আমি আসিয়াছি তোমাদের মাঝে,
দ্রুত বিশ্বকে জানিয়ে দাও।
আকাশের যত তারকাপুঞ্জ,
অবাক বিস্ময়ে চেয়ে রও।
ঈশান কোণে মেঘের তর্জনে-গর্জনে,
বয়ে যায় কালবৈশাখী ঝড়।
অবলা, অসহায় মানুষের
বাসের অযোগ্য হবে না ঘর।
আমি তাদের প্রেরণার
মুষ্টিবদ্ধ হাত,
জোনাকি পোকার আলোয়
কাটিয়েছি কত রাত।
বাতাস বহে কালবৈশাখী,
এমনকি সাইক্লোন!
গ্রীষ্মের তপ্ত দুপুরে
দহন করে জীবন।
হাওড়া নদীর পাড়,
তিতাসের ধার,
সুপ্রিয় স্কুল ঘিরে
স্মৃতির সমাহার।
বসন্তে কোকিলের কণ্ঠে মধুর গান,
বাউলের কণ্ঠে প্রাণের তান।
অপেক্ষায় প্রিয়ার কণ্ঠে কবিতাখানি,
প্রবল বেগে বহে তুফান।
ভালোবাসি দেশ, ভালোবাসি মা, মাটি, মাতৃভূমি,
মাতৃকার জয়গান।
কণ্ঠে বাঘের হুংকার, সিংহের গর্জন,
মসজিদে ধ্বনিত আজান।
রচনাকাল: ০৬-১১-২০২৬ ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সকাল ০৮:০০ টা
মন্তব্য করুন