কালো মেঘে ঢাকে আকাশ, চারদিকে আঁধার,
বিভীষিকার ছায়ায় মানুষ দিশেহারা বারবার।
হাসির বদলে চোখে নামে অশ্রুভেজা রাত,
ভেঙে যায় কত স্বপ্ন, থেমে যায় পথচলা।
আগুন জ্বলে দাউদাউ, পুড়ে যায় ঘরবাড়ি,
আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশের চারিধারি।
মায়ের বুকে শিশুর কান্না, শূন্য আপন ঘর,
প্রিয়জনের স্মৃতি বুকে কাঁদে নিরন্তর।
তবু আঁধার কাটে না যে, ফুরায় না রাত,
ধ্বংসস্তূপে চাপা পড়ে স্বপ্নের প্রভাত।
চোখের জলে ভিজে থাকে হারানোরই স্মৃতি,
বিভীষিকার বুকে হারায় জীবনের সব গীতি।
লেখক: বাঁধন মৈত্র
শিক্ষার্থী: বাংলা বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
রচনাকাল: ২৬ অক্টোবর ২০২৬ইং।
মন্তব্য করুন