তুমি তো ছিলে হৃদয়ের স্পন্দন,
আজ কেন তুমি হৃদয়ের ক্রন্দন?
তুমি তো ছিলে হাসির কারণ,
আজ কেন হলে হৃদয়ের দহন?
হঠাৎ করেই এসেছিলে তুমি,
তোমায় ভেবেছি মুখের বাণী।
তবে কেন চলে গেলে
বুকভরা দুঃখ দিয়ে,
কত শত স্বপ্ন সাজিয়েছিলাম
সহসা আসা তোমায় নিয়ে।
ভুল তো আমার ছিল না কোথাও,
তবু কেন প্রশ্ন ওঠাও?
যদি মিথ্যে ছিল তোমার ভালোবাসা,
কেন জাগালে হৃদয়ে এত আশা?
প্রকাশকাল: ২০-১০-২০২৬ ইং
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন