[শেষ পর্ব]
অহনার দৃষ্টিতে সব কিছুই কুয়াশার মেঘের মত ঘুরপাক খেতে লাগল। ছবিতে ওকে অদ্ভুত লাগছে। আর ওর নিজেকে, ও একবার ছবির দিকে তাকায় আবার নিজের দিকে। একটা ঘোরের মধ্যে আছে অহনা।
আকাশ বলল:
--- ছবিতে সেই বহু পুরনো দিনের দুষ্টুমির হাসি হেসেছ তুমি। সেই অস্ত্র দিয়েই পাগল করেছ আমাকে। তোমার হাসি। আজ তোমাকে দেখে কেন যেন আমার বারবার মনে হয়েছে, এ মেয়ে সারা জীবন নীল শাড়ি, পরে এসেছে। এমন সুন্দর নীল পরী মেয়েটা কখনো জিন্স, ফতুয়া পরতেই জানে না। শাড়িতেই চমৎকার মানিয়েছে তোমাকে। তোমার এই ছবিটা সৃষ্টির পেছনে আড়াল থেকে নেপথ্যে যে সাহায্য করেছে সে আর কেউ নয়, স্নিগ্ধা। তোমাকে পাওয়ার পেছনে ওর অবদান বেশি।
--- তাই? স্নিগ্ধা আমার খুব ভাল বন্ধু। আমি ছেলেদের মত চলাফেরা করি, সে জন্য সবাই আমাকে এভয়েড করে চলে। আর আমি ও সেটা বেশ উপভোগ করি।
অহনা চাপা দুষ্টুমির হাসি হাসলো, মুহূর্তে চমকে উঠলো আকাশ।
--- আরে...এত সেই হাসি। কি চমৎকার তোমার হাসি! তোমার এই হাসি আমি বড়ই ভালোবাসি।
অহনার বুকের ভেতর ধক্ ধক্ করে কেঁপে উঠলো। ও বলল:
--- আকাশ তুমি কি সত্যিই আমাকে ভালোবাস- নাকি রহস্য করছ?
আকাশ মাথা নাড়ায়
--- হুম! তিন সত্যিই ভালোবাসি অহনাকে। আর তুমি? ভালোবাসো তো? নাকি...?
দুষ্টু হাসির ঢেউ খেলে গেল অহনার ঠোঁটের বাঁকে। সে বলল:
--- আমিও যে ভালোবেসে খুন হয়েছি তোমাতে..।
হেসে ওঠে অহনা।
--- তুমি থাকবে তো আকাশ সারা জীবন আমার হয়ে?
--- ও শিওর!
আকাশ ওর ডিজিটাল ক্যামেরা অন করল। অহনার কিছু ছবি তোলার জন্য। ফ্ল্যাশ জ্বলে উঠলো ক্লিক ক্লিক শব্দে। অহনা শাড়িতে বিভিন্ন পোজ দিল। কখনো স্নিগ্ধা, কখনো বা পাশে আকাশ দাঁড়াল।
অহনা বলল:
--- আকাশ আমার আম্মু নেই। আমার জন্মের সময় মারা গেছেন। বাপী আমাকে ছোট্ট বেলা থেকেই জিন্স টিশার্টে অভ্যস্ত করে তুলেছেন। বাপী আমাকে ছেলের মত তৈরি করেছেন। তার যথেষ্ট কারণ ছিল। আমি এখন বড় হয়েছি। আমি ঠিক করেছি, এখন থেকে মেয়েদের পোশাক পরব।
--- তাই অহনা? তোমার এই পরিবর্তনে আমি ভীষণ খুশি হয়েছি।
--- অহনা....... "আই লাভ ইউ"!
অহনা বলল:
--- লাভ ইউ টু !
স্নিগ্ধা দূরে একা একা হাঁটছিল আর ছবি দেখছিল। ওদের দুজনকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়ে সে দূরে দূরে থাকছে। হঠাৎ ও কাছে এসে বলল:
--- আরে অহনা, আজ তুমি এ লম্বা চুল কোথায় পেলে? ধার করেছ? তোমার না, ববছাঁট চুল?
একটু দুষ্টু হেসে অহনা বলল:
--- এ আমার অরিজিনাল চুল। ববছাঁটের বদৌলতে এতদিন অরিজিনাল ঢাকা পড়েছিল।
আকাশ অহনার কানে ফিসফিস করে বলল:
--- আবার কোন অরিজিনাল প্রেমিকের আড়ালে এই আমি আকাশ কখনো ঢাকা পড়ব না তো?
ধুক্ ধুক্ করে কেঁপে উঠলো অহনার বুকের ভেতর।
--- না, আকাশ... তুমি আমার অরিজিনাল প্রেমিক!
--- আর তুমি অহনা?
পাল্টা প্রশ্ন আকাশেরও।
--- কেন আকাশ, আমি তোমার শুধুই- "রোমান্টিক প্রেমিকা"।
আকাশ, অহনা আর স্নিগ্ধা তিন জনের একত্রে সম্মিলিত হাসির রোল উঠলো…..।
(সমাপ্ত……)
রচনাকাল: ০৮-১২-২০১৬ইং।
মন্তব্য করুন