আজকের তরুণ-তরুণীদের মধ্যে প্রেমের ধারণা অনেক সময় স্বপ্ন ও আশার সাথে জড়িয়ে থাকে। কিন্তু বাস্তবে অনেকেই প্রেমে পড়ে সফলতার বদলে আঘাত পায়, এবং ভালোবাসার নামে ছ্যাঁকা খেয়ে ফেরে।
“আমি জানলাম প্রেম মানে” গানটি সেই অভিজ্ঞতারই প্রকাশ। গানের প্রতিটি স্তবকে প্রেমের একটি দিক উঠে এসেছে: যা শুরুতে স্বর্গের মতো মনে হয়, শেষে তা নরকের মতো যন্ত্রণা হয়ে দাঁড়ায়। প্রেমের আশা ও ভরসা, তার পরের বেদনা, মিথ্যা হাসি এবং স্মৃতির জালে আটকে থাকার অনুভূতি, সবই গানে একে একে এসেছে।
এই গানের মূল কথা হলো, প্রেম সবসময় সুখের পথে যায় না। অনেক ক্ষেত্রে তা মানুষকে একাকীত্বে ঠেলে দেয়। তবু গানটি হতাশা থেকে শিক্ষার দিকে তাকায়: ভালোবাসার ব্যর্থতা থেকে মানুষ নিজেকে চিনতে শেখে।
অনেকেই এমন অভিজ্ঞতা থেকে এই গানের সাথে নিজেকে মেলাতে পারবেন।
কিভাবে যে মানুষ প্রেম করে
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
শুকনো গাছের ডাল।
আমি জানলাম, প্রেম মানে
দু’চোখে ভরা তপ্ত নোনাজল,
জানলাম, প্রেম মানে
কচু পাতায় জমে থাকা
একফোঁটা ঘোলা জল।
প্রেমে স্বর্গ, প্রেমে নরক
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
নরকের খাল।
আমি জানলাম, প্রেম মানে
গভীর রাতে কান্নার কোলাহল,
জানলাম, প্রেম মানে
হৃদয় ভাঙানো তা পাষাণের দল।
প্রেমে আশা, প্রেমে ভরসা
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
বেঁচে না থাকাটাই নির্ভেজাল।
আমি জানলাম, প্রেম মানে
অভিনয়ে ভরা মিছে হাসির ছল,
জানলাম, প্রেম মানে
সুখের আড়ালে দুঃখ চিরকাল।
প্রেমে জীবন, প্রেমে মরণ
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
জীবনের নামটাই বদল।
আমি জানলাম, প্রেম মানে
কলিজা পোড়ানো অসহ্য অনল,
জানলাম, প্রেম মানে
পাগল হয়ে পথে পথে ঘোরা অবিচল।
প্রেমে মায়া, প্রেমে ছায়া
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
জাদুর মায়াজাল।
আমি জানলাম, প্রেম মানে-
স্মৃতির বিষাক্তে বোনা মাকড়সার জাল,
জানলাম, প্রেম মানে-
একাকীত্বে ডুবে থাকা বেদনার অজস্র কাল।
রচনাকালঃ ২৫-০৩-২০২৬ইং।
মন্তব্য করুন