নরক বুঝি ঐ আকাশের
ঐ তারার ঐ ফাঁকে থাকে,
তারাদিনের বিলের ধারে
শাপলা-শালুক, বক লুকিয়ে ছবি আঁকে।
যোজন যোজন বন্ধু বসে,
বহে নদী, নদীর ঢেউ, ঊর্মিমালা,
দূর অজানার সঙ্গী হয়ে
এসে মেলে আপন ডানা।
কাঁসায় কাঁসায় ঘণ্টা বাজে,
হুতুম পেঁচা ঘুমুরে নাচে,
তাদের সাথে দেও-দানব
দেখে দেখে ফুলকি হাসে।
চন্দ্র বুঝি চলে গেলে
সঙ্গী হয়ে পথ চলে,
ঐ বাতাবি লেবুর তলে সন্ধ্যা হলে
জোনাক পোকা আলো জ্বলে।
আকাশপানে তারার সনে
সন্ধ্যা হলে আলো জ্বলে,
দিগন্তজুড়ে মেঘের সাথে
আভার সনে কথা বলে।
বাতাস বুঝি ফিসফিস করে,
কানের কাছে এসে বলে,
দূর অজানার কালিমা-রেখা
মুছে গেল ঐ আকাশে।
মসজিদ হতে আজানধ্বনি
মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে
ভেসে আসে।
যাদের আমি ভালোবাসি,
প্রভুর প্রেমে তাদেরই হাসি,
তাদের সাথে হাসিমুখে
নরকে যেতেও রাজি আছি।
রচনাকাল: ২৩-১০-২০২৬ইং।
স্থান - কর্নেল বাজার, আখাউড়া।
সময়: ০৮:০০ টা
মন্তব্য করুন