গতকাল গভীর রাতের সাদা ডানা খসে একটা সমুদ্র ডুবে গেছে,
কেউ কেউ আবার বলছে- নদীর বুকে সমুদ্রের মৃত্যু হয়েছে।
কোনটা সত্য?
ও এখন একাবিংশ শতাব্দীর ধ্বনি বাজছে আকাশে বাতাসে,
বিংশ শতাব্দী অনাদি অনন্ত কাল হেঁটে চলেছে সভ্যতার দিকে।
বুঝিনা, পৃথিবী কি অন্ধ?
প্রতিনিয়ত নীল গোলাপে ভরে যাচ্ছে...
আমার একটা স্বপ্ন ছিল,
স্বপ্নটা অবিশ্বাস্য ঘুণপোকায় কুরে কুরে খাচ্ছে
স্বপ্ন বিন্দু বিন্দু নীল কষ্টে নীল হয়ে আছে!
এ পৃথিবীর প্রতিটি শহরে আমার লেখা কবিতা পৌঁছে দেব,
অন্ধকার ভেদ করে আলোর মিছিলে আজ আমি শতাব্দীর প্যাসিফিকে দাঁড়িয়ে আছি;
একটা শতাব্দীর প্রয়োজন শুধু
আজ রাতের অন্ধকার শেষ হল
শব্দগন্ধ স্পর্শে পেয়ে গেছি-
প্যালিনড্রোম চিত্রকল্পের এক রূপরেখা
20.02.2020 তারিখ যেন উড়ে এসেছে রাত্রির ডানায় নিশাচর পাখির বেশে।
পঞ্চাশ বছর পর অর্ধশতাব্দী পাখি শূন্য আকাশ হবে,
সমুদ্র মরে যাবে,
নদী বেঁচে থাকবে- চাঁদের আলোয়,
মেঘ শূন্য আকাশ পাহাড়ের ওপরে লুকিয়ে থাকবে,
সবুজ অরণ্য রহস্যময় হয়ে ওঠবে,
ভ্রমণবিলাসী রৌদ্র দগ্ধ কাছে পিঠের দিনগুলো আর ফিরে আসবে না!
কত কত বিকেল শূন্য হয়ে যাবে,
নক্ষত্র'র স্বপ্ন ভঙ্গ হবে,
এই তো সেই পৃথিবী-
যে পৃথিবীর বরফ স্রোত বয়ে অসম্ভব সুন্দর একটা প্যালিনড্রোমের তারিখ এসেছে-
অসংখ্য অপেক্ষমাণ ভোরের কপাট খুলে স্মুথলি বিশ শূন্য দুই বিশবিশ!!
রচনাকাল: ২০-০২-২০২০ ইং।

মন্তব্য করুন