একটা নীড়হারা পঙ্গু পাখি,
নিষ্কলঙ্ক এক ভালোবাসার সঙ্গে বেইমানীর অভিশাপে-
অরণ্য বিহীন মৃত এক পাথরের পাহাড়ে-
আবারও নতুন করে নীড় বাঁধার আরাধনায়-
এখনও সে ল্যাংড়ে ল্যাংড়ে নিঃসঙ্গ জীবন যাপন করছে!
এখনও মাঝেমধ্যে নিদ্রাহীনতায়-
নীরব নিশুতি রাতে-
পাহাড়ের নিচু প্রান্ত হতে বহুদিনের পরিচিত এক হৃদয়ভেদী ভাপসা দীর্ঘশ্বাস-
বাকি পালকগুলো তার খসে খসে নিচ্ছে!
যে কিনা কোন একদিন তাকে বলেছিল-
“ভালোবাসা!
বলো তো আরও কতকাল, কতবার, কী করে, কেমনে-
তোমায় ভালোবাসবো?
ভালোবাসতে বাসতে আমি তো তোমার ভালোবাসার দাবানলে- আমার ভালোবাসাকেই পুড়িয়ে কয়লা করেছি!
দিনের পর দিন বহুদিন থেকে পুড়ছি!
অথচ তুমি সারাক্ষণ ভাবতে-
আমাকে পুড়িয়ে হয়তো তুমি পেলেও পেতে পারো সোনার খনি!
যে কিনা পোড়ার পরে হয়েছিল কয়লা;
সেই কয়লা পোড়ালে- তাতে কী পাওয়া যায় সোনা- বলো.?
কখনো কী দেখেছিলে-
কয়লা দ্বারা হয়েছিল কারো গলার মালা.?
তবে কী তুমি সেটাই চেয়েছিলে-
আমি সেই কয়লাগুলিকে পুড়িয়ে ছাইয়ে পরিণত করি.?
ছাইগুলিকে নীল আকাশে উড়িয়ে কালো মেঘের ভেলা সাজাই.?
বরফে পরিণত হই.?
এরপর বৃষ্টি হয়ে ঝরে-
তোমার শুকনো ভালোবাসাকে ভিজিয়ে দিই.?
তুমি হয়তো ভেবেছ আরও অন্যকিছু!
অথচ যেসব ছিল সবেই কল্পনাতীত!
শোনো,
অতটা স্বার্থপর নই আমি?
তোমার সুখের জন্য আজও আমি-
তোমার ভালোবাসার দাবানলে কয়লা হয়ে জ্বলছি!”
রচনাকাল: ১৯-১১-২০২১ইং।
মন্তব্য করুন