তুমি আমার ভালো চাইলে
তবু চাইলে না আমায়,
আমার হাসির কারণ খুঁজলে
তবু রাখলে না তোমার ছায়ায়।
বুঝলে না তুমিই আমার
ভালো থাকার কারণ,
বুঝলে না তোমার হাসিই
ছিল আমার হাসির কারণ।
কত কথা জমে আছে
বলার অধিকার নেই,
কত অভিমান বুকে আমার,
বোঝার মানুষ নেই।
তুমি কখনো খোঁজ নিলে না
কেন আমি চুপ হয়ে যাই,
কেন হাজার কষ্টের মাঝেও
তোমার কথায় হেসে যাই।
তুমি বুঝলে না আমার নীরবতা
বুঝলে না চোখের ভাষা,
তোমার একটু আপন হওয়ার
ছিল কত গভীর আশা।
আমি তো তোমায় চাইনি
পৃথিবীর সব সুখের বদলে,
শুধু চেয়েছিলাম একটু জায়গা
তোমার ব্যস্ত সময়ের আড়ালে।
যাক, সে তো ভালোই হলো
তুমি তো রবে ভালো,
আমার ভাগ্যে না হয় আঁধার
তোমার জীবন ভরে থাকুক আলো।
তোমার হাসির মাঝেই খুঁজব
আমার জীবনের আলো,
আমি না হয় দূরেই থাকব
তুমি থেকো ভালো।
শুধু কোনো এক নিঃশব্দ রাতে-
যদি মনে পড়ে আমায়,
ভেবো না আমি বদলে গেছি,
অভিমানই সরিয়ে দিয়েছে
তোমার কাছ থেকে আমায়।
প্রকাশকাল: ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার)
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন