মূল কনটেন্টে যান
কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন] প্রবাস শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] প্রিয়তম হে... অনুরাগের মেঘ ফুল ভালোবাসা পাখিদের সমাচার- [খণ্ড-০১] কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: দুই] টাকার দর্পণ এই রিমঝিম বৃষ্টিতে জীবন্ত লাশ
LIVE
ই-পেপার
প্রবন্ধ ও নিবন্ধ

গোলাপী রঙের বাস

লেখক: শামীম নিমু

প্রকাশ: 21 August, 2026, 01:53 AM

​বর্তমান সরকারের শাসননামলে এই প্রথমবার একাধারে বাংলাদেশের সড়কে যুক্ত করা হয়েছে নতুন গোলাপী রঙের বাস। বাসটির চালক থেকে শুরু করে সহকারী পর্যন্ত প্রত্যেকেই নারী। বিষয়টি সত্যিই একটু ব্যতিক্রমী।

​তাই রাস্তায় এই গোলাপী রঙের বাসটি চলাচল করতে দেখলেই অনেকে আগ্রহের দৃষ্টিতে প্রশংসা করছেন ও উৎসাহ দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যক দুষ্কৃতকারী মনমানসিকতার মানুষকে দেখা যাচ্ছে যারা এই উদ্যোগটি নিয়ে নোংরা মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে, বিদ্রূপ করছে। কেউ নারী চালক ভেবে হাসি-তামাশা করছে, কেউবা আবার এমন কথাটিও ছড়িয়ে বেড়াচ্ছে- যেন নারীদের বাসের স্টিয়ারিং ধরাটাই বড় অপরাধ!

​তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই- আচ্ছা বলুন তো, বাস হোক বা অন্য কোনো যানবাহনই হোক, সেখানকার চালকের আসনে একজন নারী বসলে সমস্যাটা কোথায়? একজন পুরুষ বাস চালালে যদি সেটি তখন স্বাভাবিক মনে হয়, তবে একজন নারী বাস চালালেই কেন এত প্রশ্নের ঝড় তোলা হয়?

​দেখুন, আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ নারীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, হাসপাতাল, গার্মেন্টসসহ বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করেন। তাঁদের অনেকেরই একমাত্র ভরসা গণপরিবহন। আর এই গণপরিবহনে নারীদের কী ধরনের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে পারাপার করতে হয়, সে সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি।

​অতিরিক্ত ভিড়ের মধ্যে অস্বস্তি, কটূক্তি, ইচ্ছাকৃত ধাক্কাধাক্কি, অশালীন আচরণ, যৌন হয়রানি- এসব কোনো নতুন বিষয় নয়। অনেক নারীই প্রতিদিন এমন পরিস্থিতি সহ্য করে কর্মস্থলে যাচ্ছেন। শুধু নারী হওয়ার কারণেই তাঁদের বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একজন পুরুষ যাত্রীর ক্ষেত্রে সচরাচর হয়ই না।

​এমন পরিস্থিতির মধ্যে যদি নারীদের জন্য এমন একটি পরিবহনের ব্যবস্থা করা হয়ে থাকে, যেখানে চালক ও সহকারী উভয়ই নারী- তবে সেটিকে কেন্দ্র করে এত কটূক্তি ও হাসি-তামাশা করার কারণটিও আমি ঠিক বুঝি না।

​বরং আমার মতে, সেখানে একজন নারী যাত্রী কিছুটা স্বস্তি বোধ করতে পারেন। অন্তত তাঁর মনে এই বিশ্বাসটুকু থাকতে পারে যে, বাসের কর্মীদের কাছে তাঁর সমস্যার কথাগুলো আরও সহজে বলতে পারবেন। এখানে নিরাপত্তার অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ কোথাও যাওয়ার সময় শুধু গন্তব্যে পৌঁছাতেই চান না, বরং নিরাপদেও পৌঁছাতে চান।

