হৃদয় আছে বলেই মানুষ স্বপ্ন দেখে
মন আছে বলেই মানুষ ভালোবাসে
কখনো জলের সমুদ্র জেগে উঠে বুকে,
তবুও হৃদয়ে ভালোবাসার সাদা কুয়াশার মতো শিশির জমে:
আকাশ স্রোতে ক্লান্ত মেঘের আনাগোনা
নিচে স্রোত ভাঙা জলের নদী…
জেগে উঠুক বারবার;
জীবনের অ্যালবামে কত বিকেল
ভিড় জমিয়েছিল হিসেব নেই।
একদিন জীবনের সূর্য নিভে যাবে
মানুষ মরে গেলে লাশ হয়ে যায়
এটাই চিরন্তন সত্য!
বসন্ত সময় খুব বেশি দিন স্থায়ী হয় না
একদিন সবুজ পাতার মতো জীবনের সবুজ রঙও ম্লান হয়ে যায়;
একমাত্র মানুষই তো প্রথম পৃথিবীতে
আসার আগে ভালোবাসা অনুভব করেছিল-
মানুষ প্রথম প্রেমের কথা বলেছিল
পৃথিবীতে এক চাঁদ রাতে
ভালোবাসার রঙ ছড়াতে মিষ্টি গোলাপ ফুটেছিল
সেই থেকে আজও গোলাপ প্রিয়!
ভালোবাসার কড়া রঙের উত্তাপ ছড়ায়।
রচনাকাল: ১২-০৬-২০২৬ ইং।
মন্তব্য করুন