অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
প্রবন্ধ ও নিবন্ধ

কবিদের মনমানসিকতা ও সমালোচনার সংস্কৃতি

লেখক: শামীম নিমু

প্রকাশ: 27 July, 2026, 11:25 PM

সাহিত্য জগৎ একটি বিশাল অনুভবের জগৎ- যেখানে কবিরা শব্দের মাধ্যমে গড়ে তোলেন মানবতার, প্রকৃতির, সময়ের এবং অস্তিত্বের প্রতিচ্ছবি। আর কবিতা শুধুই ছন্দে বাঁধা পংক্তি নয়; বরং এটি একজন কবির হৃদয়ের ধ্বনি, সমাজের প্রতিচ্ছবি এবং মনের গহীনে গেঁথে থাকা চিন্তাধারার গভীর বহিঃপ্রকাশ। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই নান্দনিক ও সৃজনশীল জগতে আজ কবিরাই অনেক সময় হয়ে উঠেন অপর কবিদের সম্ভাবনার ঘোরতর প্রতিবন্ধক।

একজন নবীন বা উদীয়মান কবি যখন তাঁর মনন ও মেধার বিচারে একটি ব্যতিক্রমধর্মী লেখা উপহার দেন, তখন তাকে ঘিরে তৈরি হয় একটি অদৃশ্য প্রতিযোগিতা ও বিদ্বেষের বলয়। অন্য কবিরা, যারা হয়তো নিজেকে প্রতিষ্ঠিত ভাবেন, তাঁরাই সেই নবীন কবিকে স্বাগত না জানিয়ে বরং কৌশলে দমন করার চেষ্টা করে থাকেন। এভাবে অসংখ্য সম্ভাবনাময় কবিগণেরা হারান তাদের প্রাণ, থেমে যায় তাদের লেখা এবং অনুশোচনায় ভেঙে পড়েন।

সমালোচনা যদি হয় নির্মোহ ও গঠনমূলক, তবে একজন কবির জন্য তা আশীর্বাদস্বরূপ। কারণ একটি সূক্ষ্ম ও সদুদ্দেশ্যপূর্ণ সমালোচনা একজন কবিকে পরিণত করে, তাঁর দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং তাঁর লেখাকে আরো প্রাঞ্জল ও তীক্ষ্ণ করে তোলে। কিন্তু যখন সমালোচনা হয়ে ওঠে ঈর্ষা, হীনমন্যতা ও অহমিকার প্রকাশভঙ্গি, তখন তা সাহিত্যের বিকাশে নয়, বরং ক্ষয়িষ্ণুতার পথ তৈরি করে।

বেদনাদায়ক হলেও সত্যি যে- একেকজন কবির মনমানসিকতার মাঝে প্রায়ই দেখা যায় পরস্পরের চিন্তা, ভাষা বা দৃষ্টিভঙ্গিকে মানতে না পারার এক ধরনের বদ্ধতা। এই মনোভাব থেকে জন্ম নেয় বিভক্তি, পরস্পরবিরোধী গোষ্ঠীবদ্ধতা এবং ক্ষুদ্রস্বার্থে লিপ্ত একধরনের মানসিক হীনতা। সাহিত্য যখন গোষ্ঠীকেন্দ্রিক হয়ে পড়ে, তখন সেখানে ব্যক্তি মানসিকতা এবং কলমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।

সাহিত্যের ইতিহাস আমাদের শিক্ষা দেয়, সময়োপযোগী না হলেও অনেক সৃষ্টিই সময়কে অতিক্রম করে যুগান্তকারী হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম- তাদের সময়েও এমন অনেক অন্ধ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সময় তাদের প্রমাণ করেছে চিরকালীন। তাই একজন কবিকে সময়ের মানদণ্ডে নয় বরং তাঁর লেখার গুণ, ভাবনার গভীরতা ও সৃজনশীলতায় বিচার করাটাই শ্রেয়।

আমাদের প্রয়োজন একটি মানবিক, সমর্থনমুখী ও সম্মাননাভিত্তিক সাহিত্য পরিমণ্ডল। যেখানে একজন কবির সাফল্যে অন্যরা গর্বিত হবেন, তাঁর ব্যর্থতায় সাহস জোগাবেন এবং তাঁর সম্ভাবনায় সহযাত্রী হবেন। কবিতা মানেই প্রতিযোগিতা নয়- এটি ভাব, সৌন্দর্য ও উপলব্ধির এক বিশাল অবয়ব, যেখানে সবাই স্থান পেতে পারে, যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবেই।

অতএব, একজন কবি হিসেবে আমাদের সকলের কর্তব্য শুধু কলম চালানো নয়, বরং কলমের মাধ্যমে পরস্পরের পাশে দাঁড়ানো, সাহিত্যের সত্যিকারের সৌন্দর্য গড়ে তোলা। কেননা কবিতার শক্তি শুধু শব্দে নয়- মানবতার প্রতি দায়বদ্ধতায়।


রচনাকাল: ২৪-০৪-২০২৫ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (46 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র