জ্বলছে আগুন, উজাড় হচ্ছে বন,
শোঁ শোঁ বাতাস বয়ে যায়,
আগুনের লেলিহান শিখা
বন থেকে শহর,
নগর কিংবা গ্রাম-
সবকিছু খানখান।
গ্রামের পাশে পান্ডুনগর,
তার পাশে হাওড়া নদী,
কেরোসিন, ডিজেল ঢেলে
পুড়িয়ে ফেলা যদি!
মিডিয়া,
নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী আর পুলিশ-
কেউ কি নয় প্রতিবাদী?
মাথা নত করে কুর্নিশ!
লেজকাটা শিয়াল,
যত সব দেওয়ান,
নির্বাক,
ভুলে যায় সব খেয়াল।
পুড়ছে দেশ,
প্রশাসন,
সিংহাসন-
উজাড় করে বন।
তুলছে ছবি,
তারা মিডিয়ার কবি,
বিবেক ধুয়ে মুছে যায়,
সাইক্লোন বয়ে যায় তবু।
হাওড়া নদী,
সাঁতার কাট যদি,
তবে বল ভাই-
উজাড় করে বন,
আর কত জ্বলবে দাবানল?
রচনাকাল: ১৬-১১-২০২৬ইং।
শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সন্ধ্যা ০৬:০০ টা
মন্তব্য করুন