আকাশের আজ মন খারাপ,
ঝরঝর করে বৃষ্টির ধারা ঝরে।
প্রবল বেগে বহে বাতাস,
দরজা বন্ধ ঘরে।
পাখি উড়ে যাচ্ছে বুঝি,
যার যার আপন নীড়ে।
শত ঢেউয়ের মাঝে আজ,
মাঝি-মাল্লা যায় তীরে।
একজনের মনের সাথে,
কতজন খেলে খেলা!
কত দরজা বন্ধ আজি,
কখন গেল বেলা!
ফুল-ফল যেখানে তাজা,
উজ্জীবিত হয় সজীব।
ফুলে-ফলে ভরে ওঠে,
কত শত শত জীব।
কান্নার করুণ সুর,
উড়িয়ে দেখি আয়।
হাসিতে হাসিতে লুটিয়ে পড়ে,
সজীব দুই ভাই।
যেখানে আকাশের বুকে জল,
ঘরে গেল প্রাণী।
বন্ধ দরজা খোল আজি,
হাসিতে হাসিতে লুটিয়ে পড়ে জ্ঞানী।
চোখের জল মুছে দাও,
লুটিয়ে পড়ে আজি।
হাসিতে হাসিতে জগৎবাসী,
কান্না মুছে দাও, সূর্যে হাসে হাসি।
রচনাকাল: ০২-১১-২০২৬ ইং।
স্থান: শোনলৌহঘর, কর্নেল বাজার, আখাউড়া।
সময়: বিকেল ৪:০০টা
মন্তব্য করুন