অভিমানী পরিবার অকথিত পৃথিবী এক্কান লইয়া যান নবমী তিথি যাঁরা আমাকে মানুষ করেছেন: বিশ্ব শিক্ষক দিবসে আমার শিক্ষাগুরুদের স্মরণ আমাকে পাঠ করে দেখ মায়া I Wrote সুপর্ণার শেষ মেসেজ প্রথম প্রেম
LIVE
ই-পেপার
ছোট গল্প

শুধু সাধ খুঁজে পাবার

লেখক: ফাহমিদা রিয়া

প্রকাশ: 15 September, 2026, 09:58 PM

বি আর টি সি। রাজশাহী-দিনাজপুরে যাবার সরাসরি যোগাযোগ মাধ্যম বলতে আক্ষরিক অর্থে এটিই শুধুমাত্র। বাসে তুলে দিতে আসা হাজবেন্ডকে জানালায় হাত নেড়ে বিদায় জানাতে গিয়ে জানালার পাশের সিটে বসা সহযাত্রীর সাথে চোখাচোখি হলো। দৃষ্টিতে হাসির ছটা, স্বাগত জানালো যেন। পরনে থ্রি পিস। ওড়নায় আধো ঘোমটায় ঢাকা মুখখানি প্রথম দেখাতেই স্বস্তি জাগালো লম্বা সময়ের সহায়ক ভেবে।

আলো ফোটা ভোরে ছুটে চলেছে বি আর টি সি চারপাশের নিস্তব্ধতা চিরে। দুপাশে বন্ধ দোকানপাট, যান চলাচলের অপ্রতুলতা। কিছুদূর পরপর সদ্য জেগে ওঠা গ্রামের টুকরো টুকরো ছবি। কখনো বা গাড়ির সাথে তাল মিলিয়ে গাছপালা, সবুজ ক্ষেত, ছোট বড় জলাশয় ছুটছে সঙ্গী হয়ে। সাধারণত জার্নির এই লম্বা মুহূর্তগুলোর একাকিত্বে বরাবরই সঙ্গী হয় বহুদিন ধরে শেষ করতে না পারা অসমাপ্ত কোনো গল্পের বই কিংবা জমানো ঈদসংখ্যাগুলোর যে কোনোটা।

কিন্তু আজ সঙ্গে নেই কোনোটাই। প্রস্তুতি ছাড়াই আজ আমি আমার বাবার বাড়ি রওনা হয়েছি। বরাবরের আনন্দবাড়ি আমার বাবার বাড়ি যাচ্ছি আমি নিরানন্দ মনে, চিন্তাচ্ছন্ন হয়ে। কিছুদিন থেকেই বাবার শ্বাসকষ্টটা বেড়েছে। ফোনেই বলেন, এবার কিছুতেই স্বস্তি হচ্ছে না। মাঝে কথাও হয় না। কথা বললে বাড়ে। গত পরশু স্ক্রিনে আব্বা কলিং ভেসে উঠতে খুশি মনে ফোনটা কানে দিয়ে বলি, আব্বা?

আব্বার জবাব শুনে অস্থির হই, কথা বলতে নিবৃত্ত করি উপর্যুপরি অনুরোধ করে বলি,
» আব্বা পরে কথা বলবো। শ্বাসকষ্টটা বেড়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে আব্বা।

তাগাদা দিয়ে বলি, ইনহেলার নিতে, নেবুলাইজার নিতে। প্রথমটায় না চাইলেও অবশেষে আব্বা থেমে যান। মনটা চঞ্চল হয়। পরদিন খবর জানতে চাইলে আব্বা ক্লিনিকে যাচ্ছেন এটুকুই জানতে পারি।

মনটায় ঝাপটা লাগে জোরে। সান্ত্বনা দেই নিজেকে। হয়তো শ্বাসকষ্টের কারণে অক্সিজেনের স্বল্পতা বোধ করছেন আব্বা। গতবারের মতো সুস্থ হয়ে ফিরবেন। গুরুতর কারণ হলে তো কেউ না কেউ জানাতো।

হায়রে সংসার, মায়া নাকি মোহ। আষ্টেপৃষ্ঠে বেঁধে সে কি ব্যস্ততা। অহেতুক আর অযথা। বাবা মা সারাটা জীবন এমনি ব্যস্ততায় তো আমাকেও পেলে পুষে বড়টি করলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত(!) করলেন, পাত্রস্থ করলেন। সংসার গড়ে দিলেন মনের মতো।

কিন্তু তাঁদের অখণ্ড অবসরে দুটো দিন সময় দিতে ছুটে যাইনি। জীবনভর পরিশ্রম শেষে ক্লান্ত দিনগুলিতে একটু যত্ন আত্তির পরশ কবার বুলিয়েছি বাবা মায়ের কাছটিতে বসে?

ছয় ঘণ্টার সময় সাঁতরে কেন পৌঁছাইনি বাবা মায়ের মাঝখানটিতে বসে টুংটাং শব্দ তুলে ঈষদুষ্ণ হরলিক্সের মগ হাতে তুলে দিতে কিংবা গরম স্যুপের বাটিতে ছোট ছোট চুমুক, নিদেনপক্ষে ধোঁয়া ওঠা আদা চায়ের সাথে বাবা মায়ের স্মৃতি রোমন্থনের সময়টাকে আনন্দঘন করতে।

নিজের সংসার সন্তানদের সুবিধা বুঝে বছরান্তে আঙুল গোনা সময় নিয়ে বাবা মায়ের কাছে যাই। নির্লজ্জভাবে দায়িত্বহীনতার দায়িত্বজ্ঞান দেখাই। আরও দুটো দিন থাকার আকুতি মাড়িয়ে চলে আসি সংসারের অমোঘ টানে।

দিনমান ফাঁকা বাড়িটা। জীবন জীবিকায় ব্যস্ত সবাই। হাতের কাছে খাবার এগিয়ে দেয়া, গরম পানিটা সময়মতো দেয়া, টেবিলটা রেডি করা, এই মৌলিক প্রয়োজনগুলো একান্ত দরকার। পুরনো কাজের মানুষগুলোকে অনুরোধ করি সময়মতো আসতে, বাড়তি পারিশ্রমিকের টোপ দেখাই।

রশিদা, মজনুরা অনুরোধের ঢেঁকি গিলে। ফলাফলে কখনও আসে। কখনও সকাল গড়িয়ে দুপুর গড়ায় অপেক্ষার সবকটি প্রহর গড়িয়েও অনুপস্থিত থাকে। বাবা মায়ের অসহায়ত্ব দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

জার্নির একাকিত্বে মনে ভিড় করে অপরাধবোধের চিত্রাংশ। সহযাত্রীর মুহুর্মুহু ফোনালাপে চিন্তাচ্ছেদ ঘটে। দৃষ্টি বিনিময় হয়, হয় আলাপচারিতাও।

বলি,
» বাচ্চারা বারবার ফোন দিচ্ছে বুঝি?

ম্লান হাসি ফুটিয়ে বললেন,
» আমি নিঃসন্তান। আমার ভাই বোনদের সবকটি বাচ্চারা আমাকে মা ডাকে। খুব ভালোওবাসে।

এরপর একটু একটু করে কখন যেন একে অপরের সুখ দুঃখগুলি ভাগাভাগি করেছি দুজনে অনেকটা অজান্তেই। উনি পরমাত্মীয়ের মতো কাছের মানুষ হয়ে বলে চলেন নিজের কথা। মিষ্টি চেহারাটা কখনো উচ্ছলতায় ভরে ওঠে, কখনো বিষাদে বিষণ্ণ হয়। জল টলমল করে সুন্দর চোখ দুটি। অকপটে বলে চলেন সুখ দুঃখের বার্তা।

রাজশাহী থেকে আমার হাজবেন্ডের ফোন আসে। ঢাকা থেকে আমাদের সবার বড় আপা এবং ভাই দুপুরের ফ্লাইটে সৈয়দপুর হয়ে দিনাজপুর পৌঁছুলেন এইমাত্র। আমার বাবার বড় আদরের ভাগ্নী ভাগ্নে।

‘বুকটা কেঁপে ওঠে। কেন? হঠাৎ?’

একটু পরে ছোট ভাইয়ের ফোন। স্টপেজের আগেরটায় অপেক্ষা করছে। ওখানে নামতে বলে।

এবার সহযাত্রীর হাত চেপে ধরি আমি।
বলি,
» আপা আমার খুব ভয় করছে।

সব সান্ত্বনা কণ্ঠে ঢেলে আশ্বস্ত করেন।
বলেন,
» আপনার স্টপেজের পর আমার স্টপেজ। অসুবিধা নেই, আমি আপনার সাথেই নেমে যাব। হাতটা ধরেন পরম মমতায়। ঘাবড়াবেন না আপা। নামবার আগে আমার ফোন নাম্বারও তুলে নেন।

আমি শত চেষ্টাতেও স্বাভাবিক হতে পারি না। অজানা আশঙ্কায় আর তার সান্ত্বনার আশ্বাসে দুহাতে সময় ঠেলে চলি।

নির্ধারিত স্টপেজে নামি দুজনে। লকারে লাগেজ চিহ্নিত করি সহযাত্রীর সাথে। অদূরে অপেক্ষমাণ আমার একমাত্র ভাই। এগিয়ে আসতেই জিজ্ঞেস করি…
» আব্বা কেমন এখন?

শুকনো মুখে জবাব দেয় ভাই…
» ভালো নেই আব্বা, ভালো নেই।

মাথায় আকাশ ভেঙে পড়ে। আর কিচ্ছু মনে থাকে না। সারাটা পথের মঙ্গলাকাঙ্ক্ষী সহযাত্রীর কথা বেমালুম ভুলে যাই। এক ছুটে হাজির হই ভাইকে অনুসরণ করে পথের বিপরীত পাশে ‘জিয়া হার্ট ফাউন্ডেশন’। সহযাত্রীকে ‘আসি’ বলবার মতো সৌজন্যতাটুকুও নয়।

আই সি ইউর টানা বারান্দায় আমার নিষ্ফল প্রার্থনা বিলাপ আর স্বজনদের সমব্যথার মাঝে অচেনা নাম্বার থেকে ফোন এলো।
» আপা আপনার আব্বা কেমন আছেন?

» কে?

» আমি আপনার সহযাত্রী। একটু আগেই বি আর টি সি তে এলাম পাশাপাশি।

অন্তর ছুঁয়ে গেল এই কঠিন সময়ে সহযাত্রীর আন্তরিকতায়। কান্নাগুলো ঠেলে এলো আবেগতাড়িত হয়ে। বললাম…
» আমার আব্বা ভালো নেই আপা, গত রাত থেকে লাইফ সাপোর্টে আছেন।

» আপা ভেঙে পড়বেন না। কাঁদবেন না আপা। চিকিৎসা চলছে তো, ভালো হয়ে যাবেন। দোয়া করেন, শুধু দোয়া।

এভাবে প্রতিদিন প্রতিবেলা খবর নিতেন, সাহস দিতেন। বলতেন- ‘দোয়া পড়বেন আর পানির বোতল রাখবেন, পানি খাবেন ঢোকে ঢোকে অবশ্যই।’

চার দিন পর নতুন দিনের আলো ফুটবার আগেই সব শেষ। আমার পথ চলার প্রদীপ, বিশাল বৃক্ষছায়া, ভালোবাসার অবলম্বন আমার বাবা আর নেই।

ভেঙে চুরে যাওয়া দুঃসময়ে নিমজ্জিত আমি ফোন ধরতে অপারগ হই। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়। অবশেষে আবারও একদিন কথা হয়।

» আপা আমি চলে যাচ্ছি। হাজবেন্ড এসেছেন। রংপুর হয়ে রাজশাহী ফিরবো। ভালো থাকবেন।

» আপনিও ভালো থাকবেন।

শোকের সাগরে উত্তাল হয় অনাকাঙ্ক্ষিত কষ্টগুলো। সহযাত্রীকে মনে পড়ে। ফোন করতে গিয়ে খেয়াল হয় নাম্বার তো সেভ করা হয়নি। অনেক মিসকল রিসিভ কলের ভিড়ে খেই হারিয়ে ভাসতি উষসীকে ডাকি। বলি,
» কদিন আগের বারবার করা নাম্বারটা খুঁজে সেভ করে দাও।

বহুবার মিস কল হয়ে থাকা এক নাম্বার খুঁজে পায় উষসী। বলে…
» কি নামে সেভ করবো ফুপুজি?

» নাম তো জানি না। বিআর টি সি আপাই লিখো।

সময় গড়ায়। ফিরি আপন ঘরে। অন্তঃসারশূন্য হৃদয়ে কষ্টের আছড়ে পড়া ঢেউগুলোতে স্মৃতির অতলে তলিয়ে হাতড়ে বেড়াই আব্বাময় দিনগুলো।

মনে পড়ে দুঃসময়ের বন্ধুটিকে। কল লিস্টে বি আর টি সি আপার নামে কল দেই। ওপাশ থেকে ভেসে আসে নারী কণ্ঠ।

» হ্যালো…

» কে বলছেন? কাকে চাইছেন?

আমি আমতা আমতা করি। এলোমেলোভাবে বোঝাতে চেষ্টা করি পঁচিশে এপ্রিল বি আর টি সি বাসযাত্রায় সহমর্মিতা আর সমব্যথীর জন্য কৃতজ্ঞতা চিত্ত স্মরণ করছি সেই সহযাত্রীকে। তিনি সেই কিনা।

ওপ্রান্তের কণ্ঠটা এবার বিস্ময়ের ঘোর ঝেড়ে ফেলে বলে…
» আপনি কি রিয়া আন্টি?

আমি চমকে উঠি,
» হ্যাঁ.. হ্যাঁ.. কিন্তু আপনি?

কণ্ঠে ভালোবাসার উষ্ণতা ঢেলে বলে ওঠে…
» আমি ইয়াসমিন, আপনার সামনের বাড়ির প্রতিবেশী। কিন্তু আপনার সহযাত্রীর সাথে আমার নাম্বারটা গড়বড় হলো কিভাবে ভাবছি।

ভূপতিত হই আমি,
» ইয়াসমিন? তুমি? কিন্তু…

খোলাসা হলো ব্যাপারটা পরে। আমার দুঃসময়ে প্রিয় মানুষগুলো আমার দুঃখগুলো শেয়ার করেছে, করতে চেয়েছে। ইয়াসমিনও বারবার কল দিয়েছে, আমি মিস করেছি পরিস্থিতির অপারগতায় হয়তোবা।

এক দুই করে দিন মাস গড়ায়।

ক্ষণিকের সঙ্গী, দুঃসময়ের বন্ধু, কষ্টের সাথী এবং ভবিষ্যতের উদ্ভূত পরিস্থিতির দিকনির্দেশনা তাঁর অভিজ্ঞতার আলোকে সেদিন অগোচরেই আলাপচারিতায় এসেছিল, ভেবে বিস্মিত হই। বিভিন্ন সময়ে ঋণ অনুভব করি আমি তাঁর। যে ঋণ শোধরাবার সাধ্য আমার নেই। শুধু সাধ খুঁজে পাবার।

কিন্তু কোথায় কিভাবে পাব আমার কাঙ্ক্ষিত বিআর টি সি আপাকে???


রচনাকাল: ১৪-০৯-২০১৯ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ফাহমিদা রিয়া

ফাহমিদা রিয়া-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

সংক্ষিপ্ত সংবাদ

জীবনে ও মরণের পরে
ছড়া কবিতা

জীবনে ও মরণের পরে

যার যেমন ব্যথা, সে-ই শুধু সেই ব্যথার মর্ম সয়, অন্যের কাছে- কহিলে কভু মালিশের...

18 Sep
কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব
প্রবন্ধ ও নিবন্ধ

কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব

কবিদের বিপদে কবিদের জন্য একটি সঞ্চয়ী ফান্ড থাকলে কেমন হয়? আর এটাই হয়তো একদিন...

17 Sep
Cafea și flori
কবিতা

Cafea și flori

Adrian Bexa এর কবিতা Cafea și flori।

16 Sep
লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ
চাকরির বিজ্ঞপ্তি

লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ

লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ।

16 Sep
শুধু সাধ খুঁজে পাবার
ছোট গল্প

শুধু সাধ খুঁজে পাবার

শুধু সাধ খুঁজে পাবার গল্প।

15 Sep
শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া
অনু কবিতা

শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া

নেটওয়ার্কের যুগে বোকা মুরগি ও দুশ্চরিত্র শেয়ালের গল্প।

15 Sep
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
দেশের সংবাদ

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

14 Sep
ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের
জরুরী সংবাদ

ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের

ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন।

13 Sep
যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার

নাসা যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

12 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

সংবাদ

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার

অপ্রতিম হত্যা মামলায় কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার।

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: ১০ম রাতেও বিমান হামলা, ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: ১০ম রাতেও বিমান হামলা, ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নবীন ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা
বই পরিচিতি

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা - ফিরোজ আহমেদের লেখা বই বিষয়ক আলোচনা।

27 Aug
সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ
বিজ্ঞান প্রযুক্তি

সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ

চলতি অর্থবর্ষে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বড় লক্ষ্য নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা...

18 Jul
সাংবিধানিক ও অসাংবিধানিক
সমালোচনা

সাংবিধানিক ও অসাংবিধানিক

সংবিধানে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পলাইয়া গেলে কি হবে এইটা বলা নাই - মাইন উদ্দিনের...

30 Jun
দৈনিক চালচিত্রের যাত্রা শুরু
ঘোষণা

দৈনিক চালচিত্রের যাত্রা শুরু

Oman দেশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পত্রিকা দৈনিক চালচিত্র এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।...

23 Jun
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  নীতি ও শর্তাবলী  •  ডিসক্লেইমার  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র