[পর্ব: ০৪]
পাঁচ দিন পর ক্যাম্পাসে শুরু হল (তুখোড় ছাত্র) আকাশ আহমেদ এর একক চিত্র প্রদর্শনী। দু’দিন আগে স্নিগ্ধা অহনাকে ওই দিন ক্যাম্পাসে নীল শাড়ি পরে আসতে বলেছে। বেশ কিছু দিন থেকে আকাশ বুঝতে পেরেছে সে অহনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। দিন-রাত অহনাকে নিয়ে ভাবে। অথচ সাহস করে সে অহনাকে কিছু বলতে পারছে না। বিষয়টি সে স্নিগ্ধার উপর ছেড়ে দিয়েছে।
স্নিগ্ধা, “আকাশ অহনার” ভালোবাসার পরম সেতু মেইল বন্ধন টা জুড়ে দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বাইকের পরিবর্তে নিজেই প্রাইভেট কার ড্রাইভ করে একটু সকালেই ক্যাম্পাসে এসেছে অহনা। সবাই অহনাকে দেখে চুপসে গেছে- হাওয়া বেরিয়ে যাওয়া বেলুনের মতই। অহনা নীল শাড়িতে নীল পরী সেজে এসেছে। সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ও স্নিগ্ধার সাথে এদিক সেদিক ঘোরাঘুরি করল।
স্নিগ্ধা অহনাকে নিয়ে একটি গ্যালারিতে ঢুকলো। সুন্দর কয়েকটা শিল্প কর্মের ওপর অহনার চোখ জোড়া স্থির হয়ে গেল। দু’একটা ছবি স্পর্শ করে বলল:
--- উফ্ মনে হচ্ছে এগুলো জীবন্ত কোন ছবির ক্যানভাস। ইশ্ ছবি গুলো যদি আমার হতো? ধন্য হয়ে যেতাম।
অহনার কথা শুনে আকাশ আড়াল থেকে মুখ টিপে হাসে। গ্যালারিতে শহরে এবং গ্রাম্য দুই চিত্রই ফুটে উঠেছে নিখুঁত ভাবে। সকালটা বেশ ফুরফুরে লাগছে অহনার কাছে। ওরা আগে-পরে এগুতে এগুতে ছবিগুলো দেখছিল। ভিড়ও ছিল প্রচুর। আকাশের এই বাড়তি গুণের কথা অনেকের কাছে অজানা।
হঠাৎ একটা ছবির ক্যানভাসে দাঁড়িয়ে অহনা নিজের ছবি দেখে ভূত দেখার মত চমকে উঠলো।
--- একি? আমার ছবি...? নীল শাড়ি পরিহিতা এই আমি দেয়ালে ছবি হয়ে দাঁড়িয়ে আছি? হুবহু আমার প্রতিচ্ছবি? এও কি সম্ভব? আকাশ আমাকে এরকম সাজে কল্পনা করেই রং তুলির আঁচড়ে পরিপূর্ণ এক মানবী করে তুলেছে? বড় অদ্ভুত আর্টিস্ট আকাশ।
--- আকাশ.. আকাশ? কোথায় তুমি? সাহস থাকলে সামনে এসে দাঁড়াও..। আকাশ আমাকে পুরো একটা লেডিস গ্যাং বানিয়ে ফেলেছে। আমার কত বন্ধুরা দেখছে? এটা দেখে ওরা কি ভাবছে?
স্নিগ্ধা মুখ টিপে হাসলো। ও বলল:
--- ব্যস, ব্যস থামলে কেন? এখন সাংবাদিকদের ডেকে একটা সম্মেলন করে উল্টো রিপোর্ট করে দাও না সোনা।
--- হুম, দেব না।
হেসে ওঠে অহনা।
--- আমি ফেঁসে গেছি। আকাশ আমাকে ভালোবাসার কারেন্ট জালে ফেঁসে দিয়েছে। কিন্তু ওই জংলা ঝোপের মাঝে ওটুকুই সাদা কি যে অপরূপা দেখাচ্ছে। ওই কাশফুল শুধু সুন্দর নয়, সে শরৎ প্রকৃতির গহীন বুকে আমি মিলেমিশে একাকার হয়ে গেছি। আমাকে নীল শাড়িতে ওই কাশবনেই মানায় বেশি। নদীর বুকে ছড়া ছড়া সাদা ফুল রৌদ্দুরে ঝিকমিক বাতাসে এলোমেলো দুলছে। তার মাঝে আমার শাড়ির আঁচল বাতাসে উড়ছে।
আকাশ কোথায় আছে বুঝে নিতে অহনা তাকালো চারিদিকে। নিমিষেই আকাশ অহনার সামনে এসে দাঁড়ালো। বিনীত কণ্ঠে করজোড়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল:
--- হাই! দেবী..... অপরাধ মার্জনা কর। দেবী... সত্যিই তুমি অপরূপা সুন্দরী। আমি তোমাকে এভাবেই জয় করতে চেয়েছি। তোমাকে গভীর কাশবনে নীল শাড়ি পরিয়ে তোমার সকল রহস্যময়তাকে উন্মোচন করতে চেয়েছি।
ও দেয়ালের ছবিটাকে স্পর্শ করে বলল:
--- এ এক পবিত্র বিষাদ! পিকাসোর রং তুলির আঁচড়ে হৃদয়ের উষ্ণতা ঢেলে ফুটিয়ে তুলেছি তোমাকে। তুমি যে "রোমান্টিক প্রেমিকা" শুধুই আমার।
--- আচ্ছা..!
অহনার দু’চোখে আনন্দ অশ্রু টলমল করে ওঠে।
--- একি শুধুই স্বপ্ন (ড্রিম?)..!
আকাশ দু’চোখ বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিল:
--- কেন? আর... আর.. অহনা, তুমি দেখছি স্বপ্নে বিভোর হয়ে আছ। কিন্তু ম্যাডাম, এটা রিয়েল!
অহনা বলে:
--- কিন্তু..
এই “কিন্তু” শব্দটা তীব্র ও চাপা।
--- কিন্তু এই ছবি আর আমি এই দুই এর এত মিল হলো কী করে? তুমি কী জানতা? আজ আমি নীল শাড়ি পরে আসব? ছবিতে তোমার সৃষ্ট মৃত্তিকার গহনা পরে আসব, কেডস এর বদলে হাইহিল পরবো। নীল ব্লাউজটার এত মিল। আর কপালের মাঝখানে সেই নীল টিপটাও। বাঁধনহীন চুলে তিনটা সাদা গোলাপ গুঁজে রাখা....... এও কী সম্ভব? সব কিছুই একটা স্বপ্নের মত লাগছে আমার কাছে।
--- আজ আমি শাড়ি পরেছি, হাতে চুড়ি। মনের মত সেজেছি, এ বিষয়ে কোথাও কী ইন্টারভিউ দিয়েছি? এমন হতে পারে, আর তুমি তা শুনে ফেলেছ?
(চলমান……)
রচনাকাল: ০৮-১২-২০১৬ইং।
মন্তব্য করুন