অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
প্রবন্ধ ও নিবন্ধ

কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব

লেখক: শামীম নিমু

প্রকাশ: 17 September, 2026, 08:10 PM

কবিদের বিপদে কবিদের জন্য একটি সঞ্চয়ী ফান্ড থাকলে কেমন হয়?
আর এটাই হয়তো একদিন অসহায় কবিদের পাশে দাঁড়ানোর বাস্তবসম্মত একটি উপায় হতে পারে।

কবিদের লেখা কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি- এগুলি হলো মানব সভ্যতার হৃদয়ের গোপন ও বাস্তব অনুভূতির ভাষা। সমাজের আনন্দ, বেদনা, অন্যায়, প্রতিবাদ এবং স্বপ্ন- সবকিছুরই গভীরতম প্রকাশ ঘটে কবিদের কলমে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এটাই যে, যেসব কবিগণ বিশ্ব সমাজের জন্য অনুভূতি নিয়ে লিখেছেন, তারাই আজকাল জীবনের কঠিন বাস্তবতায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন।

তাই আজ এই বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয়। শুরুতেই বিশ্বের সকল কবিদের কাছে আমার একটাই প্রশ্ন-

“ভুক্তভোগী কবিদের বিপদের দিনে, কবিদের জন্য কি এমন একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ড থাকা উচিত নয়? যেখানে সামর্থ্যবান কবিগণ প্রতি মাসে নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু অর্থ জমা করে রাখতে পারবেন?”

কেননা, অনেক কবি’রাই জীবনের পুরো সময়টা সাহিত্যচর্চায় ব্যয় করেছেন। দেশ, মানবতা ও সমাজের মঙ্গলের জন্য কলম চালিয়েছেন। কিন্তু এখানে কবিতা, গল্প, উপন্যাস- এগুলো শুধু তাদের পেশা ছিল না, বরং এগুলি ছিল তাদের আত্মিক সাধনা। তাই জীবনের এক পর্যায়ে এসে তাঁরা নানা সংকটে পড়েন।

বিশ্বের অসংখ্য কবিদেরই কোনো ধরনের স্থায়ী আয়ের উৎস নেই। তাই বয়স বাড়ার সাথে সাথে কর্মক্ষমতা কমে গেলে তাদের আর্থিক সমস্যা বাড়তে থাকে।

কবি’রা হলেন সংবেদনশীল মানুষ। সমাজের কষ্ট, অন্যায় ও ব্যক্তিগত সংগ্রাম তাঁদের মনে গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিনের মানসিক চাপ অনেক সময় মানসিক ভারসাম্য পর্যন্তও নষ্ট করে দেয়।

এমতাবস্থায় লেখালেখির পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে বিশ্বের অনেক কবি’রাই স্ট্রোক, হৃদরোগ, পক্ষাঘাতসহ নানা ধরনের গুরুতর রোগে আক্রান্ত হন। চিকিৎসা ব্যয় বহন করার মতোও সামর্থ্য তাদের অনেকেরই থাকে না।

যারা কিনা পুরো জীবনটাই সমাজের জন্য লিখে গেছেন, বিপদের সময় সেই সমাজই তাদের ভুলে যায়। বিনিময়ে তাঁরা সরকারি সাহায্য সহযোগিতা পাবার তো দূরের কথা, অনেক সময় কাছের বিত্তশালী কবি’রাও তাদের খোঁজখবর নেন না।

এমন পরিস্থিতির উপর নির্ভর করে বিশ্বের সকল কবিদের জন্য একটি মাসিক সঞ্চয়ী ফান্ড হতে পারে এসবের বাস্তবসম্মত সমাধান।
যেমন,
• দেশ ও বিশ্বের সকল কবিগণ প্রতি মাসে ১০ টাকা হতে ১০০০ টাকা পর্যন্ত- অর্থাৎ তাদের সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করবেন।
• এবং জমাকৃত সেই অর্থ একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য কমিটির তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে।
• কোনো একসময় ফান্ডের পরিমাণ বড় হলে তা কোনো নিরাপদ ও বৈধ ব্যবসা বা বিনিয়োগে ব্যবহার করা হবে।
• এবং সেই ব্যবসা বা বিনিয়োগ থেকে যেটুকুই মুনাফা আসবে, তা পুনরায় ফান্ডে আবার যুক্ত করা হবে।
এভাবে ধীরে ধীরে এটি একটি শক্তিশালী তহবিল তৈরি হতে পারে, যা ভবিষ্যতে অসহায় কবিদের ক্ষেত্রে তাদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে পারে।
আর এই ফান্ড থেকেই যেসব ধরনের সহায়তা দেওয়া হতে পারে তার কিছু বর্ণনা নিম্নে তুলে ধরা হলো। যেমন,

০১. অসুস্থ কবিদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা প্রদান।
০২. দুর্ঘটনা বা হঠাৎ বিপদে জরুরি সাহায্য প্রদান।
০৩. প্রবীণ ও অসহায় কবিদের জন্য মাসিক ভাতা প্রদান।
০৪. প্রয়াত কবিদের পরিবারের জন্য এককালীন সহায়তা প্রদান।
০৫. মানসিকভাবে অসুস্থ কবিদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা প্রদান।

এতে একসময় বিশ্বের সকল কবিদের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ সৃষ্টি হতে পারে।
তবে, এই উদ্যোগটি সফলতার গোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্যও থাকতে হবে, তা হলো-
• স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা।
• নিরপেক্ষ একটি পরিচালনা কমিটি গঠন করা।
• প্রতিদিনের হিসাব নিয়মিত প্রকাশ করা।
• সকল সদস্যকে ফান্ডের কার্যক্রম সম্পর্কে অবহিত রাখা।
অতএব, এভাবে পরিচালিত হলে এই ফান্ড একদিন এটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
তাই সকলের উদ্দেশ্যে শেষে আমি এটুকুই বলবো-
কবি’রা শুধু শব্দের কারিগরই নন, তাঁরা হলেন বিশ্ব সমাজের বিবেক। সেই বিবেকটাই যদি বিপদের দিনে অসহায় হয়ে পড়েন, তবে তখন তা পুরো বিশ্ব সমাজের জন্যই লজ্জার বিষয়।

তাই আসুন, আমরা সকল কবি’রাই কবি’দের জন্য একটি সহমর্মিতার সেতু তৈরি করার প্রস্তুতি নিই। যেমন, আমাদের ছোট্ট এই মাসিক সঞ্চয় থেকেই কোনো একদিন গড়ে উঠতে পারে বিশ্বের সকল অসহায় কবিদের জন্য শেষ আশ্রয়।

তাই এ ব্যাপারে আমি আপনাদের সকলের নিকট নিম্নে কিছু প্রশ্নও রেখে গেলাম….

👉 আপনারা কি মনে করেন কবিদের জন্য এমন একটি মাসিক সঞ্চয়ী ফান্ড গঠন করা প্রয়োজন?
👉 আপনারা কি এই উদ্যোগটির সাথে একমত?
👉আপনারা কি এই উদ্যোগটির ভালো বা খারাপ কোনো দিক দেখছেন?
👉 আপনাদের মতে এই ফান্ডটিকে কীভাবে আরও কার্যকর করা যেতে পারে?

এ বিষয়ে আপনাদের সকলের মূল্যবান মতামতটি নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। আশা করি সকল কবি’দের অংশগ্রহণে এই আলোচনা সমৃদ্ধ হতে পারে।


রচনাকাল: ১৫-০৩-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (46 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র