অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
চিঠি

শেষ চিঠি

লেখক: শামীম নিমু

প্রকাশ: 13 August, 2026, 06:07 PM

প্রিয়তমা অনামিকা,
শুরুতেই তোমার প্রতি রইলো আমার হৃদয় ছোঁয়া ভালোবাসা। এই চিঠিখানা পাওয়া মাত্রই তুমি জানবে- আমি একদম ভালো নেই।

তুমি জানবে, হাসপাতালের করিডোরে সংখ্যাবিহীন কোনো এক বিছানায় শুয়ে আমি মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি।
নিয়তির কী নির্মম পরিহাস!
ভাগ্য আমার দুটো কিডনিকেই আজ অকেজো করে দিয়েছে।
চারিদিক থেকে অভাব-অনটন আমায় ঠেসে ধরেছে, চিকিৎসা করাতে প্রয়োজন অজস্র অর্থ। অথচ আজ আমি সর্বদিক থেকেই নিঃস্ব।

ডাক্তার সাহেব বলেছেন, পরপারে পাড়ি দেবার মতো আমার হাতে আর বেশি সময়ও নেই।
হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা নাও হতে পারে।

তাই পরপারে যাবার আগে তোমার কাছে আমার এই শেষ অনুরোধ-

অনামিকা,
যদি তুমি পারো, অতীতের সব অভিমানগুলো ভুলে গিয়ে অন্তত একটিবার হলেও এসে দেখে যেও আমায়।
তুমি হয়তোবা জানো না, তোমাকে এক নজর দেখার জন্য কী যে অসহ্য যন্ত্রণায় ছটফট করছি!

অনামিকা,
আমার না, ইদানীং খুব বাঁচতে ইচ্ছে করে!
কিন্তু কিডনি ছাড়া কি বাঁচা সম্ভব? বলো?
এই মুহূর্তে কেউ যদি আমায় একটি কিডনি ডোনেট করতো তবে হয়তো আরও কিছুদিন আমি বেঁচে থাকার ভরসা পেতাম। কিন্তু এই দুনিয়ায় এমন দরদী মানুষজন খুব কমই আছে। আর এই কম সংখ্যক মানুষদের মাঝে এমন কাউকে খুঁজে পাওয়াটাও ভাগ্যের বিষয়।

অনামিকা,
এই জগতে তুমি ছাড়া আমার কে আছে, বলো? নেই মা, নেই বাবা, নেই ভাই-বোন, এমন কী রক্তেরও কেউ নেই। থাকবেই বা কী করে? আমার তো জন্মেরই ঠিক ঠিকানা নেই।
একমাত্র তুমিই আমার শেষ আশা ছিলে, তুমিই আমার বাঁচার শেষ ইচ্ছে ছিলে।

অনামিকা,
তুমি কি আমাকে তোমার একটি কিডনি দেবে? যাতে আমি আরও কিছুদিন বেঁচে থাকতে পারি?

জানি, দেবে না। কারণ তুমি তো আর এখন আমাকে ভালোবাসো না। তুমি এখন ভালোবাসো অন্য কাউকে, তাঁর সাথেই বেঁধেছো সুখের সংসার। একসময় তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো আমার মৃত্যুর আগেই মরে গেছে।

অনামিকা,
আমি চলে গেলে তুমি কি একটুও কষ্ট পাবে না? যখন তুমি শুনবে আমি আর এই দুনিয়ায় নেই? যখন রাতের আকাশে চাঁদের আলোয় একাকী বসে থাকবে, তখনও কি আমার কথা একবারও মনে পড়বে না? আমার স্পর্শ? আমার হাসি? আমার মিথ্যে অভিমানগুলো? সেসব কি ফিরে আসবে তোমার অনুভবের দুয়ারে?

অনামিকা,
আমি জানি, তুমি বেশ সুখেই আছো। আমার মতো অসহ্য ব্যথা তোমাকে ছুঁতে পারেনি। তাই হয়তোবা এই চিঠির প্রতিটি শব্দ তোমার কাছে মূল্যহীনও মনে হতে পারে। তবুও তোমায় এটুকুই জানিয়ে রাখি, শোনো….

অনামিকা,
আমি তোমায় জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, এখনো বাসি, মৃত্যুর শেষ মুহূর্তেও ভালোবেসেই মরে যেতে চাই।

অনামিকা,
তোমার কি মনে পড়ে? যেদিন তোমায় প্রথম দেখেছিলাম? সেদিন কী এক অপরূপ মুহূর্ত ছিল! দক্ষিণা বাতাসে তোমার মাথার রেশম কালো চুলগুলো উড়ছিল, পরনে ছিল নীল শাড়ি, দু’চোখে ছিল স্বপ্নের দৃষ্টি। যে দৃষ্টিতে আমি আমার পুরো ভবিষ্যৎটাই দেখতে পেয়েছিলাম- ছোট্ট একটি সংসার, সেই সংসারে সুখেরও কোনো অন্ত ছিল না। সবাই হিংসে করতো, আমাদের এত সুখ দেখে কেহই সহ্য করতে পারেনি, বিধাতাও না। তাই তিনি আমার কপালে লিখে দিয়ে দিলেন আজকের এই করুণ পরিণতি।

অনামিকা,
তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে- আমাকে তুমি কখনোই ভুলবে না। সেই প্রতিজ্ঞার মূল্য কি তবে এই নিঃসঙ্গ জীবন? জানি না কেন তুমি হঠাৎ বদলে গেলে, কেন আমায় এভাবে একা করে চলে গেলে।

আজও হাসপাতালের দেয়াল জুড়ে শুধু তোমারই স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। রাত গভীর হলে তোমার মুখের সেই হাসির শব্দগুলিই শুধু শুনতে পাই, এদিক সেদিক চেয়ে দেখি তুমি নেই। শুধু একাকীত্বই আমাকে গিলে খাচ্ছে।

অনামিকা,
তুমি জানো, প্রতিটি নিঃশ্বাস নিতে আমার এখন অনেক কষ্ট হয়, তবুও প্রতিবার নিঃশ্বাস নেবার সময় খুব বাঁচতে ইচ্ছে করে, শুধু তোমাকে শেষ একটিবার দেখার জন্য।

যদি তুমি একটিবার এসে বলতে “আমি ভুল করেছিলাম”, তবে হয়তো আমার এই অসহ্য মরণ যন্ত্রণাটা চিরতরে মুক্তি পেত। আমি জানি, তুমি আসবে না। তোমার নতুন জীবন আমাকে কবেই ভুলে গেছে।

তবুও যদি কখনো কোনো এক রাতে, কিছু নিজের ভুলে অথবা অন্য কোনো ব্যতিক্রমী বিরহের অগোচরে কখনো কোথাও একাকী বসে থাকো….
ধরো, আধো-আধো জোছনার আলোয়, হঠাৎ থমকে যাওয়া হাওয়ায়!
তখন ঐ সময়, ঐ মুহূর্তে যদি ইচ্ছে হয়- তুমি তোমার অনুভবের বদ্ধ দুয়ারটা অন্তত একটিবার হলেও খুলে দেখো নিও, দেখবে, সেই ঘরে কেউ একজন বন্দির শিকল পায়ে লাশ হয়ে পড়ে আছে। যে তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো!


রচনাকাল: ১৩-০৮-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (46 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র