জীবন প্রদীপ নিভু নিভু প্রায়,
বিদায়ের পূর্বে তারে দেখিবার চাই,
শেষ নিশ্বাস ত্যজিবার আগে
তারে একটিবার কাছে পাইবার চাই।
প্রতিক্ষণে করি, শেষ প্রার্থনা
পূরণ হবে কি প্রভু এই বাসনা?
আঁখি দুটি লাল, আসিতেছে কাল
মরিবার ক্ষণ করে জ্বালাতন।
তোমার তরেতে আবেদন মোর,
দেখা দাও তুমি, আসিতেছে ঘোর।
তোমারে না দেখার ব্যথা লইয়া,
মরিব না আমি, দিতাছি কইয়া।
প্রকাশকাল: ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন