--- নীড় চাঁদটাকে দেখ।
নীড় বলল:--- বাহ্ বেশ সুন্দর চাঁদ তো!
দিনের বেলার সাদা চাঁদকেও ওদের ভালো লেগে গেল। নীড় ভাবল আসলে আমাদের ভাগ্যাকাশের চাঁদও এখন উঁকি দিতে শুরু করেছে। লেকের ভেতরে তখন ঢেউ একটু বেশি ছিল। অতঃপর ঢেউ গুনতে শুরু করল নীড়। সামান্য দুলে উঠল বোটটা। সূর্য এখন আকাশের মেঘ মুক্ত পশ্চিম কোণায় দাঁড়িয়ে হাসছে। পূর্ববর্তী সাত বছর আগের লেকের সেই সৌন্দর্য খুঁজে ফিরছে যেন নীড়। কখনো ঢেউ আছে তো সূর্যের হাসি নেই। আবার কখনো সূর্য হেসে উঠলেও ওর খেলার সাথী ঢেউ গুলো নেই। এমন একটা পরিবেশে ওরা দু'জন প্রকৃতির সৌন্দর্যে নিজেদের হারিয়ে ফেলল। কয়েক দিন একটানা বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছে। এরকম দিনে কিছুতেই ঘরে বসে থাকা যায় না। কাজের ছেলে ইমন বৃষ্টির জন্য অনেক কাজ তার জমে আছে। ইমন ঘড়ির দিকে তাকাল কখন যেন এক চিলতে রৌদ্দুর, বৃষ্টির মত সারা মন হৃদয় ভাসিয়ে নিয়ে গেছে সেই অভিমানের জল। ইমনের তখন খুব খারাপ লাগে। কেডসটা পরে মোটর বাইক নিয়ে বেরিয়ে সাঁ করে ছুটে চলে দক্ষিণ কাফরুল নীড়দের বাসার উদ্দেশ্যে। ইমন মনে মনে বলল, *'চল বাইক ছুটে চল নীড়ের বাড়ির সামনে।'* কথা না হোক দূর থেকে নীড়কে এক নজর দেখতে তো পারব। এই আশায় বুক বাঁধে ইমন। পুরনো রানওয়ের চিপা গলির একটু সামনে যেতেই ইমনের সঙ্গে দেখা হয়ে গেল নীড়ের। চমকে উঠল ইমন। সে যেন কোন ভূত দেখল, একেবারে অপ্রত্যাশিত ভাবে। ইমন বলল:--- হ্যালো নীড় কেমন আছ?
নীড় ছোট্ট করে বলল:--- আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু তুমি এ পথে?
ইতস্তত করল ইমন।--- এ পথেই যাচ্ছিলাম হঠাৎ তোমার কথা মনে পড়লো। তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। কিন্তু কপাল দেখ, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল।
নীড় অবাক হওয়ার ভঙ্গি করে বলল:--- ওহ্ তাই নাকি? নাকি অন্য কিছু...
ইমন হাসে।--- তুমি যা ইচ্ছা ভেবে নাও।
মুহূর্তে নীড় ইমনের মুখের হাসি কেড়ে নিয়ে বলল:--- দুঃখিত বাসায় কেউ নেই। আর আমি তোমাকে আমার বাসায় আমন্ত্রণ জানাতে পারছি না।
ইমন ও চালাকি করে বলল:--- আমিও খুব ক্লান্ত এখন যেতে চাচ্ছি না গুড বাই নীড়।
ইমন বিদায় নিয়ে চলে আসলো। কিঞ্চিত পরিমাণে মন খারাপ হয়ে গেল ইমনের। সে সান্ত্বনা পেল এই ভেবে নীড়ের সাথে তার দেখা হয়েছে তো? ইমন খুব ভালো করে জানে নীড় তাকে সহ্য করতে পারে না। সামনের গলির রাস্তা ধরে ইমন ছুটে চলে। ও একবার পথচারী যাত্রীদের দিকে তাকায়। পাশে শ্যাওড়া পাড়ার গলিতে ঢুকতেই হঠাৎ ইমনের সাথে বিপ্লবের দেখা হয়ে গেল। বিপ্লব মৃদু হেসে জিজ্ঞাসা করল:--- হ্যালো, ইমন ভাইয়া কেমন আছ?
মোটর বাইকটার বাক ঘুরে থমকে দাঁড়াল ইমন।--- আরে বিপ্লব তুমি? হঠাৎ কোথা থেকে? আর দেশেই বা আসলে কবে? একটা সংবাদ তো দিলা না! আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছ?
একটু ইতস্তত করে বলল:--- এই বিপ্লব আসলে ভুল আমার ভাইয়া। আই অ্যাম সরি।
--- তুমি ঠিকই বলেছ ভাইয়া ব্যাপারটা অবশ্যই অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য। আমি দেশে এসেছি প্রায় দু'সপ্তাহ হয়ে গেল। সত্যিই একটা সংবাদ দেওয়া উচিত ছিল। কিন্তু এত ব্যস্ত ছিলাম যে সময় হয়ে উঠেনি। ভাইয়া আমার আবার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এ মাসের এগারো তারিখ আমার ফ্লাইট।
আনন্দ চিত্তে বিপ্লব বলল:--- আজ তোমার সঙ্গে হঠাৎ এভাবে এমন করে আমাদের দেখা হবে সেটা কখনো ভাবিনি। যার অনুগ্রহে আমি এত বড় হয়েছি তাকে কি এত সহজে ভোলা যায় ভাইয়া? তুমি বলো ভাইয়া তোমার কথা আমার হৃদয়ে সব সময় প্রতিফলিত হয় নিঃশ্বাসের মত।
রচনাকাল: ১০-০২-২০০৫ইং।
মন্তব্য করুন