চলে গেল।

তারপর থেকে আজও তারা আর সেই রূপনগরে ফিরে যায়নি।

আজ অমল-চারুর ছোট্ট একটি সংসার হয়েছে। অমল একটি পোস্ট অফিসে চাকরি পেয়েছে। তাদের সংসারে এসেছে ছোট্ট একটি মেয়ে। আজ তারা সুখেই আছে।

কিন্তু সেই রূপনগরে আজও সেই অভাবই আছে।

কে জানে- ভাতের অভাব, নাকি রূপের?

রূপেরই বোধহয়!

আচ্ছা, রূপের অভাব হলে কি গ্রামের নাম রূপনগর হয়?
কে জানে, বাবা!
যাকগে।


রচনাকাল: ২৬-০৯-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
বাঁধন মৈত্র

বাঁধন মৈত্র-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার
সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার নির্বাহী আদেশে স্বাক্ষরের দুই সপ্তাহেরও...

12 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (46 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র