​তাই আমি মনে করি, এই গোলাপী রঙের বাসটি কোনো বিশেষ দয়ায় তৈরি নয়, কিংবা নারীদের বিলাসী কোনো সুবিধাও নয়। নিরাপদে চলাচল করার সুযোগ ও সুবিধা নারী যাত্রীদের মৌলিক অধিকার।

​আমাদের সমাজে এখনো সেই পুরোনো ধারণাটিই কাজ করে- ড্রাইভিং শুধু পুরুষদের কাজ। বিশেষ করে বাস, ট্রাক বা ভারী যানবাহন নাকি শুধু পুরুষরাই চালাতে পারবে! কিন্তু কেন? এই ধারণাটির কি কোনো যুক্তি রয়েছে?

​একটি গাড়ি চালাতে হলে প্রশিক্ষণ লাগে, লাইসেন্স লাগে, রাস্তার নিয়ম জানতে হয়, ধৈর্য লাগে এবং দায়িত্বশীল হতে হয়। এগুলোর কোনোটিই শুধু পুরুষদের জন্য নির্ধারিত নয়। নারীরা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে বাস চালাতে পারেন, তবে শুধু নারী ভেবে তাঁদেরকে পিছিয়ে রাখার কারণটা কী?

​আমার কাছে বরং বিষয়টি একটু অন্যরকম। একজন নারী যখন বাসের স্টিয়ারিং ধরেন, তখন তিনি শুধু একটি বাসই চালান না; তিনি সমাজের সেই পুরোনো ধারণাটির বিরুদ্ধেও রুখে দাঁড়ান- ‘এই কাজটি নারীরা কখনোই করতে পারবে না।’

​কিন্তু একজন নারী যখন নিজের দক্ষতায় সেই কাজটিই করে দেখান, তখন ওই কুসংস্কারপূর্ণ ধারণাটিই প্রশ্নের কাঠগড়ায় দাঁড়ায়। আসলে চালকের যোগ্যতা কখনো লিঙ্গ দিয়ে বিবেচনা করা সম্ভব নয়। একজন ভালো চালক সবসময়ই একজন ভালো চালক- তিনি পুরুষ কিংবা নারী আর যাই হোন না কেন।

​এর পাশাপাশি একজন নারীর কর্মজীবনের বিষয়টিও আমাদের অন্যভাবে দেখা উচিত। একটি চাকরি বা পেশা একজন নারীর জীবনে শুধু মাস শেষে বেতন পাওয়ার বিষয় নয়। নিজের আয় থাকলে একজন নারী তাঁর জীবনের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, পরিবারের পাশে দাঁড়াতে পারেন, সন্তানদের পড়াশোনায় সাহায্য করতে পারেন এবং নিজের প্রয়োজন মেটাতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো, তাঁর ভিতরে একধরণের আত্মবিশ্বাস সৃষ্টি হয়।

​নারীরা শুধু নিজেদের জন্যই কাজ করেন না; পরিবারের ক্রান্তিলগ্নে তাঁরাই মূল ভরসা হয়ে দাঁড়ান। তাই বর্তমান প্রেক্ষাপটে নারীরা যখন বাস চালিয়ে উপার্জন করছেন, তখন এটা নিয়ে হাসাহাসি বা রং-তামাশা করারও কিছু নেই। বরং এটি তাঁদের সম্মান জানানোর মতো একটি বিষয়।

​অন্যদিকে, অন্যান্য নারীদের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়ে। একজন নারী যখন নতুন কোনো কাজ শুরু করেন, তখন তা দেখে অন্য নারীরাও মনে বল ও সাহস খুঁজে পান। হয়তো কোনো নারী তা দেখে মনে মনে ভেবে নেন- ‘আমি কেন পারব না?’ এই যে ‘আমিও পারব’ ভাবনার স্ফুরণ, এটিই সবচেয়ে বড় বিষয়।

​কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে, আজকাল নারীরা একটুখানি সামনের দিকে এগোতে চাইলেই আমাদের সমাজের কিছু মানুষ অস্বস্তি বোধ করেন। তাঁরা মূলত যুক্তির পথ খুঁজে না পেয়ে নারীদের নিয়ে কটূক্তি করা শুরু করেন। নারীরা কী ধরনের পোশাক পরেছেন, কেমন কাজ করছেন, কোথায় যাচ্ছেন ইত্যাদি এইসব নিয়ে তাঁদের যেন মাথাব্যথারও শেষ নেই!

