মূল কনটেন্টে যান
কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন] প্রবাস শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] প্রিয়তম হে... অনুরাগের মেঘ ফুল ভালোবাসা পাখিদের সমাচার- [খণ্ড-০১] কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: দুই] টাকার দর্পণ এই রিমঝিম বৃষ্টিতে জীবন্ত লাশ
LIVE
ই-পেপার
ভালোবাসার উপন্যাস

শূন্যস্মৃতির এ্যালবাম - [১ম পর্ব]

লেখক: রানু রহমান

প্রকাশ: 08 November, 2026, 04:07 AM

১ম পর্ব:
সিগারেটের ধোঁয়া। এক রাশ ধূসর ধোঁয়া। ধোঁয়ার মাঝে নীড়, আর নীড়ের সেই চমৎকার হাসিটা। ইমনের ভালোলাগে মেয়েটাকে। কিন্তু সমস্যাটা নীড়কে নিয়ে। নীড় ইমনকে একদম সহ্য করতে পারত না।
ইমনের জীবনে এল প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এক ভালোলাগা থেকে জন্ম নিল, প্রেম আর ভালোবাসার। কিন্তু যাকে কল্পনা করে এত স্বপ্ন, এই ভালোলাগা, ভালোবাসা। অথচ সেই মেয়েটি, অর্থাৎ নীড় কখনও ভাবতেও পারেনি মনের অজান্তেই তাকে একটি ছেলে ভালোবেসে ফেলেছে।
নীড় কিছুটা চটপটে এবং অহংকারী স্বভাবের। ধনী পিতার আদুরে কন্যা।
সারাক্ষণ শুধু দ্বিধা কি রকম একটা কষ্ট, ইমনের বুকের মাঝে ছোট্ট কাঁটা হয়ে খচখচ করে।
একদিন নীড় সবেমাত্র ক্লাসে এসে বসেছে। নীড়ের দিকে তাকাতেই কি রকম উদাস হয়ে পড়ে ইমন। বাম হাতটা প্যান্টের পকেটে ছোঁয় একবার।
তারপর মনে মনে বলে, “আই লাভ ইউ ! আই লাভ ইউ নীড় !” ঠিক তখন কি রকম একটা উত্তেজনা ভর করে ইমনের সমস্ত শরীর জুড়ে। একবার এদিক-ওদিক তাকায় ইমন। অন্য কেউ ব্যাপারটা ফলো করছে কিনা সেটা দেখার জন্য। ইমন দেখল এদিকে কারও খেয়াল নেই।
খুব-খু-উ-ব মিষ্টি একটি মেয়ে নীড়। চপল চঞ্চলতায় সারা ক্যাম্পাস কাঁপিয়ে হুল্লোড় তোলে। বন্ধু বান্ধবীদের সাথে চুটিয়ে আড্ডা দেয়। ক্লাসের ফাঁকে ফাঁকে তাকে দেখে ইমন। সত্যিই ভীষণ ভালোলাগে নীড়কে। সারাক্ষণ মন তার থাকে নীড়ের কাছে প্রতিটি মুহূর্ত।
বিড়বিড় করে বলে ইমন, “আমি তোমাকে ভীষণ ভীষণ ভাবে ভালোবাসি নীড়। জীবনের চেয়ে বেশি ভালোবাসি।” সেই স্বপ্ন দেবীর দেখা আজ পেয়েছে ইমন। অনির্বাণ বিস্ময় ভরা দু’টি নয়ন মেলে তাকিয়ে দেখছে ইমন তার স্বপ্নের মানসীকে।
সেই থেকে তৈরি হয় ইমনের বুকের মাঝে স্বপ্ন। হৃদয় মাঝে অন্যরকম এক অভিপ্রায়! স্বপ্নের এলোমেলো চিন্তা এসে ভর করে ইমনের মাথায়।

চোখের দৃষ্টিতে তখন নীড়
বুকের ভেতর নীড়,
নিঃশ্বাসে নীড়
ভালোবাসায় নীড়:
স্বপ্নের নীল খামে নীড়
সবুজ গালিচায় নীড়
ভোরের শিশিরে নীড়,
লাল গোলাপে নীড়
একটি কবিতার ছন্দে নীড়;
বুকের গহীনে গাঢ় অনুভূতিতে নীড়
ইমনের চারিদিকে তখন নীড় আর নীড়! নীড় ছাড়া এখন আর অন্য কোন কিছু বোঝে না ইমন।

