ছোট থেকে বড় হচ্ছি
সাজছি নতুন সাজে,
নানান রঙে রঙিন হচ্ছি
এই পৃথিবীর মাঝে।
ছোটবেলার স্মৃতিগুলো
যাচ্ছি এখন ভুলে,
বিশ্বজগৎ দেখেছি আমি
সবার কোলে কোলে।
আদর করে ডাকত সবাই
নানান নাম ধরে,
এখন আর অত আদর
কেই বা আমায় করে!
তবে তাদের জন্য ভালোবাসার
কমতি আমার নাই,
সুযোগ পেলে মরার পরেও
তাদের ভালোবাসতে চাই।
প্রকাশকাল: ০৭-০১-২০২৬ ইং
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন