তোমারই সঙ্গে এক কাপ চা
তোমার সঙ্গে এক পথে পা
তোমার সঙ্গে একটা জীবন
তোমার সঙ্গে মৃত্যু…
তোমার সঙ্গে দিন,
তোমার সঙ্গে রাত
তোমার সঙ্গে সারাদিনমান বাঁধা:—
তোমারই সঙ্গে সব তারা খুলব
তোমার সঙ্গে জ্যোৎস্না ছোঁব
তোমার সঙ্গে সাদা মেঘের ঠোঁটে হারাব,
তোমার সঙ্গে কামিনী থোকায় স্বপ্ন আঁকব!
তোমার সঙ্গে ঘাস বুকে শিশিরের গল্প হব
তোমার সঙ্গে দূরের পথে
তোমার সঙ্গে এক বিকেলে সমুদ্রে…
তোমার সঙ্গে সন্ধ্যা নামাব,
তোমার সঙ্গে প্রজাপতি ডানায় হারাব;
তোমারই সঙ্গে সব অভিমান
তোমার সঙ্গে…
তোমার সঙ্গে সব বাড়াবাড়ি
তোমার সঙ্গে খুনসুটি!
তোমারই সঙ্গে নেব না এ জীবনে আড়ি–
তোমার সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি
তোমারই সঙ্গে…
তোমার সঙ্গে একটা জীবন দেব পাড়ি
তুমি আমার গল্প হবে!
রচনাকাল: ২০-০৪-২০১৫ইং।
মন্তব্য করুন