অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
ছোট গল্প

অদৃশ্য ডানা

লেখক: খালিদ মামুন

প্রকাশ: 21 September, 2026, 12:11 AM

আজ বৃহস্পতিবার। ছোট ঘণ্টা, অর্ধেক ক্লাস। ম্যাম বাংলা কবিতা পড়াচ্ছেন,

~“আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।”

ছবি: খালিদ মামুন

শেষ ঘণ্টার ক্লাস বলে ছেলেমেয়েদের মধ্যেও একটু ছুটির আমেজ। কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ খাতার পাতায় আঁকিবুঁকি কাটছে। ম্যাম অবশ্য সেদিকে কান না দিয়ে কবিতা পড়িয়ে চলেছেন।

কয়েকজন মিলে ম্যামের সঙ্গে কবিতার লাইন আওড়াচ্ছিল।
এমন সময় হঠাৎ নুর দাঁড়িয়ে গেল।

~ম্যাম, আমি পাখি হব কীভাবে?

প্রশ্নটা শুনে পুরো ক্লাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল।
পাশ থেকে আছিব ফিসফিসিয়ে বলল,

~বস। পাগলের মতো প্রশ্ন করিস কেন?

কথাটা ম্যামের কানে যেতে দেরি হলো না। তিনি একটু হেসে আছিবের দিকে তাকালেন।

~আচ্ছা আছিব, তুমি কি পাখি হতে চাও না, ওর মতো?

আছিব এবার একটু অপ্রস্তুত। মাথা নিচু করে বলল,

~জি ম্যাম, আমিও পাখি হতে চাই।

ম্যাম হাসলেন। তারপর নুরের দিকে তাকিয়ে বললেন,

~পাখি হওয়া মানে কিন্তু শুধু ডানা মেলে আকাশে উড়ে বেড়ানো নয়। মানুষও পাখি হতে পারে, তার চিন্তার মধ্যে। যখন মানুষের চিন্তার বিকাশ ঘটে, তখন তার মনের আকাশটা অনেক বড় হয়ে যায়। তখন সে নিজের ছোট্ট গণ্ডির বাইরে ভাবতে শেখে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার শরীর না গেলেও তার চিন্তা ঠিকই পৌঁছে যেতে পারে।

ক্লাসের ছেলেমেয়েরা এবার মন দিয়ে শুনছে।
ম্যাম একটু থামলেন। তারপর ধীরে ধীরে বললেন,

~তবে এই পাখি হওয়া সহজ নয়, নুর। অনেক সাধনা লাগে। মানুষের জীবনে সবচেয়ে বড় স্বাধীনতাগুলোর একটি হলো স্বাধীনভাবে চিন্তা করতে পারা। আবার অদ্ভুত ব্যাপার কী জানো? সেই চিন্তাই কখনো কখনো মানুষকে অদৃশ্য শিকলে বেঁধে ফেলে।

নুরের কপাল কুঁচকে গেল।

~চিন্তার স্বাধীনতা কী, ম্যাম?

ম্যাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ম্যাম জবাবে কাজী নজরুল ইসলামের ‘চিরতরুণ’ কবিতা থেকে দুই লাইন আবৃত্তি করে শোনান:

~“মোরা বন্ধনহীন, জন্মস্বাধীন, চিন্তামুক্ত শতদল, মোরা চিরতরুণ, চিরদুর্দম, চিরউন্নত শির।”

ছোট্ট নুর এত বড় কথার সবটা বুঝল না। কিন্তু কথাগুলো কোথাও যেন তার ভেতরে গিয়ে লাগল। অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল একটুখানি হাসি।

নুরের সেই মুচকি হাসি দেখে আছিবও হেসে ফেলল।
আছিবকে হাসতে দেখে ম্যামের মুখেও হাসি ফুটে উঠল।
ঠিক তখনই ছুটির ঘণ্টা বেজে উঠল।

বৃহস্পতিবারের অর্ধেক ক্লাস শেষ।
সবাই তাড়াহুড়ো করে বই খাতা গুছিয়ে নিল। নুরও ব্যাগটা পিঠে তুলে নিল। তারপর বন্ধুদের সঙ্গে স্কুলের গেট পেরিয়ে বাড়ির পথ ধরল।

আজ তার হাঁটাটা অন্য দিনের মতো নয়। বারবার ম্যামের কথাগুলো মনে পড়ছে।
হাঁটতে হাঁটতে নুর আকাশের দিকে তাকাল। কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল। সে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল।
তারপর নিজের অজান্তেই একটু হাসল।

হয়তো ম্যাম ঠিকই বলেছেন। পাখি হতে হলে সব সময় ডানা লাগে না। নিজের মতো করে ভাবতে পারাটাও এক ধরনের উড়ে যাওয়া।

নুর জানে না, সে কবে সত্যিকারের পাখি হবে। তবে আজ তার মনে একটা ছোট্ট বিশ্বাস জন্মেছে। হয়তো সেও একদিন নিজের মনের আকাশে উড়বে।
তার ডানা থাকবে না, তবু সে উড়তে পারবে।
মনের ডানায়!


রচনাকাল: ১৮-০৯-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
খালিদ মামুন

খালিদ মামুন-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র