নবমী তিথি যাঁরা আমাকে মানুষ করেছেন: বিশ্ব শিক্ষক দিবসে আমার শিক্ষাগুরুদের স্মরণ আমাকে পাঠ করে দেখ মায়া I Wrote সুপর্ণার শেষ মেসেজ প্রথম প্রেম বুদ্ধিমান দাদু আত্মার কান্না অচেনা ফোন নম্বর
LIVE
ই-পেপার
ছোট গল্প

নবমী তিথি

লেখক: বাঁধন মৈত্র

প্রকাশ: 06 October, 2026, 09:32 PM

সুহাসিনীর অনেক ইচ্ছা ছিল আমার বউ হবে। আমার সঙ্গে সংসার বাঁধার অনেক শখ ছিল ওর। আজ অবশেষে সেই বউ হওয়ার শখ আমার সুহাসিনীর পূর্ণ হয়েছে।

আমার নাম অমরেশ সাহা। কিন্তু সুহাসিনী আমাকে বরাবরই ‘সাহাবাবু’ বলে ডাকত।

আমাদের পরিচয় কলেজ থেকে। তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমাদের মধ্যে। দীর্ঘ সাত বছরের প্রেমের পর পারিবারিকভাবেই আমাদের বিয়ে ঠিক হয়। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল, আমাদের বিয়ে হবে নবমীর এক জোছনা রাতে। সেইভাবেই তারিখ ঠিক করেছিলাম আমরা।

প্রথমে কেউ আমাদের মেনে নেয়নি। আমাদের পরিবারের কেউই রাজি ছিল না আমাদের বিয়ে দিতে। কিন্তু শেষ পর্যন্ত আমরা এক হয়েছি আমাদের ভালোবাসার দৃঢ়তার কারণে। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি কখনো।

আমার অনেক ইচ্ছা ছিল- আমি সুহাসিনীর সঙ্গে সংসার করব, ঘুরব, ফিরব, বিয়ের পর একসঙ্গে থেকে ঝগড়া করব, আবার ভালোবাসব। আরও কত কী! সেই ছোট ছোট স্বপ্নগুলোই তো আমার কাছে পুরো একটা জীবনের সমান ছিল।

কিন্তু আমার সুহাসিনীর এত ইচ্ছা ছিল না কখনোই।

একদিন আমি ওকে বলেছিলাম-

“আচ্ছা সুহাসিনী, আমার যে তোমাকে বিয়ে করার পর কত ইচ্ছা! কিন্তু তুমি তো কখনো আমাকে তোমার ইচ্ছার কথা বললে না! শুধু ভালোবেসেই গেলে!”

সেদিন সে আমাকে তার ইচ্ছার কথা বলেছিল। ওর কথা শুনে নিজেকে সামলাতে না পেরে আমি কান্না করে দিয়েছিলাম। মনে হয়েছিল, এতদিন যাকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করেছি, সে যেন নিজের ভবিষ্যৎটুকুও আমার হাতের বাইরে রেখে দিয়েছে।

সুহাসিনী আমাকে বলেছিল-

“নববধূ যেমন সাজে, আমিও ঠিক তেমনভাবেই হাতে শাঁখা-পলা, পায়ে আলতা, সিঁথিভরা সিঁদুর নিয়ে দুনিয়া ছাড়ব, সাহাবাবু! এ যে আমার বড় সাধ।”

সেদিন আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম-

“এসব তুমি কী বলো, সুহাসিনী? আমি বেঁচে থাকতে আমার থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কেউ না। তুমি এসব মুখে আনবে না কখনো আর।”

তারপর সুহাসিনী হাসতে হাসতে বলেছিল-

“আরে পাগল! তোমার হাতের সিঁদুর নিয়ে দুনিয়া ছাড়ব- এর থেকে সুখের আর কিছু আছে? এটা যে আমার সৌভাগ্য, সাহাবাবু। আমার সাহাবাবুর হাতের সিঁদুর পড়ার পর আমি যেখানেই থাকি, সুখে-শান্তিতেই থাকব। বোকা!”

কিন্তু আমি ওকে আর কথা বাড়াতে দিইনি। কেননা, আর কটা দিন পরই তো আমরা এক হব। দীর্ঘ সাত বছর পর আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে এই নবমীর রাতে। এখন এসব বলে মন খারাপ করার কোনো কারণই নেই। এখন আমাদের আর কোনো বাধা নেই। অন্তত আমি তাই বিশ্বাস করতে চেয়েছিলাম।

যাই হোক, অবশেষে আজ সেই নবমী তিথি।

আমাদের সারাজীবনের স্বপ্নের নবমী তিথি।

আজ আমার সুহাসিনী আমার হাতের সিঁদুর সিঁথিভরে পড়েছে। আমার জন্য পায়ে আলতা পরেছে, হাতে শাঁখা-পলা পরেছে। একদম নববধূর মতো সেজেছে আমার সুহাসিনী- আজ, যেমনটা সে চেয়েছিল।

আমার সুহাসিনীর সব ইচ্ছাই পূরণ হলো।

কিন্তু আমার ইচ্ছা যে পূরণ হলো না কিছুই!

আমাকে একবার নববধূর সাজে ‘সাহাবাবু’ বলে ডাক পর্যন্ত দিল না আমার সুহাসিনী আজ! যে ডাকের জন্য সাত বছর অপেক্ষা করেছি, সেই ডাকটুকুও আজ আমার কানে পৌঁছাল না।

আমার স্বপ্ন আর পূরণ হলো না কিছুই!

আচ্ছা, আমার সুহাসিনীর কী হয়েছিল?

আমার এত আফসোস হচ্ছে কেন?

আজ তো ও আমার বউ। আমাদের দুজনকে আলাদা করে দেওয়ার মতো আর কেউ নেই আজ। কিন্তু সুহাসিনী কেন আজ আমাকে এভাবে বেঁধে দিল? কেন আমার হাতের নাগালের এত কাছে থেকেও আমাকে একেবারে অসহায় করে রেখে গেল?

আজ নবমী তিথির রাতে এই শ্মশানে, এই শেষ ঠিকানার কাছে দাঁড়িয়ে আমার ঘুমন্ত সুহাসিনীকে নিজ হাতে সিঁদুর পরালাম আমি। নিজ হাতে শাঁখা-পলা পরিয়ে দিলাম। নিজ হাতে আমার সুহাসিনীর পায়ে লাল টকটকে আলতা পরিয়ে দিলাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল, তবু থামতে পারিনি। এ তো তার শেষ ইচ্ছা- আর এই শেষ ইচ্ছেটুকু পূরণ করার অধিকারটুকুই এখন আমার কাছে বাকি।

জানো, তখন আমার মনে পড়ছিল আমার সুহাসিনী আমাকে বলেছিল-

“নববধূ যেমন সাজে, আমিও ঠিক তেমনভাবেই হাতে শাঁখা-পলা, পায়ে আলতা, সিঁথিভরা সিঁদুর নিয়ে দুনিয়া ছাড়ব, সাহাবাবু! এ যে আমার বড় সাধ।”

আচ্ছা, আজ আমার সুহাসিনী কি সত্যি সুখী? আমার হাতের সিঁদুরে, আমার ভালোবাসায়, এই অসম্পূর্ণ বিয়েতে- সে কি সত্যিই তার সাধ পূর্ণ হয়েছে?


রচনাকাল: ০৪-১০-২০২৬ইং।

লেখক: বাঁধন মৈত্র
শিক্ষার্থী: বাংলা বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকা কলেজ ক্যাম্পাস)

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
বাঁধন মৈত্র

বাঁধন মৈত্র-এর আরও লেখা (5 টি)

●
●
●
●
●

সংক্ষিপ্ত সংবাদ

লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ
চাকরির বিজ্ঞপ্তি

লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ

16 Sep
E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE
কবিতা

E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE

E ziua ta, frumoasă Românie Ca tine alta în veci n-o să mai fie...

16 Sep
শুধু সাধ খুঁজে পাবার
গল্প

শুধু সাধ খুঁজে পাবার

বি আর টি সি। রাজশাহী-দিনাজপুরে যাবার সরাসরি যোগাযোগ মাধ্যম বলতে আক্ষরিক অর্থে এটিই শুধুমাত্র।...

15 Sep
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
সংবাদ

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:

14 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

সংবাদ

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসবে ভক্তদের মিলনমেলা, পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নবীন ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

দুই বিঘা জমি
কবিতা

দুই বিঘা জমি

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন,...

28 Aug
ভাঙ্গার গান
গান

ভাঙ্গার গান

কারার ওই লৌহ-কপাট, ভেঙে ফেল্ কররে লোপাট রক্ত-জমাট, শিকল-পূজার পাষাণ-বেদী। ওরে ও তরুণ ঈশান,...

27 Aug
অক্ষমা
কবিতা

অক্ষমা

যেখানে এসেছি আমি, আমি সেথাকার, দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার...

27 Aug
দেশান্তরী
কবিতা

দেশান্তরী

প্রাণ-ধারণের বোঝাখানা বাঁধা পিঠের ‘পরে, আকাল পড়ল, দিন চলে না, চলল দেশান্তরে। দূর শহরে...

27 Aug
হিন্দুস্থান
কবিতা

হিন্দুস্থান

মোরে হিন্দুস্থান বারবার করেছে আহ্বান কোন্ শিশুকাল হতে পশ্চিমদিগন্ত-পানে ভারতের ভাগ্য যেথা নৃত্যলীলা করেছে...

27 Aug
অবর্জিত
কবিতা

অবর্জিত

আমি চলে গেলে ফেলে রেখে যাব পিছু চিরকাল মনে রাখিবে, এমন কিছু, মূঢ়তা করা...

27 Aug
হে যক্ষ সেদিন প্রেম তোমাদের
কবিতা

হে যক্ষ সেদিন প্রেম তোমাদের

হে যক্ষ, সেদিন প্রেম তোমাদের বৃদ্ধ ছিল আপনাতেই পদ্মকুঁড়ির মতো। সেদিন সংকীর্ণ সংসারে একান্তে...

27 Aug
আমাদের ছোট নদী
কবিতা

আমাদের ছোট নদী

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে  বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।  পার হয়ে...

27 Aug
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র