ফাগুনের রঙ মেখেছি মনে
কৃষ্ণচূড়া আগুন লেগেছে চোখে,
সে আগুনের আঁচে
পুড়তে দেইনি স্বপ্ন;
স্বপ্নরা তখন বৈশাখী নিমন্ত্রণে গিয়েছিল
বিদেশ বিভুঁইয়ে,
দেশে থাকলে নির্ঘাত পুড়ে যেত
বৈশাখী নিমন্ত্রণ….. ধন্যবাদ তোমাকে!
তোমার জন্য আমার স্বপ্ন গুলো
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে!
আবার আমি রঙ মেখেছি ফাগুনের
ফাগুনের এক একটা দিন,
এক একটা অধ্যায়;
কৃষ্ণচূড়া আগুন অধ্যায় মন রাঙানোর পরিবর্তে
মন পুড়িয়েছে ঢের বেশি!
আমি শুধু একটি স্বপ্ন দেখেছিলাম,
যদিও শ্রাবণের মেঘলা বৃষ্টি বিকেল
আমার খুব প্রিয়!
আমি ফাগুনের রঙ মাখতে চেয়েছি গোপনে
মনে মনে
একা আমি,
আমার একটা কবিতার সুন্দর পৃথিবী আছে
সে পৃথিবী টা অন্য রকম সুন্দর
কখনো সমুদ্র জলে ঢেউয়ে কাঁপন তোলে:
নীল আকাশে নক্ষত্র ফোঁটে….
আর … আর…. আর….
এ পৃথিবীর কেউ কী আমার জন্য অপেক্ষা করে আছে?
আমি জানি, জানি সে নীল আকাশ,
সে সমুদ্র;
সে নিবিড় জ্যোৎস্না রাত্রি!
নাকি প্রজাপতি মনের স্বপ্ন?
কে সে….?
আমি ঠিক জানিনা।
রচনাকাল: ১৫-০৬-২০১৯ইং।
মন্তব্য করুন