আজ নীড় ক্লাসে এসেছে। ও’ পরে এসেছে নীল রং শাড়ি। ম্যাচিং করা ব্লাউজ। কপালে ছোট্ট এক গাঢ় আকাশ নীল টিপ। দু’ হাতে নীল রেশমী চুড়ি। অদ্ভুত লাগছে আজ নীড়কে।
ইমন নীড়কে দেখে অবাক হয়। নীড়ের সমস্ত সৌন্দর্য যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে ওর অবয়ব জুড়ে। ও’ এত সুন্দর! সাথে সাথে ইমনের বুকের ভেতরটা কেমন দোলা দিয়ে যায়। কি রকম একটা অদ্ভুত সুখের ছোঁয়ায় ডুবে যায় ইমন।
একটি সিগারেট ধরায়, সিগারেটটা ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে মনে মনে সিদ্ধান্ত নেয় ইমন, আজই নীড়কে জানাবে তার ভালোলাগা ভালোবাসার কথা।
কিন্তু মুহূর্তে ইমনের মন ভীষণ খারাপ হয়ে যায়। নীড় যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে? ইমন ভাবে কারো ভালোবাসা পেলেও অবলীলায় ওরা তা দূরে ঠেলে দিতে জানে। ইমনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ইমন ক্লাস থেকে বেরিয়ে আসে। তারপর একটার পর একটা সিগারেট ধরায় ও। সিগারেট তখন ওর প্রিয় বন্ধু হয়ে যায়।

রুমে চলে আসে ইমন। বিছানায় মাথা এলিয়ে দিয়ে ভাবে নীড়ের কথা। নীড় ওর ডিপার্টমেন্টে পড়ে। বাট সে ফার্মেসি ও স্টাডি করছে। সময় কারো জন্য বসে থাকে না। ইমনের মেডিকেলের ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, প্রায় কয়েক মাস হয়ে গেল। সামনে বৃহস্পতিবার ওদের রেজাল্ট বের হওয়ার কথা। এই কয়েক মাস ইমন ইন্টার্নশিপ করছে। রেজাল্ট বের হওয়ার পর যার যার মত একটা ভাল পজিশনে চলে যাবে। ইমনের খুব ইচ্ছে মেডিকেলের ফাইনালের পর বাইরের কোন দেশ থেকে মেডিক্যালের উপর একটা কোর্স করার। সে জন্য বিদেশে গিয়ে এফ,আর,সি,এফ,এফ,আর সিপি, ডিগ্রি নিয়ে আসবে। ভাগ্যেরও একটা ব্যাপার আছে সে কথা ভাবে ইমন। ইমনের দিক থেকে চেষ্টার কোন ত্রুটি নেই। সে জন্য ইমন খুব পরিশ্রম করে। ইমন ছাত্র হিসেবে মেধাবী। এসব এলোমেলো চিন্তা করতে করতে কখন যেন সময় পার হয়ে গেল টেরই পেল না ইমন।
কেডসটা পরেই বিকেল তিনটার দিকে ইমন চলে আসে সায়েন্স অ্যানেক্সে। এ সময় একটা ক্লাস আছে নীড়ের। ইমন দূর থেকে দেখল নীড় হেঁটে আসছে সামনের দিকে।

ইমন সিগারেট ধরায়। বুকের মাঝে তখন হুহু করে। একা একা হেঁটে আসছে নীড়। যেন শরৎচন্দ্রের আবিষ্কৃত নায়িকা সেই পার্বতী। না সে কোন স্বপ্নের নায়িকা অরুন্ধতী সেন।
হঠাৎ ইমনের বুকের মাঝে কোত্থেকে একটু সাহসের সঞ্চার বাড়ে।
ইমন সহসা বলেই ফেলে,

>>> নীড় নীড় , প্লিজ একটু দাঁড়াও!

নীড় থমকে দাঁড়ায়। ইমনের সামনে চলে আসে। নীড় মিষ্টি করে হাসে।
তারপর বলে,

>>> হ্যালো ইমন? কেমন আছ? তোমাকে দেবদাস দেবদাস মনে হচ্ছে কেন? এ অবস্থা কেন তোমার? রেজাল্ট নিয়ে খুব টেনশন করছ নাকি? যার কারণে শরীরের প্রতি একটু সময় দিতে পারনি?

ইমনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তারপর আলতো করে মুখে একবার হাত ঘষে বলল, »> সত্যিই তো আমার খেয়াল ছিল না নীড়! জান নীড় , আমার এ অবস্থার জন্য দায়ী একটি মেয়ে। সে সারাক্ষণ আমাকে কষ্ট দেয়। আমার যে কি হয়েছে!

নীড় হেসে বলল,

>>> বুঝতে পেরেছি তুমি নির্ঘাত প্রেমে পড়েছ। আসি ইমন।

নীড় চলে যেতে পা বাড়ায়।
ইমন বলল,

>>> যাবে...? আর একটু থাক না? তুমি তো জানতে চাইলে না কে সেই মেয়েটি!

>>> ইমন.., এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে তুমি কেন এসব বলছো?

>>> হোক ব্যক্তিগত ব্যাপার তবুও তোমাকে শুনতে হবে নীড়।

নীড় একটু চিন্তিত হয়ে বলল,

>>> ঠিক আছে তুমি বলো ইমন, আমি শুনব।

>>> নীড়, মেয়েটি ট্রয় রাজ্যের হেলেন। ওকে দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। ওকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। নীড়, কথাটা সেও জানে। কিন্তু নীড় সম্ভবত সে আমাকে অ্যাভোয়েড করে চলে। এক ধরনের অবহেলা ছুঁড়ে দেয় সব সময় আমার দিকে। আমি সব সহ্য করতে পারি। কিন্তু তার এই অবহেলা আমি সহ্য করতে পারি না।

নীড় বুঝে গেছে ইমন তাকে কি বলতে চাইছে।
তাই তো সে বড় বেশি নীরব হয়ে যায়।
এক সময় নীরবতা ভেঙে নীড় বলল,

>>> কে সেই মেয়েটি! যার জন্য তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ!

মুহূর্তে ইমন লক্ষ্য করল আজ যেন কি রকম ঘোর লাগা দৃষ্টি নীড়ের।
মেয়েদের এ রকম দৃষ্টি খুব বেশি রহস্যময় মনে হয় ইমনের কাছে।
হঠাৎ ইমন বলে উঠল,

>>> সে আর কেউ নয় নীড়। তুমি...., তুমিই আমাকে ধ্বংস করে দিচ্ছ নীড়।

>>> সে আর কেউ নয় আমি?

নীড় যেন চমকে উঠল। নীড়ের কাছে কি রকম যেন ঘোর লাগে। নীড় কাঁপা কণ্ঠে বলে ওঠে,

>>> এসব ভালোবাসা...টাসায় আমি বিশ্বাস করি না। তুমি আমাকে ক্ষমা করো ইমন। অ্যাই অ্যাম স্যরি!

ইমনের বুকের ভেতরটা কি রকম কেঁপে ওঠে। সিগারেটের খুব তেষ্টা পায়। ইমন একটা সিগারেট ধরায়।
তারপর আস্তে করে বলে,

>>> নীড় তুমি কি তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি কি তোমার যোগ্য নই? আমি সত্যিই মরে যাব নীড়!

ইমন হঠাৎ নীড়ের একটি হাত ধরে বলে, »> আমাকে তুমি প্রেম ভিক্ষা দাও নীড়।

আচমকা নীড় রেগে যায়।

>>> হাত ছাড়ো ইমন।

হঠাৎ নীড় একটি থাপ্পড় বসিয়ে দেয় ইমনের ডান চোয়ালে। ইমনের মুখ শক্ত হয়ে যায়। ইমন আর্তনাদ করে ওঠে।

>>> নীড় আজ তুমি আমাকে একি পুরস্কার দিলে...?