​সম্প্রতি গোলাপী বাসটিকে কেন্দ্র করে ঠিক একই রকম বিষয়টিও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা থাকতেই পারে। কোনো উদ্যোগে ভুল কিছু থাকলে তা নিয়ে আলোচনা করা নিশ্চয়ই জরুরি। বাসের ব্যবস্থাপনা ভালো না হলে, চালকের প্রশিক্ষণ যথেষ্ট না থাকলে বা যাত্রীসেবা বিভ্রান্তিকর মনে হলে সেসব নিয়ে আলোচনা করা যেতেই পারে। কিন্তু ‘নারীরা বাস চালাচ্ছেন’ বলে শুধু এই কারণেই রং-তামাশা ও বিদ্রূপ করাটি মোটেও যুক্তির মধ্যে পড়ে না।

​তাছাড়া সমালোচনা আর কটূক্তি কখনো এক জিনিস নয়। আর যারা নারীদের ঘরের বাইরে কাজ করা বা পেশায় যুক্ত হওয়াকে ধর্মের সাথে সাংঘর্ষিক মনে করেন, তাঁদেরও একটু ইতিহাস পড়ে দেখা জরুরি।

​ইসলাম নারীদের সম্পদের অধিকার দিয়েছে, ব্যবসা-বাণিজ্য করার অধিকার দিয়েছে এবং সম্মানের সাথে সমাজে চলার অধিকার দিয়েছে। হযরত খাদিজা (রা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা পরিচালনা করেছেন, সম্পত্তি অর্জন করেছেন এবং সমাজে সম্মানের সাথে অবস্থানও করেছেন।

​তাই নারীরা কাজ করবে, নিজেদের যোগ্যতা অনুযায়ী দাঁড়াবে- এটাকে সরাসরি ধর্মবিরোধী বলে আখ্যায়িত করারও কোনো সুযোগ নেই। তবে নারীদের অধিকার নিয়ে কথা বলার আগে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন- নারীদের অধিকার মানে পুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করা নয়; আর নারীরা এগিয়ে যাচ্ছে বলেই যে পুরুষেরা পিছিয়ে পড়ছে, বিষয়টি তাও নয়।

​একজন নারী নিজের পায়ে দাঁড়ালে একজন পুরুষের সম্মান কখনো কমে যায় না। একজন নারী ভালো চাকরি করলে পুরুষ কখনো ছোট হয়ে যায় না। একজন নারী বাস চালালে পুরুষের কাছ থেকে স্টিয়ারিং কেড়ে নেওয়া হয় না। বরং নারী-পুরুষ উভয়েরই কাজ করার সমান সুযোগ থাকা উচিত।

​আমরা যদি সত্যিই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শুধু ‘নারী’ হওয়ার কারণে পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একজন নারী কী করতে পারবেন আর কী পারবেন না- তা তাঁর যোগ্যতা দ্বারাই বিবেচনা করা উচিত।

​গোলাপী রঙের বাসটি হয়তো দেশের সকল নারী যাত্রীর নিরাপত্তার সব সমস্যার সমাধান করে দিতে পারবে না। আর একটিমাত্র উদ্যোগ দিয়ে এত বড় সমস্যার সমূল উৎপাটন করাটিও সম্ভবও নয়। কিন্তু তাই বলে এই উদ্যোগটিকে ছোট করে দেখারও কোনো কারণ কিন্তু নেই।

​একদিনেই কোনো বড় পরিবর্তন বা সফলতা আসে না। বরং ছোট একটি উদ্যোগ থেকেই ধীরে ধীরে বড় কোনো পরিবর্তনের সূচনা হয়।

​আজ যখন কিছু নারী বাস চালাচ্ছেন, তা দেখে হয়তো কেউ হাসছেন। কিন্তু সেই হাসির থেকেও আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কিছু নারী পেশা হিসেবে এই কাজটিকে বেছে নিয়েছেন এবং বাসের স্টিয়ারিংয়ে বসেছেন। তাঁদের এই প্রচেষ্টাকে প্রশংসা করা উচিত। কোথাও ভুল থাকলে সেটিও নিয়ম অনুযায়ী ধরিয়ে দেওয়া উচিত, কিন্তু নারী পরিচয়ের কারণে তাঁদের অপমান করাটি মোটেও গ্রহণযোগ্য নয়।

​কারণ একজন নারী যখন রাস্তায় বাস চালান, তখন তিনি কারও সাথে প্রতিযোগিতায় নামেননি। তিনি নিজের জীবনের প্রয়োজনে, পরিবারের জন্য কাজ করছেন। তাঁরও সংসার আছে, স্বপ্ন আছে, অভাব-অনটন আছে এবং সম্মানের সাথে বাঁচার অধিকার আছে।

​তাই আসুন, রাস্তায় গোলাপী বাস দেখলে কটূক্তি না করে একটু অন্যভাবে ভাবি:

• ​হয়তো স্টিয়ারিংয়ের ওপারে বসে থাকা নারীটি অনেক বাধা পেরিয়ে আজ সেখানে পৌঁছেছেন।

• ​হয়তো তাঁর পুরো পরিবারটি তাঁর উপার্জনের ওপরই নির্ভর করছে।

• ​হয়তো তাঁকে দেখে অন্য কোনো নারী নিজের স্বপ্ন নিয়ে নতুন করে ভাবার সাহস পাচ্ছেন।

​আর এ কারণেই আমি মনে করি, গোলাপী রঙের বাসটি নিয়ে হাসাহাসি না করে আমাদের বরং উৎসাহ দেওয়া উচিত। কারণ আজ যে নারীটি বাসের স্টিয়ারিং ধরেছেন, আগামী দিনে হয়তোবা তিনি আরও বড় কোনো দায়িত্ব সামলাবেন।

​তাই আসুন, রাস্তায় কোনো গোলাপী বাস দেখলেই কটূক্তি নয়, বরং সম্মান জানাই। কারণ পরিবর্তন যখন দরজার সামনে এসে দাঁড়ায়, তখন তাকে সাদরে গ্রহণ করাটাই শ্রেয়।


রচনাকাল: ২১-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (58 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

আপনার লেখাটি এখানে পাঠান >

এই বক্সে আপনার লেখাটি জমা দিন

এখানে আপনার লেখক প্রোফাইলের জন্য 300x300px সাইজের একটি ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

আপনার লেখাটির জন্য এক কপি 1200x675px সাইজের একটি প্রচ্ছদ ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

লেখাটি পাঠিয়ে দিন

প্রবাস
কবিতা • প্রবাস 25 November
সেই দিন সেই দিন নিস্তব্ধ আকাশ, নদীর পাড়ে কাশফুল আর রংধনুর সাত রং। প্রিয় মানুষটির পাশে... দাবানল দাবানল দাবানলে পুড়ছে বন, শহর আর গ্রাম। আগুনের লেলিহান শিখায় সবকিছু খানখান, তবু... বাংলাদেশ বাংলাদেশ বাংলা নামের ভূখণ্ড লাখো শহীদের বুকের তাজা রক্তের দামে কেনা এই দেশ।... ধ্রুবতারা ধ্রুবতারা নিশান্তে উঠেছে এক ধ্রুবতারা, তারে পেতে সত্যি আমরা সবাই যেন পাগলপারা। কষ্ট কষ্ট মনে জমে থাকা অগণিত কষ্টের ঢেউ, বুকে ব্যথা নিয়ে মুখে নেই কেউ... নরকে যেতে নরকে যেতে নরক বুঝি ঐ আকাশের ঐ তারার ঐ ফাঁকে থাকে, তারাদিনের বিলের ধারে... শকুন শকুন বাজারে আগুন লেগেছে। চাল, ডাল, পটল, শসা ও শাক - সব মিলিয়ে... আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক, বিচিত্র আমার ভুবন, তুচ্ছ কিছু নয়, সবই আপনজন। বিবর্ণ বাংলাদেশ বিবর্ণ বাংলাদেশ বৃষ্টির মতো বর্ষণ, তবে বৃষ্টি নয়, বুলেটের তর্জন-গর্জন - বিবর্ণ বাংলাদেশ। আজান আজান মসজিদে ধ্বনিত আজান - ভালোবাসি দেশ, ভালোবাসি মা, মাটি, মাতৃভূমি।
শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব]
ভালোবাসার উপন্যাস • শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] 24 November
প্রিয়তম হে...
গদ্য কবিতা • প্রিয়তম হে... 24 November
এখনও জ্বলছি এখনও জ্বলছি নীড়হারা পাখির মতো ভালোবাসার দাবানলে পুড়ে কয়লা হয়েও আজও জ্বলে যাওয়া এক... আমার গল্পে তুমি আমার গল্পে তুমি তোমার সঙ্গে এক কাপ চা, এক পথে পা, একটা জীবন। প্রিয় মানুষটিকে... পুতুল খেলার দিনগুলো পুতুল খেলার দিনগুলো ছোট্টবেলার পুতুল খেলার দিনগুলো, মেঘের সঙ্গে খেলা আর হারিয়ে যাওয়া শৈশবের মিষ্টি... ভালোবাসার নীল গল্প ভালোবাসার নীল গল্প আজ ভোরটা একটু অন্যরকম নান্দনিক। গোলাপ পাপড়িতে বিন্দু বিন্দু শিশির, সবুজ ঘাসের... নীলস্পর্শ নীলস্পর্শ নিঃসঙ্গতার মুখোমুখি বসে আছে ইয়ানা, বিপরীত পাশে আহান। দুজনই অচেনা, কেউ কাউকে... তোর জন্য আজো মন কাঁদে তোর জন্য আজো মন কাঁদে তখনো ক্লান্ত দুপুর, বকের পালকে লেগে আছে রোদ। তুই এসেছিলি এক পশলা... কালো বরফ কালো বরফ বৃত্ত থেকে একটা মন যদি আঁকো, পাশাপাশি দুটি মানুষ রেখো। দুটি দেহের... কবিতার মত মেয়েটি কবিতার মত মেয়েটি একটি ছেলে, একটি মেয়ে - দু'জনই খুব ভালো বন্ধু। তবু ছেলেটি আরও... একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য ফাগুনের রঙ মনে মেখে কৃষ্ণচূড়ার আগুনে স্বপ্ন পোড়াতে দিইনি - নিজের সুন্দর... স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য নিঃশব্দ, নিঃসঙ্গ এই আমি নিজের থেকে আড়ালে পালিয়ে বেড়াই - নিজস্ব দুঃখগুলো...
পাখিদের সমাচার- [খণ্ড-০১]
ছড়া কবিতা • পাখিদের সমাচার- [খণ্ড-০১] 22 November
তৃতীয় প্রতিবিম্ব তৃতীয় প্রতিবিম্ব স্বচ্ছ একটি আয়না ছিল, দেখতাম তাতে মুখ, সকাল-দুপুর-সন্ধ্যে-রাতে জড়িয়ে থাকত সুখ। চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন একটি বালক বসে আছে ওই দূরে, কিসের এত চিন্তা তাহার বলনি... বৃদ্ধি বৃদ্ধি ছোট থেকে বড় হচ্ছি, সাজছি নতুন সাজে, নানান রঙে রঙিন হচ্ছি এই... বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কখনো সুখ বয়ে আনে কখনো-বা আনে বন্যা, তবুও বৃষ্টির দিনে ভেজা... শীতের দিন শীতের দিন শীতের দিন নিয়ে লেখা ছড়া কবিতা। সকালবেলা কুণ্ডলী পাকিয়ে থাকা, কুয়াশা ভেজা... অভিমানী পরিবার অভিমানী পরিবার আমাদের পরিবারে আমরা পাঁচ ভাই চার বোন - শামীম নিমুর ছড়া কবিতা... জীবনে ও মরণের পরে জীবনে ও মরণের পরে যার যেমন ব্যথা, সে-ই শুধু সেই ব্যথার মর্ম সয়, অন্যের কাছে- কহিলে... কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি - শামীম নিমু এর ছড়া কবিতা। খাক খাক খাক - মোঃ রহমত আলী এর ছড়া কবিতা। জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি - শ্রী বিপ্লব জলদাস এর ছড়া কবিতা।
রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব]
ছোট গল্প • রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব] 18 November
রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] স্নিগ্ধার মোহিনী হাসি দেখে অহনার ভালো লেগে গেল। সে তার ছেলে সাজার... রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] আকাশ, অহনা দুজনই ক্লাসের খুব পরিচিত মুখ। অহনা বেশ আধুনিক। জিন্স, ফতুয়া,... নবমী তিথি নবমী তিথি সুহাসিনীর অনেক ইচ্ছা ছিল আমার বউ হবে। আজ অবশেষে সেই বউ হওয়ার... সুপর্ণার শেষ মেসেজ সুপর্ণার শেষ মেসেজ গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা সাম্যর জীবনে প্রথম প্রেম হয়ে আসে সুপর্ণা।... রূপনগরের অভাব রূপনগরের অভাব রূপনগর গ্রামের অমল ও রূপবতী চারুর ভালোবাসার গল্প। রূপের মোহে অন্ধ সমাজে... অদৃশ্য ডানা অদৃশ্য ডানা ম্যাম, আমি পাখি হব কীভাবে? - ছোট্ট নুরের প্রশ্ন আর মনের ডানায়... শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার গল্প। তুমি থাকো বুকের বাম পাশে তুমি থাকো বুকের বাম পাশে লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল... অতীতের স্মৃতি অতীতের স্মৃতি অতীতের স্মৃতি নিয়ে ছোট গল্প। লজ লজ রীতি চাকমার ছোট গল্প লজ - দৈনিক চালচিত্র।

