অচেনা ফোন নম্বর রূপনগরের অভাব অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার
LIVE
ই-পেপার
অনু গল্প

শেষ ট্রেনের যাত্রী

লেখক: শামীম নিমু

প্রকাশ: 17 August, 2026, 02:54 AM

রাত প্রায় সাড়ে এগারোটা। গাইবান্ধা জেলা শহরের রেলস্টেশনটা তখন প্রায় জনশূন্য। আশপাশের লাইটপোস্টগুলো মিটমিট করে জ্বলছিল, মাঝেমধ্যে বাতাসের গতিবেগে শোনা যেত শুকনো পাতার মরমরে শব্দ। প্ল্যাটফর্মের মাঝখানের বেঞ্চটায় একা একটি মেয়ে বসেছিল। হাতে ছিল তাঁর ছোট্ট একটি কাপড়ের ব্যাগ। পরনে সাধারণ সালোয়ার-কামিজ। দু’চোখের দৃষ্টি ছিল তাঁর রেললাইনের দিকে। কাহারও অপেক্ষায় নয়, বরং তাঁর তাড়া ছিল অন্য কোনো উদ্দেশ্যের।

স্টেশনের বৃদ্ধ চা’য়ের দোকানদার রহিম চাচামিয়া দোকান গুটিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে মেয়েটির কাছে এলেন, এসে তিনি বললেন,

“মা, শেষের ট্রেনটা তো আসতে আরও মিনিট বিশেকের মতো লাগতে পারে। তো কোথায় তুমি যাবে?”

মেয়েটি মৃদু হেসে বলল,

“জানি না চাচা।”

রহিম চাচা অবাক হয়ে বললেন,

“টিকিট কেটেছ কি?”

মেয়েটি ব্যাগের পকেট থেকে একটা টিকিট বের করে বৃদ্ধের হাতে ধরিয়ে দিয়ে বলল,

“দেখুন তো চাচা টিকেটটা ঠিক আছে কিনা.!”

টিকিটটির গন্তব্যের জায়গায় লেখা ছিল-
“শেষ স্টেশন।”

বৃদ্ধ চাচামিয়া টিকেটটা দেখার পর মেয়েটিকে আর কিছুই বললেন না। শুধু এককাপ গরম চা বানিয়ে তাঁর বেঞ্চের পাশে রেখে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে এলেন স্টেশনমাস্টার। তিনি এসে লক্ষ্য করলেন, মেয়েটি বারবার ব্যাগের ভেতর থেকে পুরোনো একটি ছবি বের করে দেখছিল। সেই ছবিটিতে হাস্যোজ্জ্বলে দাঁড়িয়ে ছিল তিনজন- ‘একটি ছোট্ট মেয়ে এবং দুইপাশে তাঁর বাবা ও মা।’

ইতিমধ্যেই শেষ ট্রেনটির হুইসেল শোনা গেল। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে ঢুকে পড়ল। ট্রেনের দরজাগুলো সবেই খোলা ছিল। হাতে গোনা কয়েকজন মাত্র যাত্রী নামল আর দুই-চারজন উঠে পড়ল। ততক্ষণে মেয়েটিও ট্রেনে ওঠার জন্য বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই রহিম চাচামিয়া দৌড়ে এসে মেয়েটিকে বললেন,

“মা, চায়ের দামটা তো দিলে না!”

মেয়েটি অবাক দৃষ্টিতে তাকাল। চাচামিয়ার কথাটি শুনতেই যেন বহুদিন পরে মিষ্টি এক হাসি ফুটল তাঁর মুখে। এরপর সে বলল,

“আমার কাছে তো এখন একটি টাকাও নেই চাচা।”

রহিম চাচা হেসে হেসে বললেন,

“আচ্ছা ঠিক আছে মা, তাহলে আজ থাক্ আরেকদিন দিয়ো।”

কিন্তু এই “আরেকদিন”টা কবে ফিরে আসবে। একথাটি ভাবতেই মেয়েটির চোখের কোণায় জল চলে এলো। ট্রেনের খোলা দরজাটির দিকে সে একটিবার তাকাল, এরপর সে দাঁড়ানো অবস্থা হতে পুনরায় বসে পড়ল বেঞ্চে। ততক্ষণে ট্রেনটি চলে গেল। নির্ঘুম রাতের নীরবতা আবারও তাকে আঁকড়ে ধরলো।

এদিকে স্টেশনমাস্টার আবারও চা পান করতে রহিম চাচামিয়ার চা’য়ের দোকানে এসে হাজির হলেন। রহিম চাচামিয়া চা’য়ের কাপে চা বানাতে বানাতে লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে স্টেশনমাস্টারকে বলে বসলেন,

“আপনি কী জানেন স্যার? মানুষ যখন বলে, ‘কোথায় যাব জানি না,’ আসলে তখন কী আর সে কোনো ঠিকানা খোঁজে? না, বরং সে তখন নিজের ভেতরেরই গভীর অন্ধকারে হারিয়ে যায়। আর সেখান থেকে তখন তাকে ফিরিয়ে আনাটিও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। জানিনা, এইসব মানুষগুলোর এমন গভীর আঁধারে কবে যে আলো জ্বলবে!”

পরদিন সকালবেলা স্টেশনের প্লাটফর্মে সেই মেয়েটিকে আর দেখা যায়নি। কিন্তু চা’য়ের দোকানের টিনের বাক্সে ভাঁজ করা একটি কাগজের টুকরো ঠিকই পাওয়া গিয়েছিল। সেই কাগজে লেখা ছিল-

“শ্রদ্ধেয় চাচা, আপনার চায়ের দামটা পরে দেবো বলেছিলাম, কিন্তু দিতে পারলাম না, ক্ষমা করবেন। তবে আপনি আমাকে এমন ঋণী করেছেন, যা কোনদিনও আমি শোধ করতে পারব না। আর গত রাতের সেই শেষ ট্রেনটি আমি লজ্জায় মিস করেছি… তবে এর বিনিময়ে আমি নতুন আরেকটি দিনও ফিরে পেয়েছি।”

রহিম চাচামিয়া অশ্রুশিক্ত নয়নে কাগজের টুকরোটা তাঁর ক্যাশবাক্সের ভিতরে রেখে দিলেন। সেদিনের পর থেকে প্রতিটি রাতের শেষ ট্রেনটি আসার আগেই তিনি অতিরিক্ত এককাপ চা বানিয়ে রাখেন…যাতে আবারও যদি কোনো এক অসহায় যাত্রী এভাবেই একা কখনও বসে থাকেন, তবে তিনি সেই অতিরিক্ত বানানো চা’য়ের কাপটি বিনা-টাকায় তাকে খাওয়াবেন।


রচনাকাল: ১৭-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (46 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

12 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (44 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র