ইমন কাঁদছে। নিঃশব্দে ইমন ওর ডান চোয়ালে একবার হাত ঘষে।
তারপর বলে ওঠে,

>>> তুমি ভালই করেছ নীড়। কাউকে ভালোবাসা অন্যায়। আমি জানলাম কাউকে ভালোবাসা অপরাধ।

ইমনের বুকের কষ্ট খুব বেড়ে যায়।

নীড় বিড়বিড় করে বলল,

>>> অ্যাই অ্যাম স্যরি ! আসলে ব্যাপারটার জন্য আমি লজ্জিত। যেটা ঘটে গেল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে তুমি ক্ষমা করো ইমন। আসি ইমন।

নীড় ক্লাস না করে বাসায় চলে গেল।
ইমন নীড়ের চলে যাওয়া পথের দিকে আনমনে তাকিয়ে থাকে। এক সময় ইমনও চলে আসে রুমে।

পরদিন ক্লাসে এসে নীড় ইমনকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও ইমন নেই। নীড়ের বুকের ভেতর একটা ব্যথা শুরু হয়, সেটা বুঝতে পারে নীড়। পরপর তিন চার দিন ইন্টার্নি ক্লাসে আসলো না ইমন। ব্যাপারটা লক্ষ্য করলো নীড়। নীড়ের খুব খারাপ লাগছে। ইমনের এভাবে পর পর কয়েকদিন ক্লাসে অনুপস্থিত নীড় ভাবতে পারছে না। নীড় ভাবল ‘ইমনের কোন অসুখ করেনি তো?’ পর মুহূর্তে সে ভাবল…. ‘না, এটা ইমনের এক ধরনের অভিমান।’
ইমন খুব জেদী ছেলে সে কথা জানে নীড়।

আজ বৃহস্পতিবার, রেজাল্ট বের হলো। ক্যাম্পাসে সবাই এসেছে। নীড় আজ একটু ব্যতিক্রম ও হালকা ঘিয়ে রঙ মনিপুরী শাড়ি পরেছে।
শ্যাম্পু করা চুল পিছনে বাঁধন ছাড়া। চুল গুলো বাতাসে উড়ছে। নীড়ের দু’চোখ খুঁজছে ইমনকে। কিন্তু কোথাও ইমন নেই।
ক্যাম্পাসের কোন খানে ইমন নেই। ইমন ডিপার্টমেন্টে সেরা রেজাল্ট করেছে। নীড়, মৌ আরও অনেকে ক্যাম্পাসে এসেছে। সবাই ইমনের রেজাল্টে খুব আনন্দ করছে। অথচ যার রেজাল্ট তার কোন খবর নেই।

কষ্ট করলে কেষ্ট মেলে এ কথা জানে ইমন। নীড় বুকের ভেতর ব্যথা অনুভব করল। হঠাৎ মৌর ডাকে ফিরে তাকালো নীড়।

>>> তুই এখানে নীড়, আর আমি তোকে সারা ক্যাম্পাস খুঁজে ফিরছি।

প্রশ্ন করল নীড়,

>>> কেন খুঁজছিস আমাকে?

খুব ঠান্ডা মাথায় বলল মৌ,

>>> কেন খুঁজছি? শোন তুই নাকি ইমনকে...."আর বলতে পারে না মৌ। কেঁদে ফেলে।"

মাথা নিচু করে বলল নীড়,

>>> হ্যাঁ, যা শুনেছিস সেটা সত্য।

>>> কেন তুই এমন করলি? তুই জানিস না, আমি ইমনকে খুব ভালোবাসি। কিন্তু ইমন ভালোবাসে শুধু তোকে। আর সেই তুই ওকে এতবড় আঘাত দিতে পারলি? কাজটা ঠিক করিসনি নীড়।

মৌ চলে গেল। হঠাৎ নীড় অবাক হয়ে তাকায়, সামনে ইমন আসছে। চেহারার একি হাল হয়েছে ইমনের? মুহূর্তে ইমনকে দেখে মনে হচ্ছে অসুস্থ কোন রুগী। হাসপাতাল থেকে পালিয়ে এসেছে।
কাছে আসতেই ইমনের মলিন মুখ চিরে এক টুকরো হাসি ছড়িয়ে পড়ে।
স্বপ্নের বুক চিরে… যেন এলোমেলো শিষ ধ্বনি।
সহসা ইমন বলেই ফেলে…

>>> জান নীড়, আজ তোমাকে খুব সুন্দর লাগছে।

ইমনের কথায় নীড়ের কোন ভ্রুক্ষেপ নেই। নীড় অস্ফুটে বলে উঠল,

>>> ইমন তুমি সেরা রেজাল্ট করেছ।

ইমন মাথা নাড়ে

>>> আমি জানি!

>>> তুমি জান...? বলে উঠল নীড়।

ইমনের হৃদয়ে আনন্দের ঢেউ খেলতে লাগল। কিন্তু মাথার ব্যথাটা প্রচন্ড ভাবে বেড়েছে। সহ্য করতে পারছে না ইমন। মনে হলো যেন ওর মাথাটা ছিঁড়ে যাচ্ছে। দপ করে বসে পড়ল ইমন।
অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে যেয়েই আজ এই অ্যাক্সিডেন্ট হলো ইমনের।
ভাগ্যের এ কোন নির্মম পরিহাস! একটি প্রাইভেট কার গা ঘেঁষে চলে গেল। মাথার পিছনে প্রচন্ড ভাবে আঘাত লেগেছে। জ্ঞান শূন্য অবস্থায় পড়ে থাকে রাস্তায়। ওই গাড়ির একটি মেয়ে ইমনকে গাড়িতে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। প্রায় আধাঘণ্টা পর ইমনের জ্ঞান ফিরল। মেয়েটি ইমনের বেডের পাশে এসে দাঁড়িয়ে বলল,

>>> হাই ! আমি নীরা। তুমি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছ। কিন্তু আমি তোমাকে ফেলে পালিয়ে যেতে পারিনি। আমার বিবেক আমাকে চোরের মত পালিয়ে যেতে দেয়নি, বাঁধা দিয়েছে দুর্বোধ্য প্রাচীর তুলে।

ছলছল নয়নে ইমন বলল,

>>> তুমি খুব ভাল মেয়ে নীরা। আমি ইমন ঢাকা মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র। আজ আমার মেডিক্যাল ৪র্থ বর্ষের রেজাল্ট বের হয়েছে। অথচ ভাগ্য আমাকে টেনে এনেছে হাসপাতালে। ইমন মাথা তুলতে পারছে না প্রচন্ড ব্যথা। মাথাটা খুব ভার লাগছে। কেঁদে উঠল ইমন।

ইমনের মাথায় হাত রাখল নীরা।

>>> মিঃ ইমন আমি তোমার বড় রকম ক্ষতি করে ফেলেছি। তুমি আমাকে শাস্তি দাও।

ডুকরে কেঁদে উঠল নীরা, মেয়েটি কাঁদছে। মেয়েটিকে ভাল লাগল ইমনের। কণ্ঠস্বর বেশ মিষ্টি। নীরা বলল,

>>> তোমার মাথায় আঘাত লেগে রক্ত ক্ষরণ হয়েছে প্রচুর। আমি তোমাকে দু'ব্যাগ এবং ম্যানেজ করে এক ব্যাগ রক্ত দিয়েছি। এখন বিশ্রামের প্রয়োজন, তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।

অবাক হয় ইমন। কি আশ্চর্য মেয়ে! আমাকে সে চেনে না। অথচ আমাকে সে ঘুম পাড়াবে? তাও আবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে! আর ভাবতে পারে না ইমন।
ইমন ভাবল ও নীড় হতে পারিনি? কেন এমন হয়? কেন?


রচনাকাল: ১০-০২-২০০৫ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
রানু রহমান

রানু রহমান-এর আরও লেখা (37 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

আপনার লেখাটি এখানে পাঠান >

এই বক্সে আপনার লেখাটি জমা দিন

এখানে আপনার লেখক প্রোফাইলের জন্য 300x300px সাইজের একটি ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

আপনার লেখাটির জন্য এক কপি 1200x675px সাইজের একটি প্রচ্ছদ ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

লেখাটি পাঠিয়ে দিন

প্রবাস
কবিতা • প্রবাস 25 November
সেই দিন সেই দিন নিস্তব্ধ আকাশ, নদীর পাড়ে কাশফুল আর রংধনুর সাত রং। প্রিয় মানুষটির পাশে... দাবানল দাবানল দাবানলে পুড়ছে বন, শহর আর গ্রাম। আগুনের লেলিহান শিখায় সবকিছু খানখান, তবু... বাংলাদেশ বাংলাদেশ বাংলা নামের ভূখণ্ড লাখো শহীদের বুকের তাজা রক্তের দামে কেনা এই দেশ।... ধ্রুবতারা ধ্রুবতারা নিশান্তে উঠেছে এক ধ্রুবতারা, তারে পেতে সত্যি আমরা সবাই যেন পাগলপারা। কষ্ট কষ্ট মনে জমে থাকা অগণিত কষ্টের ঢেউ, বুকে ব্যথা নিয়ে মুখে নেই কেউ... নরকে যেতে নরকে যেতে নরক বুঝি ঐ আকাশের ঐ তারার ঐ ফাঁকে থাকে, তারাদিনের বিলের ধারে... শকুন শকুন বাজারে আগুন লেগেছে। চাল, ডাল, পটল, শসা ও শাক - সব মিলিয়ে... আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক, বিচিত্র আমার ভুবন, তুচ্ছ কিছু নয়, সবই আপনজন। বিবর্ণ বাংলাদেশ বিবর্ণ বাংলাদেশ বৃষ্টির মতো বর্ষণ, তবে বৃষ্টি নয়, বুলেটের তর্জন-গর্জন - বিবর্ণ বাংলাদেশ। আজান আজান মসজিদে ধ্বনিত আজান - ভালোবাসি দেশ, ভালোবাসি মা, মাটি, মাতৃভূমি।
শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব]
ভালোবাসার উপন্যাস • শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] 24 November
প্রিয়তম হে...
গদ্য কবিতা • প্রিয়তম হে... 24 November
এখনও জ্বলছি এখনও জ্বলছি নীড়হারা পাখির মতো ভালোবাসার দাবানলে পুড়ে কয়লা হয়েও আজও জ্বলে যাওয়া এক... আমার গল্পে তুমি আমার গল্পে তুমি তোমার সঙ্গে এক কাপ চা, এক পথে পা, একটা জীবন। প্রিয় মানুষটিকে... পুতুল খেলার দিনগুলো পুতুল খেলার দিনগুলো ছোট্টবেলার পুতুল খেলার দিনগুলো, মেঘের সঙ্গে খেলা আর হারিয়ে যাওয়া শৈশবের মিষ্টি... ভালোবাসার নীল গল্প ভালোবাসার নীল গল্প আজ ভোরটা একটু অন্যরকম নান্দনিক। গোলাপ পাপড়িতে বিন্দু বিন্দু শিশির, সবুজ ঘাসের... নীলস্পর্শ নীলস্পর্শ নিঃসঙ্গতার মুখোমুখি বসে আছে ইয়ানা, বিপরীত পাশে আহান। দুজনই অচেনা, কেউ কাউকে... তোর জন্য আজো মন কাঁদে তোর জন্য আজো মন কাঁদে তখনো ক্লান্ত দুপুর, বকের পালকে লেগে আছে রোদ। তুই এসেছিলি এক পশলা... কালো বরফ কালো বরফ বৃত্ত থেকে একটা মন যদি আঁকো, পাশাপাশি দুটি মানুষ রেখো। দুটি দেহের... কবিতার মত মেয়েটি কবিতার মত মেয়েটি একটি ছেলে, একটি মেয়ে - দু'জনই খুব ভালো বন্ধু। তবু ছেলেটি আরও... একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য ফাগুনের রঙ মনে মেখে কৃষ্ণচূড়ার আগুনে স্বপ্ন পোড়াতে দিইনি - নিজের সুন্দর... স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য নিঃশব্দ, নিঃসঙ্গ এই আমি নিজের থেকে আড়ালে পালিয়ে বেড়াই - নিজস্ব দুঃখগুলো...
পাখিদের সমাচার- [খণ্ড-০১]
ছড়া কবিতা • পাখিদের সমাচার- [খণ্ড-০১] 22 November
তৃতীয় প্রতিবিম্ব তৃতীয় প্রতিবিম্ব স্বচ্ছ একটি আয়না ছিল, দেখতাম তাতে মুখ, সকাল-দুপুর-সন্ধ্যে-রাতে জড়িয়ে থাকত সুখ। চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন একটি বালক বসে আছে ওই দূরে, কিসের এত চিন্তা তাহার বলনি... বৃদ্ধি বৃদ্ধি ছোট থেকে বড় হচ্ছি, সাজছি নতুন সাজে, নানান রঙে রঙিন হচ্ছি এই... বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কখনো সুখ বয়ে আনে কখনো-বা আনে বন্যা, তবুও বৃষ্টির দিনে ভেজা... শীতের দিন শীতের দিন শীতের দিন নিয়ে লেখা ছড়া কবিতা। সকালবেলা কুণ্ডলী পাকিয়ে থাকা, কুয়াশা ভেজা... অভিমানী পরিবার অভিমানী পরিবার আমাদের পরিবারে আমরা পাঁচ ভাই চার বোন - শামীম নিমুর ছড়া কবিতা... জীবনে ও মরণের পরে জীবনে ও মরণের পরে যার যেমন ব্যথা, সে-ই শুধু সেই ব্যথার মর্ম সয়, অন্যের কাছে- কহিলে... কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি - শামীম নিমু এর ছড়া কবিতা। খাক খাক খাক - মোঃ রহমত আলী এর ছড়া কবিতা। জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি - শ্রী বিপ্লব জলদাস এর ছড়া কবিতা।
রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব]
ছোট গল্প • রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব] 18 November
রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] স্নিগ্ধার মোহিনী হাসি দেখে অহনার ভালো লেগে গেল। সে তার ছেলে সাজার... রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] আকাশ, অহনা দুজনই ক্লাসের খুব পরিচিত মুখ। অহনা বেশ আধুনিক। জিন্স, ফতুয়া,... নবমী তিথি নবমী তিথি সুহাসিনীর অনেক ইচ্ছা ছিল আমার বউ হবে। আজ অবশেষে সেই বউ হওয়ার... সুপর্ণার শেষ মেসেজ সুপর্ণার শেষ মেসেজ গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা সাম্যর জীবনে প্রথম প্রেম হয়ে আসে সুপর্ণা।... রূপনগরের অভাব রূপনগরের অভাব রূপনগর গ্রামের অমল ও রূপবতী চারুর ভালোবাসার গল্প। রূপের মোহে অন্ধ সমাজে... অদৃশ্য ডানা অদৃশ্য ডানা ম্যাম, আমি পাখি হব কীভাবে? - ছোট্ট নুরের প্রশ্ন আর মনের ডানায়... শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার গল্প। তুমি থাকো বুকের বাম পাশে তুমি থাকো বুকের বাম পাশে লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল... অতীতের স্মৃতি অতীতের স্মৃতি অতীতের স্মৃতি নিয়ে ছোট গল্প। লজ লজ রীতি চাকমার ছোট গল্প লজ - দৈনিক চালচিত্র।

সংক্ষিপ্ত সংবাদ

ছবি

বিজ্ঞাপন

সংবাদ

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় একটি হত্যা মামলায় সিসিটিভি ফুটেজের সূত্রে এক কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার।

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে

সাহিত্য

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

লিয়ন-নাতাশার ভালোবাসা, ফিরোজা বেগমের ম্যালেরিয়া জ্বর আর নানুর সুস্থ হয়ে ওঠা নিয়ে তৃতীয় পর্ব।

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ উঠেছে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা
বই পরিচিতি

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা - ফিরোজ আহমেদের লেখা বই বিষয়ক আলোচনা।

27 Aug
সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ
বিজ্ঞান প্রযুক্তি

সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ

চলতি অর্থবর্ষে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বড় লক্ষ্য নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা...

18 Jul
সাংবিধানিক ও অসাংবিধানিক
সমালোচনা

সাংবিধানিক ও অসাংবিধানিক

সংবিধানে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পলাইয়া গেলে কি হবে এইটা বলা নাই - মাইন উদ্দিনের...

30 Jun
দৈনিক চালচিত্রের যাত্রা শুরু
ঘোষণা

দৈনিক চালচিত্রের যাত্রা শুরু

Oman দেশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পত্রিকা দৈনিক চালচিত্র এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।...

23 Jun
আবহাওয়া সংবাদ
আবহাওয়ার তথ্য আনা হচ্ছে...
বিস্তারিত আবহাওয়া দেখুন
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  নীতি ও শর্তাবলী  •  ডিসক্লেইমার  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র

প্রথমে উপরের "ভাষা নির্বাচন" থেকে আপনার ভাষা বেছে নিন, তারপর নিচের বাটনে চাপুন।