সংক্ষিপ্ত সংবাদ

ছবি

বিজ্ঞাপন

সংবাদ

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় একটি হত্যা মামলায় সিসিটিভি ফুটেজের সূত্রে এক কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার।

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে

সাহিত্য

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

লিয়ন-নাতাশার ভালোবাসা, ফিরোজা বেগমের ম্যালেরিয়া জ্বর আর নানুর সুস্থ হয়ে ওঠা নিয়ে তৃতীয় পর্ব।

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ উঠেছে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা
বই পরিচিতি

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা - ফিরোজ আহমেদের লেখা বই বিষয়ক আলোচনা।

27 Aug
সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ
বিজ্ঞান প্রযুক্তি

সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ

চলতি অর্থবর্ষে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বড় লক্ষ্য নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা...

18 Jul
সাংবিধানিক ও অসাংবিধানিক
সমালোচনা

সাংবিধানিক ও অসাংবিধানিক

সংবিধানে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পলাইয়া গেলে কি হবে এইটা বলা নাই - মাইন উদ্দিনের...

30 Jun
দৈনিক চালচিত্রের যাত্রা শুরু
ঘোষণা

দৈনিক চালচিত্রের যাত্রা শুরু

Oman দেশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পত্রিকা দৈনিক চালচিত্র এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।...

23 Jun
আবহাওয়া সংবাদ
আবহাওয়ার তথ্য আনা হচ্ছে...
বিস্তারিত আবহাওয়া দেখুন
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  নীতি ও শর্তাবলী  •  ডিসক্লেইমার  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র

প্রথমে উপরের "ভাষা নির্বাচন" থেকে আপনার ভাষা বেছে নিন, তারপর নিচের বাটনে চাপুন।